- অন্য সুন্দরীদের পেছনে ফেলে যেভাবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি
- উজিরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত
- কোটচাঁদপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
- পলাতকদের দেশে এসে মামলার মোকাবিলা করা উচিত: শেখ রবিউল আলম
- সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী
- রাজাপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ ইং উদযাপন
- কেশবপুরে খাদ্য সংকটে কালোমুখো হনুমান
- কোটচাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
- মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরাবরের মতো এবারও শতভাগ জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৮তম ব্যাচের ৪১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছেন। শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে মির্জাপুর ক্যাডেট কলেজ ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি। এবারের ফলাফলেও তার প্রতিফলন ঘটেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, ক্যাডেটদের কঠোর অধ্যবসায়, কলেজ কর্তৃপক্ষের নিয়মিত তদারকি, শিক্ষকদের আন্তরিক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসেবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অর্থাৎ ফেল করেছেন ৫ লাখ ৯৩…
আন্তর্জাতিক ডেস্ক রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের ওলেশকি শহর থেকে কয়েকজন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় যুদ্ধবিরতির চতুর্থ দিনে শুক্রবার (৩০ অক্টোবর) এ মানবিক অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন ইউক্রেনের আইনপ্রণেতা ও আলোচক ডেভিড আরাখামিয়া। তিনি জানান, ওলেশকি থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের নিয়ে ইউক্রেনীয় প্রতিনিধিদল আনাপার উদ্দেশে রওনা হয়েছে। সেখান থেকে তাদের বেলারুশে নেওয়া হবে এবং পরে বাসে করে নিজ দেশে ফিরিয়ে আনা হবে। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) ২৫টি বাস ও কয়েকটি অ্যাম্বুলেন্সের একটি বহর শহরটিতে পৌঁছায়। বহরটি বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ করে। পাশাপাশি যারা শহর ছেড়ে যেতে চান, তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি তারা এখন ভোগ করছে। তাদের তো দিদি ছিল, আপনাদের কে আছে? জনগণের সঙ্গে প্রতারণা করে পার পাবেন না। শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দুই দিন আগে চার দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরেছেন। কী জন্য গিয়েছিলেন, কী করে এসেছেন, জাতির সামনে তাকে এটা…
বিনোদন ডেস্ক সন্তান জন্মের পর একজন নারীর শরীরে কী ধরনের পরিবর্তন আসে, সে বিষয়ে মানুষের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি বলেন, মাতৃত্বের পর কোনো নারীর চেহারা নিয়ে কটাক্ষ করা কিংবা তাকে দ্রুত আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য চাপ দেওয়া মোটেও উচিত নয়। সন্তান জন্মের পর নারীদের দ্রুত আগের চেহারায় ফিরে আসার যে সামাজিক প্রত্যাশা রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। বিশেষ করে ‘বাউন্স ব্যাক’ শব্দবন্ধটির ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। সন্তান জন্মের পর কেন একজন নারীকে আবার আগের চেহারায় ফিরে যেতে হবে?—এমন প্রশ্নে ক্যাটরিনা বলেন, মাতৃত্ব জীবনের একটি নতুন অধ্যায়। যে অভিজ্ঞতা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিল্পকারখানা সচল রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, শ্রমিক নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে কাজ করবে সরকার। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে পোশাকশ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি আমার সব শ্রমিক ভাই ও বোনদের প্রতি আহ্বান জানাব। আপনাদের নেতাদের সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলাপ হয়েছে। রোববার সকাল থেকে এর কার্যক্রম শুরু হবে।’…
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলার ধোয়া-মোছার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালের পানিতে পড়ে মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে আহত হয়েছেন। প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালে আনসার উদ্দিন খানের মালিকানাধীন এফবি ‘সীমা-৩’ মাছ ধরার ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার চরমোনাই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. জয়নাল খলিফার ছেলে। তাঁদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “একতা হোক শক্তি, কল্যাণ হোক সবার”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ২০২২ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন সাগরদিঘী প্রবাসী বন্ধু মহল ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা সাগরদিঘী এলাকায় সাগরদিঘী প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ও সাগরদিঘী প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি “মোঃ এরশাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়াসহ সকল সদস্য বৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আলী। এ সময় বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আক্কাস আলী, ‘মানবতার মেলবন্ধন’ হোয়াটসঅ্যাপ গ্রুপের আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করবেন না বলে মন্তব্য করেছেন আলোচিত ধর্মীয় বক্তা হাফেজ ক্বারি জুবায়ের আহমাদ তাশরীফ।। তিনি বলেছেন, আমরা আল্লাহর গোলাম, কোনো ব্যক্তি বা টাকার গোলাম নই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। স্ট্যাটাসে জুবায়ের আহমাদ তাশরীফ লেখেন, ‘প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব। তবুও ঈমান বিক্রি করব না। আমরা আল্লাহর গোলাম। কোনো ব্যক্তি বা টাকার গোলাম নই।’ এর আগে গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর প্রতি যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। শিক্ষার্থীর বাবা কর্তৃক ওই শিক্ষককে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার…
নেত্রকোনা প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার বারহাট্টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা সদরে আয়োজিত এ র্যালিতে যুবদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি বারহাট্টা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তাঁরা দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের মধ্যে সংহতি প্রকাশ করেন। র্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইনিং আবুল খায়ের তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা…