
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস–২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এবং পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।
মেলায় চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি সাক্ষাৎকার, ক্যারিয়ারবিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা, নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন সেশনের ব্যবস্থা করা হয়। এতে চাকরিপ্রার্থীদের সঙ্গে বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। পাশাপাশি তরুণদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পথ আরও সুগম হয়।
অনুষ্ঠানে কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল; এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), টাঙ্গাইলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মেলায় উপস্থিত ছিলেন।