Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আজ বিএনপি ক্ষমতায়, আমাদের আর পাওয়ার কী আছে- এমন ভাবার সুযোগ নেই মন্তব্য করে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আমরা প্রত্যেকেই সরকারের অংশ। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, আমরা প্রত্যেকেই সরকারের অংশ। আজ আমরা নির্বিঘ্নে কথা বলতে পারি, চলাচল করতে পারি। শুধু মন্ত্রী বা সংসদ সদস্য হওয়াই সরকারের অংশ হওয়ার বিষয় নয়। দলের নেতাকর্মীদেরও সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জানতে হবে এবং তা জনগণের কাছে তুলে ধরতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তরুণ সমাজের শক্তির কথা তুলে ধরে তিনি বলেন, একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল। একইভাবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। শতভাগ নিয়ন্ত্রণ…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সহায়তায় সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সামনের একটি বহুতল অবৈধ স্থাপনা স্কেভেটর দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিয়েছে—পৌরসভার জায়গা দখলকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আজ বিকেল ৩টা থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জে.এম, রেভিনিউ, ভি.পি ও জুডিশিয়াল মুন্সিখানা শাখা) সাইফুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, সার্ভেয়ার মামুন রশিদ, কনজারভেন্সি ইন্সপেক্টর…

Read More

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি‎‎‎রগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।‎‎কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালিয়ার খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা…

Read More

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত চেকপোস্ট স্থাপন করা যানবাহনে তল্লাশি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে। অদ্য ১১ ই সেপ্টেম্বর শুক্রবার ২০২৬ ইং রাত আনুমানিক ০১:২০ ঘটিকার সময় লোহাগাড়া থানাধীন চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি পিকআপ (রেজিঃ চট্টগ্রাম মেট্রো-ন-১২-০৬৩৪) আটক করে পুলিশ সদস্যরা গাড়িটি তল্লাশি করার একপর্যায়ে আটককৃতদের দেখানো মতে…

Read More

ছবি সংগ্রহীত উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন আরসিসি আর্চ সেতু এখন স্থানীয় মানুষের পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নান্দনিক স্থাপত্যশৈলী ও মনোরম প্রাকৃতিক পরিবেশের কারণে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ সেতুটি দেখতে আসছেন। স্থানীয়দের অনেকেই এর নকশাকে রাজধানীর হাতিরঝিল এলাকার সেতুর সঙ্গে তুলনা করছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় উজিরপুর উপজেলার সানুহার আরঅ্যান্ডএইচ-ধামুরা জিসি-জল্লা-সাতলা জিসি সড়কের ৭৮৬০ মিটার চেইনেজে ধামুরা খালের ওপর ৫৫ দশমিক ০৬ মিটার দীর্ঘ আরসিসি আর্চ সেতুটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পে বাংলাদেশ সরকার (জিওবি) ও আইডিএ অর্থায়ন করেছে। সেতুটির…

Read More

 লালমনিরহাট প্রতিনিধি   লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ও পানবাড়ী সীমান্ত এলাকা থেকে ১টি ভারতীয় মোটরসাইকেল এবং ৬টি বড় ষাঁড় গরু জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। ​বিজিবি সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে কুচলিবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৮০৩/৪-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কবরস্থান’ নামক এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাইপথে ভারত থেকে আনা কাগজপত্রহীন ১টি পরিত্যক্ত অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়। ​অপরদিকে, ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পানবাড়ি ও আঙ্গরপোতা বিওপির যৌথ টহল দল ফরিদের ঘাট ও স্বাধীন বাংলা চত্বর এলাকায় কৌশলগত…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর, বানারীপাড়া ও আগৈলঝাড়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স-সংক্রান্ত সেবা নিয়ে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। তিন উপজেলায় ফায়ার লাইসেন্স-সংক্রান্ত পরিদর্শন ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় জনবল না থাকায় সেবা নিতে আসা ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের বারবার কার্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুটিই ব্যয় হচ্ছে বলে অভিযোগ সেবাগ্রহীতাদের। উজিরপুরের ব্যবসায়ী মো. সজল মোল্লার অভিযোগ, তিন উপজেলার বিশাল এলাকার লাইসেন্স-সংক্রান্ত পরিদর্শন, যাচাই-বাছাই ও অন্যান্য কার্যক্রম সীমিত জনবল দিয়ে পরিচালিত হওয়ায় স্বাভাবিক গতিতে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে উজিরপুর ও আগৈলঝাড়ার সেবাগ্রহীতাদের নির্ধারিত কর্মকর্তা বা পরিদর্শকের জন্য অপেক্ষা করতে হয়। কখনো কখনো প্রয়োজনীয়…

Read More

পাথরঘাটা বরগুনা‎‎বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হওয়া জেলে শাহীনকে জীবিত উদ্ধার করা হয়েছে।‎‎বুধবার (৯ সেপ্টেম্বর) সাগরে মাছ ধরারত অবস্থায় রুহিতা গ্রামের আব্বাস মিয়ার মালিকানাধীন এফবি মরিয়ম ট্রলারের মাঝি আবদুল্লাহ ভাসমান অবস্থায় শাহীনকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসেন এবং পরিবারের কাছে পৌঁছে দেন।‎‎বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।‎‎উদ্ধারের পর জেলে শাহীন জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাথরঘাতা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের গাঙ্গের আইনের কাছে মাছ ধরার সময় পেছন দিক থেকে অন্য একটি ট্রলার ধাক্কা দিলে তিনি ছিটকে সাগরে পড়ে যান। এরপর…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: পিচ উঠে গেছে, বেরিয়ে পড়েছে ইটের খোয়া। কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও জমে আছে কাদা ও মাটি। বৃষ্টিতে খানাখন্দে পানি জমে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। দেখে বোঝার উপায় নেই, এটি একসময় পাকা সড়ক ছিল। বেহাল এই সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন, সৃষ্টি হচ্ছে যানজট। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও নাউতারা ইউনিয়নের মানুষ। রংপুর-ডিমলা জাতীয় সড়কের সর্দারহাট থেকে বুড়িরহাট পর্যন্ত আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশের মধ্যে বুড়িরহাট থেকে নাউতারা বাজারের চৌপতি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কে দায়সারা সংস্কার কাজ করা হলেও কাজের…

Read More