- আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
- ঘাটাইলে শ্রেষ্ঠ সমবায়ী হলেন এনায়েত করিম
- অন্য সুন্দরীদের পেছনে ফেলে যেভাবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি
- উজিরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত
- কোটচাঁদপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
- পলাতকদের দেশে এসে মামলার মোকাবিলা করা উচিত: শেখ রবিউল আলম
- সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী
- রাজাপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ ইং উদযাপন
- কেশবপুরে খাদ্য সংকটে কালোমুখো হনুমান
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপের মুখে ফেলে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘ। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে গঠিত জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের এক প্রতিবেদনের সূত্রে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সোমবার (২৬ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকার কমিটির কাছে পেশ করা ওই প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রলোভন ও জোরজবরদস্তির মাধ্যমে ১৮ থেকে ৬০ বছর বয়সী বিদেশি নাগরিকদের রুশ সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে মস্কো। এদের বড় একটি অংশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, প্রান্তিক ও কম শিক্ষাগত যোগ্যতার সুযোগ নিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, বিভিন্ন দেশে সক্রিয় ট্রাভেল…
কুয়াকাটা (পটুয়াখালী সমুদ্রের ধারে পাঁচতারকা হোটেল। সঙ্গে কটেজ, সুইমিং পুল, জিম ও জামে মসজিদ। প্রচারে দাবি, এটি দেশের প্রথম শরিয়াহসম্মত বা ‘হালাল’ পর্যটনকেন্দ্র। বিনিয়োগের সুযোগ মাত্র চার লাখ টাকা থেকে। বিনিয়োগকারীদের জন্য বছরে নির্দিষ্ট সময় বিনামূল্যে থাকার সুবিধা। বছর শেষে মুনাফার ভাগ পাওয়ার প্রতিশ্রুতিও রয়েছে। কুয়াকাটায় এমনই এক পর্যটন প্রকল্পের নাম ‘ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট’। তবে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রকল্পটির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে এ পদক্ষেপ নেওয়া হয়। নির্মাণস্থলে নিষেধাজ্ঞার ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্থাপনাটি নির্মাণ করায় এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রামে বালু নিয়ে পূর্ব বিরোধের জেরে মো. ইউসুফ নামের এক জামায়াতে ইসলামীর কর্মী এবং ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত ইউসুফ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত গ্রামের বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি ইসলামী সংগীত শিল্পী হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। সাম্প্রতিক সময়ে জীবিকার প্রয়োজনে মোটর সাইকেল রাইডার হিসেবে কাজ করতেন তিনি। জানা যায়, বালু নিয়ে ফারিহা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের পক্ষের লোকজনের…
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ত্রিমোহিনী মোড় চত্বরে এসে শেষ হয়। পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের নেতা আমিনুর রহমান মধু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, কেশবপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক…
কেশবপুর (যশোর) প্রতিনিধি: ঋতু পরিক্রমায় হেমন্ত কাল শুরু হয়েছে। আর সেই সাথে কেশবপুরসহ আশপাশে খেজুরের রস এবং গুড় তৈরির কাজে স্থানীয় গাছিদের ব্যস্ততা বেড়ে গেছে। ভোরের আলো দেখার শুরু থেকে শুরু করে দুপুর পর্যন্ত খেজুর গাছ কেটে রস বের কারার কাজে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় গাছিরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের মুলগ্রাম জামতলা এলাকার দাসপাড়া সড়কে দেখা হয় গাছি আজিজুরের সাথে, তিনি সকাল থেকে গাছ (তোলা) কাটা শুরু করেছেন। এক দিনে ১৮থেকে ২০ টি খেজুর গাছ কাটতে পারেন বলে জানন। ১৯৮৬ সালে কেশবপুরে বন্যা শুরুর আগপর্যন্ত সারা দেশের মধ্যে প্রধান খেজুর গুড়ের মোকাম ও সর্বাধিক গুড়…
মোঃ আল ইমরান রুবেলস্টাফ রিপোর্টার পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা রঙ্গের বেলুন,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী ।জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুল আমিন লিটন গাজীর নেতৃত্বে শুভ শুভ শুভদিন স্লোগানে হাজারো নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালিটি বনানী মোড় ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ হয়ে ঝাউতলা শহীদ হৃদয় চত্বর কর্মসূচিতে অংশ নেন। সাবেক এই যুবদল নেতার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি আয়োজন ঘিরে প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্তি সমাবেশ মুখর হয়ে ওঠে পৌর শহরের বিভিন্ন সড়ক । আয়োজিত র্যালি কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। জেলা যুবদলের সাবেক এই…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির বেসরকারি খাত থেকে আগামী পাঁচ বছরে বাংলাদেশে সর্বোচ্চ এক লাখ কোটি জাপানি ইয়েন বা প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এসব বিনিয়োগের মাধ্যমে দেশে প্রায় দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। চার দিনের সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠক করেন। বৈঠকের পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, যোগাযোগ অবকাঠামো ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা তুলে ধরেন। তারেক রহমান বলেন, জাপানে তার ঐতিহাসিক সফর বাংলাদেশ…
জেলা প্রতিনিধি, নীলফামারী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে একটি বিশাল আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস–২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এবং পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা। মেলায় চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি সাক্ষাৎকার, ক্যারিয়ারবিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা, নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন সেশনের ব্যবস্থা করা হয়। এতে চাকরিপ্রার্থীদের সঙ্গে বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। পাশাপাশি…
বাসস প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার লক্ষ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় জাপান ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। গার্ড অব অনার প্রদানের সময় দুই দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়ান। সংবর্ধনা অনুষ্ঠানের পর সফরসঙ্গীদের…