- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
- মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
- মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী সুজন মিয়া
- আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
- টানা ৪ দিন বৃষ্টির আভাস
Author: admin
অনলাইন ডেক্স আজ ১৯ সেপ্টেম্বর। ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা রাখতেন বাংলা চলচ্চিত্রের এই স্বপ্নের নায়ক। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি চলচ্চিত্রে এসে পরিচিতি পান সালমান শাহ নামে। অল্প বয়সেই চলচ্চিত্রে পা রেখে তিনি হয়ে উঠেছিলেন নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকের মনে যে জায়গা করে নিয়েছিলেন, তা তিন দশক পরও অমলিন। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। প্রথম সিনেমাতেই তার অভিনয় ও পর্দার উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।…
গাজীপুর প্রতিনিধি বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগরা বাইপাস রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের এ লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা দলীয় দাবি নিয়ে আন্দোলনে নামিনি। আমরা গণভোটের গণরায় নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছি।’ এরপর তিনি বিএনপির দেশ পরিচালনা ও রাজনৈতিক চরিত্র নিয়ে তীর্যক মন্তব্য করেন। বলেন, ‘বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে।’ এ সময়…
অনলাইন ডেক্স ভারতের সঙ্গে গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সময় করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বাংলাদেশ পর্যালোচনা করছে; এমন খবরের পর নিজেদের স্বার্থ রক্ষায় ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চুক্তিগুলো পর্যালোচনার বিষয়ে ঢাকার কাছ থেকে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। তিনি বলেন, বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন তারা দেখেছেন। তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে কিছু জানায়নি। একই সঙ্গে ভারতের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বাংলাদেশের বর্তমান সরকার জাতীয়…
রাজশাহী ব্যুরো ‘উনি তো যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’; রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন নিজেকে তার ষষ্ঠ স্ত্রী দাবি করা আন্নি আক্তার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরের নাদের হাজির মোড়সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় সাবেক ওসি মাহবুব আলম ও এক নারীকে পুলিশ থানায় নেওয়ার পর সাংবাদিকদের কাছে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় তিনি সাবেক ওসির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ করার কথা জানান এবং অন্যায়ের বিচার দাবি করেন। নওগাঁর বাসিন্দা, নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা আন্নি আক্তার অভিযোগ করেন, চলতি বছরের শুরুতে মাহবুব…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক থানা এলাকাসহ রাজধানীর আট গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান ও মগবাজার মোড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন। তবে এসব ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনেও একাধিক বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন…
নিজস্ব প্রতিবেদক, ভোরের বাংলা ঢাকা: রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা ফার্মগেটে যানজট নিরসন ও পথচারীদের চলাফেরা নির্বিঘ্ন করতে ফুটপাত ও রাস্তার পাশের অবৈধ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটের দিকে ফার্মগেট ওভারব্রিজ ও সংলগ্ন রাস্তার দুই পাশে এই অভিযান শুরু হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের উচ্ছেদ দল রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানপাট ভেঙে দেয়। হকারদের ফেলে যাওয়া ও জব্দ করা মালামাল এবং দোকানপাটের সরঞ্জামাদি ডাম্পিং করে সিটি কর্পোরেশনের ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে এই অভিযান শুরু হওয়ায় হকারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে নিজেদের মালামাল গুটিয়ে নেওয়ার সুযোগ পেলেও, অনেকেই তা…
সাতক্ষীরা: ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শুরু হওয়া এ কর্মসূচি শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে। সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন (সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত)-এর সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলমের নেতৃত্বে নেতাকর্মীরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা ও লিফলেট পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে মহসিন আলম নিজে সাতক্ষীরা জেলাজুড়ে মাইকিং করে ডেঙ্গু…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা গণমাধ্যমকর্মীদের ফোনকল রিসিভ করবেন না এবং ফোনে কোনো তথ্যও দেবেন না বলে জানিয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। তথ্য নিতে হলে সাংবাদিকদের থানায় এসে যোগাযোগ করতে হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন। ওসি মেহেদী হাসান বলেন, সম্প্রতি এক গণমাধ্যমকর্মীর সঙ্গে তাঁর কথোপকথনের একটি অডিও রেকর্ড অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি সাংবাদিকদের ফোনে তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সভায় উপস্থিত প্রেস ক্লাব কোটচাঁদপুরের সভাপতি কাজী মদুল বলেন, একজনের…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। সাতলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উজিরপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার শফিকুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোজাম্মেল হক বালী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সারোয়ার হোসেন বালী ও ক্বারী আব্দুর রশিদ আনসারী, সভাপতি—ইউনিয়ন মুজাহিদ কমিটি। সম্মেলনে বক্তারা সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী…
সাতক্ষীরা প্রতিনিধি: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয়েছে সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিক জুবায়েদ আজ বৃহস্পতিবার(১৭সেপ্টেস্বর) সকাল ১০টা থেকে সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল, রানারআপ দল ও শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথিবন্দ । সুহৃদ সমাবেশের আয়োজনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়, সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা কালেক্টর স্কুল এন্ড…