
মোঃ আল ইমরান রুবেলস্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা রঙ্গের বেলুন,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী ।জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুল আমিন লিটন গাজীর নেতৃত্বে শুভ শুভ শুভদিন স্লোগানে হাজারো নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালিটি বনানী মোড় ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ হয়ে ঝাউতলা শহীদ হৃদয় চত্বর কর্মসূচিতে অংশ নেন।
সাবেক এই যুবদল নেতার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি আয়োজন ঘিরে প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্তি সমাবেশ মুখর হয়ে ওঠে পৌর শহরের বিভিন্ন সড়ক ।
আয়োজিত র্যালি কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হচ্ছে।
জেলা যুবদলের সাবেক এই সহ-সভাপতি কর্মসূচিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক কার্যক্রমে যুবসমাজের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হবে ।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জননেতা জনাব স্নেহাংশু সরকার কুট্টি , সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।