Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলকে ‘খুব ভালো মানুষ নন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে আসিফ নজরুলের পোষা ছাগল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, সুযোগ পেলে আরও একটি ছাগল খাওয়া উচিত ছিল। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। আসিফ নজরুলের ছাগল প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল। আসিফ নজরুল…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে প্রায় ১৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সানুহার আরএইচডি–ধামুরা জিসি–জল্লা–সাতলা জিসি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সড়কটির চেইনেজ ০.০০ থেকে ৮,০০০ মিটার পর্যন্ত উন্নয়ন করা হবে। এ কাজের চুক্তিমূল্য ১৪ কোটি ২০ লাখ ৯৯ হাজার ২৬০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজটি বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স মনিরুল হক, ভৈরব,…

Read More

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, এসব কর্মকর্তার ঘুষ-লুটপাটের ফলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ক্ষমতায় এসে আওয়ামী লীগ বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে। যা কিছু বিদেশি সাহায্য এসেছে, সবকিছু তারা চুরি করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশ ব্যাংক, সেই ব্যাংকের রিজার্ভ থেকে পর্যন্ত টাকা চুরি করে তারা ফিলিপাইন নিয়ে গেছে। ফিলিপাইনে যারা এ অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তারা এখন সবাই কারাগারে আছে। কিন্তু…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ফিজি পাঠানোর প্রলোভন দেখিয়ে ৯ জনের কাছ থেকে ১৮ লাখ ৭৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরিদপুরের চরভদ্রাসন থানার চর হাজিগঞ্জ গ্রামের মো. সেলিন মোল্লা (৪৩) এবং কোতোয়ালি থানার ভাজনডাঙ্গা গ্রামের সুমাইয়া আক্তার (২২)। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, মামলার বাদীর সঙ্গে কারাগারে থাকাকালে সেলিম মোল্লার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। এ সময় তিনি নিজেকে ফরিদপুরে অবস্থিত ‘ইতালি ট্রাভেলস’ নামের একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পরে স্বল্প খরচে ফিজি পাঠানোর প্রলোভন দেখিয়ে বাদীর মাধ্যমে মোট নয়জনকে…

Read More

মাগুরা থেকে মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভায় পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি এড, আহম্মেদ হেসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোল্লা আবু সাইদ, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আবু…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে আরেকটি নতুন অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগের অভিযোগের সাথেই এ অভিযোগটি অনুসন্ধান করা হবে।’ এই অভিযোগে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে ৬০ কোটি টাকা এবং সারাদেশে ৩৬ জন ডিসি পদায়নে দুই কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন করেছেন। এছাড়া তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে টেন্ডার বাণিজ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০…

Read More

খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’ (কুসাক)-এর দায়িত্ব হস্তান্তর প্রোগ্রাম। রবিবার (১৩ সেপ্টেম্বর ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দীয় শহিদ মিনারে কুসাকের দায়িত্ব হস্তান্তর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ সময় কুসাকের বিদায়ী প্রেসিডেন্ট ও সেক্রেটারির স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী মো:শামিম আহামেদ লিয়ন সভাপতি এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী মো.মারুফ আহম্মেদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। উক্ত অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট সাকিব শাহরিয়ার হাফিজ বলেন,”আমি প্রায় এক বছর সততা ও নিষ্ঠার সাথে এই সংগঠনের জন্য কাজ করেছি। এই সংগঠনকে শক্ত একটি ভিত্তির…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন ডিসেম্বর বাংলাদেশে আসবেন তা ক্লিয়ার করতে বলেছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, এ রকম ডিসেম্বর মাস আমাদের জীবনে বহু গেছে। বহু রোজ, ঈদ, পূজা ও বর্ষাকালও গেছে। ২০৩০ সালের নাকি ৫০ সালের ডিসেম্বর এটা ক্লিয়ার করেন। হুমকি-ধমকি দিয়ে গণতান্ত্রিক ধারাকে বিঘ্ন করা যাবে না। জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা ক্ষমতায় এসেছি। রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা শীর্ষক’ আলোচনা সভায় হুইপ এসব কথা বলেন। শেখ হাসিনাকে কোন বর্ডার দিয়ে আসবেন…

Read More

নিজস্ব প্রতিবেদক স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শিক্ষকেরা এসব নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নেবে বলেও জানান তিনি। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজবের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের যে পাঁচটি আইন রয়েছে, তার কোথাও নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। ইউনিয়ন…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে চরম আতঙ্কের প্রতিশব্দ হয়ে উঠেছেন বেপরোয়া মামলাবাজ, কুখ্যাত ভূমিদস্যু ও চিহ্নিত সন্ত্রাসী আতাউর রহমান ওরফে আতর আলী। যার ক্রমাগত অত্যাচার, সীমাহীন ভূমিলুণ্ঠন এবং একের পর এক মিথ্যে ও হয়রানিমূলক কাল্পনিক মামলার বিষাক্ত ছোবলে অতিষ্ঠ ও নাজেহাল হয়ে পড়েছেন পুরো এলাকার হাজার হাজার নিরীহ অধিবাসী। ঘাটাইলের ছয়ানী বকশিয়া গ্রামের অধিবাসী এই আতর আলী দীর্ঘ দিন ধরে ক্ষমতার অপব্যবহার ও নিজস্ব সশস্ত্র বাহিনী লালন-পালন করে সাধারণ মানুষের জমিজমা জবরদখলসহ নানা জনস্বার্থবিরোধী ও অসামাজিক অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। যার তাণ্ডবে স্থানীয় ভুক্তভোগীরা দিন কাটাচ্ছেন চরম অনিরাপত্তা ও দুশ্চিন্তার মধ্যে। এই চিহ্নিত অপরাধীর জঘন্য অপকর্ম, বেপরোয়া ভূমিগ্রাস…

Read More