- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
- মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
- মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী সুজন মিয়া
- আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
- টানা ৪ দিন বৃষ্টির আভাস
Author: admin
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে গৃহবধু নাছরিন নাহার হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। সোমবার (১৪ সেপ্টেম্বর) নীলফামারী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের পিতা মো. আব্দুল জব্বার লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় গৃহবধূ নাসরিন নাহার এর মা, ভাইবোনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ”যৌতুকের দাবীতে গৃহবধু নাছরিন নাহারকে শারীরিক নির্যাতন করে শ্বাসরোধে হত্যার পর ফ্যানের সাথে মরদেহ ঝুলিয়ে রাখে ঘাতকেরা” সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এমন দাবী তুলে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানায় নিহত নাছরিনের বাবা আব্দুল জব্বার। লিখিত বক্তব্যে আব্দুল জব্বার আরোও…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মানুষ পৃথিবী থেকে চলে যায়, কিন্তু তাঁর কর্ম, ভালোবাসা আর স্মৃতি থেকে যায় মানুষের হৃদয়ে। সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের খায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মরহুম আব্দুস সাত্তার সিকদারের পরিবার। নিজের শৈশবের স্মৃতিবিজড়িত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মরহুমের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে বই ও টি-শার্ট বিতরণ, খাবার পরিবেশন এবং দোয়া মাহফিলের। পরিবারের এমন উদ্যোগে একদিকে যেমন প্রিয়জন হারানোর বেদনার মধ্যেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও তৈরি হয়েছে উৎসাহ ও আনন্দের আবহ। সোমবার (১৪…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস ও আশপাশের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হক, এসময় উপস্থিত ছিলেন মধুপুর সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক মিজানুর রহমান খান, সদস্য সচিব আবির হাসান অন্তর, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, যুগ্ন আহবায়ক সাগর আহমেদ, এসময় ছাত্রদলের তরিকুল ইসলাম, জিসান আহমেদ, ইলিয়াস আহমেদ, রজব ইসলাম, নায়ন ইসলাম, নাজমুল ইসলাম, মেরাজুল ইসলাম সহ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে পরিবেশবান্ধব উপায়ে আগাম জাতের ফুলকপি চাষ করে সাফল্যের মুখ দেখছেন স্থানীয় কৃষকেরা। উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামে পরীক্ষামূলকভাবে নতুন জাতের ফুলকপি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক মোঃ রায়হান কাজী। শীত আসার আগেই বাজারে ভালো দামে এই কপি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। জানা যায়, কৃষক রায়হান কাজী বগুড়া থেকে খবর পেয়ে সরাসরি সেখানে গিয়ে ‘উইনার’ ও ‘ক্যাপ্টেন’ নামের দুই নতুন জাতের ১৬ হাজার ফুলকপির চারা সংগ্রহ করেন। এরপর মধুপুর উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে ৭০ শতাংশ জমিতে এই চারা রোপণ করেন। সম্পূর্ণ রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত উপায়ে শুধু জৈব সার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থাকার কারণে বাংলাদেশের একটি নির্ভরতা তৈরি হয়েছিল। এর মধ্যে একটি দীর্ঘদিন কারিগরি ত্রুটির কারণে অচল ছিল। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার শুধু সেটি মেরামতই করছে না, জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে বর্তমানে সচল দুটি এফএসআরইউর পাশাপাশি ২০২৮ সালের আগে সম্ভব হলে তৃতীয়টি এবং মধ্য ও দীর্ঘমেয়াদে পাঁচটি এফএসআরইউতে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। গ্যাস সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আরও জানান, মধ্যমেয়াদে দেশের ভেতরে প্রায় ১৫০টি নতুন গ্যাসকূপ খনন…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বড় দল আখ্যা দিয়ে আ.লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ হলেও ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনীতি করবে; তাই এমন রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যার জন্য পরবর্তীকালে দলটিকে লজ্জিত হতে হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফিরেই বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ এই দল নিয়ে বাঁধন এসব কথা বলেন। তিনি বলেন, ‘যারা বড় বড় লিডার আছেন; তাদের কাছে একটাই অনুরধ করব। আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আপনারাতো ভবিষ্যতে রাজনীতি করবেন।’ তিনি আরও বলেন, ‘সো…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলকে ‘খুব ভালো মানুষ নন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে আসিফ নজরুলের পোষা ছাগল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, সুযোগ পেলে আরও একটি ছাগল খাওয়া উচিত ছিল। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। আসিফ নজরুলের ছাগল প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল। আসিফ নজরুল…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে প্রায় ১৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সানুহার আরএইচডি–ধামুরা জিসি–জল্লা–সাতলা জিসি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সড়কটির চেইনেজ ০.০০ থেকে ৮,০০০ মিটার পর্যন্ত উন্নয়ন করা হবে। এ কাজের চুক্তিমূল্য ১৪ কোটি ২০ লাখ ৯৯ হাজার ২৬০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজটি বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স মনিরুল হক, ভৈরব,…
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, এসব কর্মকর্তার ঘুষ-লুটপাটের ফলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ক্ষমতায় এসে আওয়ামী লীগ বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে। যা কিছু বিদেশি সাহায্য এসেছে, সবকিছু তারা চুরি করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশ ব্যাংক, সেই ব্যাংকের রিজার্ভ থেকে পর্যন্ত টাকা চুরি করে তারা ফিলিপাইন নিয়ে গেছে। ফিলিপাইনে যারা এ অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তারা এখন সবাই কারাগারে আছে। কিন্তু…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ফিজি পাঠানোর প্রলোভন দেখিয়ে ৯ জনের কাছ থেকে ১৮ লাখ ৭৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরিদপুরের চরভদ্রাসন থানার চর হাজিগঞ্জ গ্রামের মো. সেলিন মোল্লা (৪৩) এবং কোতোয়ালি থানার ভাজনডাঙ্গা গ্রামের সুমাইয়া আক্তার (২২)। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, মামলার বাদীর সঙ্গে কারাগারে থাকাকালে সেলিম মোল্লার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। এ সময় তিনি নিজেকে ফরিদপুরে অবস্থিত ‘ইতালি ট্রাভেলস’ নামের একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পরে স্বল্প খরচে ফিজি পাঠানোর প্রলোভন দেখিয়ে বাদীর মাধ্যমে মোট নয়জনকে…