- আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
- ঘাটাইলে শ্রেষ্ঠ সমবায়ী হলেন এনায়েত করিম
- অন্য সুন্দরীদের পেছনে ফেলে যেভাবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি
- উজিরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত
- কোটচাঁদপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
- পলাতকদের দেশে এসে মামলার মোকাবিলা করা উচিত: শেখ রবিউল আলম
- সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী
- রাজাপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ ইং উদযাপন
- কেশবপুরে খাদ্য সংকটে কালোমুখো হনুমান
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন (এসআরবি)-১৪ এর এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র হরিসভা মন্দির পূজা মণ্ডপ প্রাঙ্গণে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন এসআরবি-১৪ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মু. মাসুদুর রানা। বক্তব্যে তিনি জানান, ময়মনসিংহ অঞ্চলের ৬টি জেলা—টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ কুড়িগ্রাম, রৌমারী ও রাজীবপুরের মোট ৩,৩৫০টি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মধুপুর উপজেলার ৬০টি পূজা মণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে বিকেলে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ হাসান আলী এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আ. বাছেদ নির্বাচিত হয়েছেন। শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় নির্বাচনী কার্যক্রম। শনিবার (১৭ অক্টোবর) ঘাটাইলে সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। দীর্ঘ গণনা শেষে রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ হাসান আলী ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দিনটি ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত। সেই দিনে কামরুজ্জামান নিজের সংগ্রহ আর বন্ধুবান্ধবের কাছ থেকে পাওয়া প্রায় ১০০টি বই নিয়ে তার বাড়ির একটি কক্ষে চালু করেন পাঠাগার। বর্তমানে দুই হাজারের অধিক সংখ্যক বইয়ের সমৃদ্ধ পাঠাগারে নিয়মিত পাঠক সদস্য সংখ্যা ২১৯ জন এবং অণুপাঠাগারের কয়েক হাজার পাঠক রয়েছেন। পাঠাগারটিতে বই পড়া, জ্ঞান আহরণ তথা নূতন তথ্য অনুসন্ধানের জন্য প্রতিনিয়তই পাঠকদের আনাগোনা লক্ষ্য করা যায়। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বয়সের নারী-পুরুষ এখানে এসে জ্ঞানের অতল সমুদ্রে অবগাহন করতে পারেন। আবার কেউ চাইলে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে পাঠাগারের সদস্য হতে পারেন। কোন পাঠক ইচ্ছা করলে…
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, শনিবার সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এবং রূপান্তরের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসকে আশরাফ, সিডিও-র শ্যামল কুমার বিশ্বাস, প্রেরণার নাসরিন সুলতানা, অগ্রগতি সংস্থার মো. জিয়াউর রহমান, আরার শেখ আবুল কালাম আজাদ, সিডাব্লিউসিএস-এর আরিফুর রহমান খান, ক্রিসেন্টের মো. হাসান আহম্মেদ এবং সক্রিয় কর্মী শরিফুল ইসলাম ও মো. মোকাররম জিন্নাহ সহ আরও…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। শনিবার, ১৭ অক্টোবর, সকাল ৬টায় কোটচাঁদপুর পৌরো কবরস্থান ও মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌর শাখা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ কোটচাঁদপুর -মহেশপুর)আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাষ্টার আজিজুর রহমান, উপজেলা জামায়াতের যুব মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পৌরো মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার মশিয়ার রহমান,পৌরো জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম ও পৌর সেক্রেটারি মাহফুজুল হক…
কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা ও নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ অনুষ্ঠানে সঞ্চালনা করেন। সভায় সকল সদস্যদের উপস্থিতিতে প্রেসক্লাবের বিগত কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ নব-নির্বাচিত সভাপতি জয়দেব ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের হাতে প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন, সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোতাহার হোসাইন, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান,সদস্য এম এ রহমান,মোস্তাফিজুর রহমান মিন্টু ও মঞ্জুরুল ইসলাম মুকুল। আবেদনের ভিত্তিতে যাচাই বাছাই শেষে ৩৭…
বিনোদন ডেস্ক ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি তাকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মধ্যে এবার মাছরাঙা টেলিভিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। টেলিভিশনটির প্রকাশিত দুঃখ প্রকাশের ফটোকার্ডে সন্তুষ্ট নন তিনি। বরং তার অভিযোগ, এই ঘটনায় তার স্বাভাবিক জীবন, মানসিক শান্তি ও পেশাগত কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তার সন্তানদের ছবিতেও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হচ্ছে বলে দাবি করেছেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাছরাঙা টেলিভিশনকে উদ্দেশ করে পরীমনি লিখেছেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ড এর দুঃখ প্রকাশ কোন কাজে দিচ্ছে না একদমই।’ এরপর…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফিসের জরুরি কাজে একদিন আগে কক্সবাজার থেকে চুয়াডাঙ্গায় ফিরে আসায় প্রাণে বেঁচে গেলেও মুহূর্তেই তাঁর জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নূর আলম বরিশালের উজিরপুর উপজেলার বড়কোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের বাসিন্দা। তিনি বেসরকারি ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা হিসেবে চুয়াডাঙ্গায় কর্মরত। চাকরির সুবাদে প্রায় আট বছর ধরে তিনি চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নূর আলমের স্ত্রী ফারিয়া কবির (৩৩) বেশ কিছুদিন ধরে অসুস্থ…
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মনি। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীমকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “হয় আপনি থাকবেন, না হয় চাঁদাবাজ থাকবে।” নূরুল ইসলাম মনি আরও বলেন, তাঁর…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামি ও ৭০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে পৌরসভার গাবতলাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আমিরুল ইসলাম দুঃখুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আমিরুল ইসলাম দুঃখু (৪৫) কুশনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জালালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাঁর বাবার নাম মো. মনির হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে…