Author: admin

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: দায়িত্ব পালনে দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলার শ্রেষ্ঠ ডিএসবি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন উজিরপুর থানার ডিএসবি শাখার এএসআই (নিঃ) মো. শামীম হোসেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাসিক মূল্যায়ন সভায় আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওয়াচ প্রতিবেদন দাখিল ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে এএসআই মো. শামীম হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান নিজ হাতে তার হাতে সম্মাননা তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে নিষ্ঠা, তথ্য সংগ্রহে দক্ষতা এবং মানসম্মত ওয়াচ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সুরমান রেজাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নিহতের বড় ভাই হালিম রেজা জানান, সুরমান রেজা ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কী থেকে কী হলো, কিছুই বুঝতে পারছি না। সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। টাঙ্গাইল সদর…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। বাশিস ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমাদুল হাসান। সম্মেলনটি অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান। জহুরুল হক শামীমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, বাশিস সাবেক সভাপতি মো.…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ন্যাম ভবন থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। এর আগে সন্ধ্যা ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে আলমত সংগ্রহ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম।ফলে ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রল ১৪০ এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে। অর্থাৎ এক দিনেই চার ধরনের জ্বালানির দাম ২০ টাকা করে বাড়ল। বার্তায় বলা হয়,মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।  নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগ: ফিনান্সিয়াল ইনস্টিটিউশন্স ক্লায়েন্ট কাভারেজ পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি  অন্যান্য যোগ্যতা: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিশেষ করে ট্রেড ফাইন্যান্স বা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশের আলেমসমাজ কেবল মসজিদ-মাদ্রাসাকেন্দ্রিক খেদমতের চিন্তা করে জনগণ থেকে বিচ্ছিন্ন থাকলে ইসলাম পরিপূর্ণভাবে কায়েম হবে না বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি। জমিয়ত নেতাকর্মীসহ আলেমসমাজের উদ্দেশে পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশ ও সমাজব্যবস্থায় দ্বীনে ইসলাম কায়েম করতে হলে আমজনতার সঙ্গে মিশতে হবে। মসজিদের মিম্বর থেকে শুরু করে মাঠে-ময়দানে সর্বত্র জনতার সঙ্গে মিশতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ জনতার জন্য কাজ করতে হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা জমিয়তের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জমিয়তের সভাপতি মাওলানা মো. আবদুল হক কাওসারীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি…

Read More

মাগুরা প্রতিনিধি : মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির নিশান এবং চিত্রশিল্পী আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে মাগুরা প্রেসক্লাব। স্মরণ সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি বিকাশ মজুমদার, মাগুরা মহিলা কলেজের অধ্যক্ষ আবু সাঈদ মোল্লা, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, এডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি শামীম আহমেদ খান, নাট্য ব্যক্তিত্ব ফসিয়ার রহমান, সপ্তক সাহিত্যচক্রের সাধারণ সম্পাদক সিকদার ওয়ালিউজ্জামান, মাগুরা সাংস্কৃতিক একাডেমির সভাপতি শরীফ মিজানুর রহমান, পরিবর্তনে আমরাই সংগঠনের পরিচালক নাহিদুর রহমান দুর্জয়,…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে বেসরকারি সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার রয়েল প্লাস কনভেনশন হলে কনক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সালমা আক্তারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল। দিনব্যাপী এই প্রশিক্ষণ ও পর্যালোচনা সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল এবং সক্রিয় কর্মী আচল খান। সভায় অংশগ্রহণকারীরা ‘আশ্বাস’ প্রকল্প, মানব পাচারের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আমরা যদি স্কুলের পলিসি (নিয়ম) করে দিই, ক্লাসরুমে টিকটক করা যাবে না। তাহলে সেটি অন্যায় হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বিদ্যালয়ে শিক্ষকরা টিকটক করতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী, ‘দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। আপনার ফ্রি টাইমে (অবসর সময়ে) কী করবেন, বিষয়টি আপনার ব্যক্তিগত বিষয়। আমরা যদি স্কুলের পলিসি করে দিই, ক্লাসরুমে টিকটক করা যাবে না। তাহলে সেটা অন্যায়।’ প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের বেতন কোনো ‘ইস্যু নয়’। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মাত্র সাত মাসের। এখানে…

Read More