Author: admin

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার দুধসরা এলাকার দারুল উলুম মাদ্রাসাতুস সুফফাহ’র প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার দুধসরা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের যে অভিযোগে মামলা ও গ্রেপ্তার করা হয়েছে, তা মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। বক্তারা বলেন, অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা বা হয়রানি করা উচিত নয়। তদন্তে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়,…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি অজ্ঞাতনামা যানবাহন, লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার শিকারপুর ব্রিজ ও ইচলাদি টোলঘরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। দুর্ঘটনার পরপরই তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি প্রতিবন্ধী ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে শিকারপুর ব্রিজ ও ইচলাদি টোলঘরের মধ্যবর্তী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি অজ্ঞাতনামা যানবাহনের সঙ্গে বরিশালগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-শ-১৩-০১৮৬) এবং কুয়াকাটা থেকে…

Read More

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে সাদিয়া আক্তার (২২) নামের এক নারী নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। আটক হওয়া সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়া আক্তার কুড়পাড় এলাকার কয়েকজনকে বর্তমান সরকারের কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেন বলে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে হানিফ শেখ (৩৭) নামে সাময়িক বরখাস্ত হওয়া এক আনসার সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, হাবলা উত্তর পাড়ার মৃত মুক্তার আলীর ছেলে, ডায়মন্ড ( ৩৮) ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মদদ মিয়া (৪৩)। নিহত হানিফ শেখ হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন হানিফ। পথে দুর্বৃত্তরা তাঁর ওপর…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর গেমের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৯ সেপ্টেম্বর) দুপুরে শহরেরর বটতলাস্থ প্রিমিওপ্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির। প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুমাইয়া মমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামসুন্নাহার স্বপ্না, অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রথমআলোর প্রতিনিধি কামনাশীষ শেখর, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ইফতেখারুল…

Read More

‎ ‎টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‎ ‎”বসবাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখি, রোগমুক্ত থাকি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। ‎ ‎বুধবার (০৯সেপ্টেম্বর) দুপুরে মধুপুর ‎উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশে এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও র‍্যালি অনুষ্ঠিত হয় ‎এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম , মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি প্রমূখ। ‎এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশ নেন। ‎এসময়ে ইউএনও…

Read More

 সাতক্ষীরা প্রতিনিধি স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ ও দেবহাটা উপজেলা পানি কমিটির যৌথ উদ্যোগে পারুলিয়া ট্রেড স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল। উপজেলা পানি কমিটির সম্পাদক প্রফেসর রাজু আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ারেছীন কবির, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দিলীপ কুমার সানা, টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, উত্তরণের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এতে পথচারী ও যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও দখলমুক্তকরণে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যেই বাসের ধাক্কায় নুর ইসলাম (৬৫) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম শহরের বাজেবাহনদা মণ্ডলপাড়ার মৃত আমছার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে কর্মস্থল হোটেলের উদ্দেশে বের হন নুর ইসলাম। শহরের আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের সংযোগ (অ্যাপ্রোচ) সড়ক দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধামুরা-শোলক-বাটাজোর সড়কে ধামুরা খালের ওপর নির্মিত ব্রিজের পূর্ব পাড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্রিজের মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক তৈরি না করায় সেতুটি কোনো কাজে আসছে না। ফলে দীর্ঘ দিন ধরে স্থানীয় জনগণকে চলাচলে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করে সেতুটি সাধারণ মানুষের যাতায়াতের উপযোগী করার দাবি জানান তারা। ​কর্মসূচিতে বক্তব্য দেন উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জামাল তালুকদার, উপজেলা যুবদলের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ ঘটে হৃদরোগ, স্ট্রোক, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক ও নিকোটিন পণ্য। শক্তিশালী আইন এবং আইনের কঠোর বাস্তবায়ন ব্যতীত অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যু এক-তৃতীয়াংশ কমিয়ে আনা সংক্রান্ত এসডিজি অর্জন কঠিন। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ, এনসিডি ও এসডিজি: বাংলাদেশের অগ্রগতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সরকারের পাঁচ বছর মেয়াদি এসডিজি বিষয়ক কৌশলগত উদ্যোগ এগিয়ে নিতে তামাক ও নিকোটিন পণ্যের ক্ষেত্রে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। গোলটেবিল বৈঠকে জানানো হয়, দেশে তামাক ব্যবহারজনিত…

Read More