- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
Author: admin
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ই সেপ্টেম্বর ২০২৬ ইং শুক্রবার বিকেল ৩.০০ টা থেকে উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জনাব ডা: সৈয়দ আবদুল্লাহ মু. তাহের। শহীদ হাজী সুরুজ মিয়ার সুযোগ্য সন্তান বায়োফার্মা লি: এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও আলাউদ্দিন মিশাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান সৈয়দ একরামুল হক হারুন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মহিউদ্দিন, কনকাপৈত…
মাগুরা প্রতিনিধ : মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অভিনয় প্রতিযোগিতা সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর মাগুরা পিটিআই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালেয়র শিক্ষার্থীদের অভিনয় প্রতিযোগিতার মধ্য দিয়ে থিয়েটার ইউনিটের এ কর্মসূচি সমাপ্ত হয়। বিজয়দের হাতে সনদপত্র তুলে দেন থিয়েটার ইউনিটের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও পিটিআই এর সহকারি সুপারিনটেনডেন্ট কাজী আব্দুল হালিম। থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাগুরার ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল বর্ষ উপলক্ষে অভিনয় প্রতিযোগিতা উদ্বোধন করেন। মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরা শহরের…
একটি রাষ্ট্রের উন্নয়ন, অগ্রগতি ও মানুষের মর্যাদা অনেকাংশেই নির্ভর করে সুশাসনের ওপর। আর সুশাসনের মূল ভিত্তি হলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন। অথচ দুর্নীতি আজও আমাদের জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে শিকড় গেড়ে বসে আছে। সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ, হাসপাতাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ স্টেশন থেকে পৌরসভা—রাষ্ট্রের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে এর কালো ছায়া স্পষ্ট। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না; এটি একটি জাতির স্বপ্ন চুরি করে, মেধার যথাযথ মূল্যায়নকে বাধাগ্রস্ত করে এবং সাধারণ মানুষের রাষ্ট্রের প্রতি আস্থা নষ্ট করে। এর ফলে উন্নয়নের জন্য বরাদ্দকৃত বিপুল অর্থও অনেক সময় কাঙ্ক্ষিত সুফল বয়ে আনতে পারে না। আমাদের দেশে দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে…
নেয়ামুল হক রনি,গৌরনদী (বরিশাল) বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। এ ঘটনায় আসাদুল ইসলাম (৩১) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত আরাফাত রহমান বাবু দুই সন্তানের জনক। তিনি আশোকাঠী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে। আহত আসাদুল ইসলামও আশোকাঠী গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে। প্রতিযোগিতায় বিজয়ী ও ফাইনালিস্ট দলগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার প্রাইজপুল রাখা হয়েছে। আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে কেস সলভিংয়ের মাধ্যমে বাস্তব ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ করে সমাধান দিতে হবে। দ্বিতীয় ধাপে ওভিসি (অনলাইন ভিডিও বিজ্ঞাপন) তৈরি করে নির্ধারিত পণ্যের জন্য সৃজনশীল বিজ্ঞাপন নির্মাণ করতে হবে। তৃতীয় ও শেষ ধাপে গ্র্যান্ড ফিনালেতে নতুন ব্যবসায়িক কেসের সমাধান…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আটপুকুর পাড় এলাকায় অবস্থিত সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি মৎস্য খামারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। উন্নত ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যমান অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে মৎস্যবীজ উৎপাদন বাড়ানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মাছের উৎপাদন…
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াত দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, ভারতের একের পর এক অনুরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাননি। পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দুজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকশ মানুষ মিছিলে অংশ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। গুলশান থানার ওসি দাউদ হোসেন সময়ের আলোকে জানান, ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা করা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিগত অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, তার ছোট মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা তার জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা। তবে ঘটনাটি রাজনৈতিক প্রতিশোধের অংশ ছিল না, বরং মজা করতেই ছাগলটি নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে অতিথি হয়ে এসব কথা বলেন আসিফ নজরুল। ছাগল চুরির প্রসঙ্গ তুলে উপস্থাপক খালেদ মুহিউদ্দীন প্রশ্ন করেন, ছাত্রনেতারা তাকে বিএনপির লোক মনে করে তার শিশুর পোষা ছাগল নিয়ে গিয়ে খেয়ে ফেলেছিলেন কি না। জবাবে আসিফ নজরুল বলেন, ছাত্রদের মধ্যে নাহিদ ইসলাম,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মুন্সীগঞ্জের মীরকাদিমে এক ব্যক্তি নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এ ঘটনায় সেই ব্যক্তিকে ঘিরে উত্তেজনা ও অস্থিরতা তৈরি হয়েছে বলে জানান এ সংসদ সদস্য। ওই ব্যক্তিকে ‘ভুয়া’ ও ‘প্রতারক’ দাবি করে সংসদে এমপি রতন জানিয়েছেন, জুলাই আন্দোলনে শহীদ একজনের বাবা হওয়ায় তার সঙ্গে বিভিন্ন সময় দেখা করেছেন। সে সময়কার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে সেই ‘ভুয়া’ ইমাম মাহাদির সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা অধিবেশনে বিষয়টি তুলে ধরেন তিনি। কামরুজ্জামান রতন বলেন, ‘আমার বাড়ি মুন্সীগঞ্জ-৩ আসনে।…