- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
- মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
- মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী সুজন মিয়া
- আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
- টানা ৪ দিন বৃষ্টির আভাস
Author: admin
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষক পর্যায়ে প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে একযোগে কৃষকদের তথ্য সংগ্রহ ও ‘সার কার্ড’ বিতরণের কার্যক্রম শুরু করেছে ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ (এসএএও) নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় বাড়ি বাড়ি ও ব্লকে গিয়ে সরাসরি কৃষকদের তথ্য সংগ্রহ করবেন। পরবর্তীতে এই তথ্যের ওপর ভিত্তি করে প্রতিটি কৃষক পরিবারকে একটি করে বিশেষ ‘সার কার্ড’ প্রদান করা হবে। এই সার কার্ড তৈরির প্রক্রিয়া সফল করতে উপজেলার সকল কৃষককে তাদের স্ব-স্ব জমির মালিকানা বা চাষাবাদের কাগজপত্রসহ…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কাউসার আলম নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গত ১৪ সেপ্টেম্বর রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউসারের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করেছেন। পুলিশ অভিযুক্ত শামসুল হক রুবেলকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। এজাহার সূত্রে জানা যায়, ওই রাতে কাউসার আলম সুজাতপুর নতুন রাস্তার মাথা সংলগ্ন মাঝিপুকুরপাড়ের সড়কে হাঁটছিলেন। এ সময় একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে শামসুল হক রুবেলসহ কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে রুবেলের সঙ্গে থাকা ধারালো…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টায় ৯০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ কিরন মিয়া (৩৮) নামের এক মাদককারবারীকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ। গ্রেফতার হওয়া কিরন মিয়া উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মইচ উদ্দিনের ছেলে। উপজেলার নৈহাটি এলাকার নৈহাটী উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনের রাস্তা থেকে (১৬ সেপ্টেম্বর) বুধবার তাকে গ্রেফতার করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, কিরন মিয়া ও তার অন্যান্য সহযোগীরা দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়ভাবে পুলিশের উপস্থিতিতে মাদকবিরোধী সভা-সমাবেশও করেছেন এলাকাবাসি। এরপরও কিছুলোক এই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। কিরন মিয়া বিভিন্ন প্রকার মাদক বিক্রয়ের জন্য এলাকায় ঘোরাঘুরি করছেন এমন গোপন সংবদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নৈহাটী উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনের…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ১৩টি জলাশয়ে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বদ্ধ জলাশয়, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ডিমলা উপজেলার ১৩টি জলাশয়ে মোট ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে। জলাশয়গুলো হলো উপজেলা পরিষদ পুকুর, উপজেলা ভূমি অফিস পুকুর, ডিমলা…
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ‘ইয়াবা সম্রাট’ খ্যাত এক মাদক কারকারিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধীনস্থ নীলফামারী জেলার ডিমলা উপজেলার থানারহাট বিওপির একটি বিশেষ টহল দল। এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ইয়াবা বিক্রয়ের নগদ ১ লক্ষ ৫২ হাজার টাকা, ২১পিচ ইয়াবা ট্যাবলেট, মোটর সাইকেল ও দুটি স্মার্টফোনসহ একটি স্কুলব্যাগ জব্দ করে টহল দলটি। আটককৃত ব্যক্তি হলেন, জেলার ডিমলা উপজেলার শোভনগঞ্জ ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের মো. সবুর উদ্দিনের ছেলে মোস্তাকিম (৪০)। বিওপি’র সূত্র বলছে, “১৫ সেপ্টেম্বর দিনগত গভির রাতে গোয়েন্দা সংস্থা বিএসবি ও এসআইপির গোপন সংবাদের ভিত্তিতে, ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ৭৯০ থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে নীলফামারী জেলার ডিমলা থানাধীন…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে নবম ও দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণ যোগ্য এক টন চোরাই পাঠ্যবই বুধবার সন্ধ্যায় নরকোনা গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী ইব্রাহিমের বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। উপজেলার নরকোনা গ্রামবাসিরা আজ বুধবার সন্ধ্যায় ভাঙ্গারী ব্যবসায়ী ইব্রাহীম হোসেনের নিকট থেকে এসব বই উদ্ধার করে। দুটি রিকসা ভ্যানে করে বাড়ি থেকে অন্যত্র পাচার করছিলেন। মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গ্রামবাসি হোসেন মোবারক জানান, ইব্রাহীম হোসেন মাঝে মধ্যে মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বিনামূল্যের পাঠ্য বই কেজি দরে কিনে এনে বিক্রি করছিলেন। গতকাল মঙ্গলবার সে বেশ…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ জুলাই যোদ্ধা হাসান আলী ও যুবদল নেতা মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি দক্ষিণের এসআই রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া এলাকার আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের তল্লাশি করা হয়। এ সময় হাছান আলীর কাছ থেকে ১৫০ পিস এবং মাহমুদুল হাসানের কাছ থেকে ১৫০…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জুলাই আন্দোলনের সময় ঢাকার খিলগাঁও এলাকায় গুলিতে বিএনপির কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাব্বীর মামা যুবদলের খিলগাঁও থানা ঝিলপাড় ইউনিটের সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার এ মামলার আবেদন করেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২ নভেম্বর মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।’ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী…
অনলাইন ডেক্স একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন। নীতিমালা অনুযায়ী, পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। শিক্ষার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে তাদের ফল ও বরাদ্দকৃত কলেজের নাম দেখতে পারবেন:…
বিনোদন ডেস্ক ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই মা হবেন তিনি। জীবনের নতুন এ অধ্যায়ে পা রাখার আগে সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী। জীবনের নতুন এ অধ্যায় ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছেন কাছের মানুষ ও সহকর্মীরা। এ নিয়ে ঘরোয়া আয়োজনে সেরে ফেলেছেন বেবি শাওয়ার। অনুষ্ঠানটি ছিল অনেকটা ঘরোয়া গেট টুগেদারের মতো। সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন মৌসুমী হামিদ। নিজের বাসার ছাদে আয়োজিত অনুষ্ঠানে প্রিয়জনদের সঙ্গে আনন্দ-আড্ডায় মেতে উঠতে দেখা যায় তাকে। এতে মৌসুমীর সহকর্মী হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা…