
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম (পিপিএম-সেবা)। শনিবার (১৭ অক্টোবর) রাতে মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড-সংলগ্ন সাহাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, কালিহাতী ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মধুপুর থানার উপপরিদর্শকেরা।
পরিদর্শনকালে মধুপুর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্যসচিব মানিক চন্দ্রসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।