Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আঃ খালেককে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বোকারবাইদ গ্রামের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আঃ খালেক বোকারবাইদ (নতুন বাজার) এলাকার মৃত বসু চকদারের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী আঃ খালেক কলা দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়িতে ফিরে না আসায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি খালেকের বাড়িতে গিয়ে…

Read More

যবিপ্রবি প্রতিনিধি, সানজিদা মিথিঃ কৃষিতে সারের দক্ষ ব্যবহার নিশ্চিত করা, অপচয় কমানো এবং উৎপাদন ব্যয় হ্রাসের সম্ভাবনা নিয়ে নতুন আশার সঞ্চার করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের উদ্ভাবিত ন্যানো ইউরিয়া। উদ্ভাবনটির পেটেন্ট অনুমোদন দিয়েছে বাংলাদেশ পেটেন্ট অফিস। ২০২১ সালে আবেদন করার প্রায় পাঁচ বছর দুই মাস পর এ স্বীকৃতি পেলেন তিনি। গত ২৫ অক্টোবর পেটেন্ট অনুমোদনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এ অনুমোদন উদ্ভাবনটির আরও উন্নয়ন ও সম্ভাব্য প্রয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। পেটেন্ট অনুমোদনের বিষয়ে অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান বলেন,…

Read More

লাইফস্টাইল ডেক্স পরিবারে মা-বাবা, ভাই-বোন এবং নিজের স্ত্রী-সন্তান ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু মানুষ থাকে। যারা পরিবারের সদস্য না হলেও একটি সুখী পরিবার গড়ে তোলার জন্য ভূমিকা রাখে। গুরুত্বপূর্ণ সেই মানুষদের মধ্যে শ্বশুর-শাশুড়ি অন্যতম। আজ রোববার (২৫ অক্টোবর) জাতীয় শাশুড়ি দিবস (National Mother-in-Law Day)। পারিবারিক সম্পর্কের গুরুত্বপূর্ণ এই মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি। প্রতিবছর অক্টোবরের চতুর্থ রোববার দিবসটি পালন করা হয়। দিবসটির লক্ষ্য শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদ্‌যাপন করা এবং পরিবারে তার অবদানকে স্বীকৃতি দেওয়া। ‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দিবসটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পালনের জন্য উল্লেখ করা হয়েছে। শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান (জাইমা রহমান) একজন আইনজীবী এবং জাতিসংঘের একজন আইন কর্মকর্তা (লিগ্যাল অফিসার)। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা। তার দাদা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ ২৫ অক্টোবর, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের এ দিনে ঢাকার ঐতিহ্যবাহী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেন তিনি। একটি বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও তার নিজস্ব মেধা, যোগ্যতা ও দূরদর্শিতায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন। নতুন বছরে পদার্পণ মুহূর্তে শুভানুধ্যায়ীদের প্রত্যাশা—মেধা, আত্মপ্রত্যয় ও মানবিক…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই ব্যক্তি হলেন আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় পর্যায়ের দুই নেতা। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বড়বামনদহ গ্রামের নিজ বাড়ি থেকে বৃষ্টি খাতুনকে গ্রেপ্তার করে। তিনি কোট সিআর-৩১৭/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে যাত্রীবেশে ভ্যানে উঠে নির্জন স্থানে নিয়ে এক বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে জখম করে তাঁর উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার কেশবপুর-পাঁজিয়া সড়কের হদ গ্রামের একটি নির্জন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধের নাম মফেজ উদ্দিন মোড়ল (৬০)। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় চুকনগর বাজার থেকে এক ব্যক্তি যাত্রী সেজে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে যাওয়ার কথা বলে মফেজ উদ্দিনের ভ্যানে ওঠেন। পথে হদ গ্রামের একটি নির্জন বাগান এলাকায় পৌঁছালে…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকা থেকে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, জব্দ করা ভারতীয় শাড়ির সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে ডোবা থেকে মুনজিলা খাতুন (৪) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের আদগ্রাম পাতিল বাবার মাজারের পাশে আনার আলীর ডোবায় ওই লাশ পাওয়া যায়। মুনজিলা কুন্ডুপাড়া গ্রামের মনসুর আলীর মেয়ে। তার মা রহিমা বেগম (৩০) তালাকপ্রাপ্ত হওয়ার পর মেয়েকে নিয়ে বাবা রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করতেন। আদগ্রামের শামসুল ইসলাম জানান, শিশুর মা রহিমা বেগম একটি ছেলের সঙ্গে পাতিল বাবার মাজারের পাশে আনার আলীর বাঁশবাগানে ডোবার পাশে রাত্রিযাপন করেন। সকালে রাস্তায় এসে লোকজনকে বিষয়টি জানিয়ে বলেন, তার মেয়েকে খুঁজে পাচ্ছেন না। স্থানীয় লোকজন শিশুটিকে ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‎টাঙ্গাইলের মধুপুরে আকা‌শী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ‘বৃত্তি পরীক্ষা-২০২৫’-এর পুরস্কার এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা স্বীকৃতি ও সবুজ প্রজন্মের অঙ্গীকার-২০২৬’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে মধুপুর অডিটোরিয়াম হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।‎‎আকা‌শী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান সহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।‎‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাকির…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের নাগরপুরে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. আতিকুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে নাগরপুর উপজেলার জাংগালিয়া ভোর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতিকুর রহমান নাগরপুর থানার গুদামপাড়া এলাকার মৃত আব্দুল ছালামের ছেলে। এসআরবি সূত্রে জানা যায়, আতিকুর রহমানের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার ১(ক) উপধারায় নাগরপুর থানায় মামলা নম্বর ১৮(১২)১২ দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা…

Read More