- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের পদ থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছিল ডা. শাহরিয়া শায়লা জাহানকে। সেই অভিযোগের তদন্তের ফলাফল প্রকাশের আগেই এবার রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালক পদে তাকে পদায়ন করা হয়েছে। এ নিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এদিকে ডা. শায়লার পদায়ন স্থগিত এবং মিটফোর্ড হাসপাতালের বর্তমান উপ-পরিচালক ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে স্বপদে বহাল করার দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন যৌথ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশে ফের বাড়ছে কমদামি তথা নিম্নস্তরের সিগারেটের মূল্য। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের ন্যূনতম মূল্য বাড়িয়ে প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরামূল্য ‘৬২ টাকা ও তদূর্ধ্ব’-এর স্থলে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মূল্য পরিবর্তনের লক্ষ্যে সিগারেটের দাম নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় পাস…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন সারা দেশজুড়ে বেপরোয়াভাবে চলতে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইককে নিয়মের মধ্যে আনতে নতুন নীতিমালা তৈরি করেছে সরকার। এখন থেকে নির্ধারিত রুট মেনে এসব যানবাহন চলাচল করবে। পাশাপাশি, একই নিবন্ধনে যেন একাধিক যান চলতে না পারে, সেজন্য যুক্ত করা হচ্ছে ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর (QR) কোড ব্যবস্থা। মানুষের রুটি-রুজি বজায় রাখার পাশাপাশি সড়কের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষা—এই তিন বিষয়কে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে নতুন এই নিয়মকানুন। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে উত্থাপিত এক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। এর আগে সংরক্ষিত মহিলা আসনের সংসদ…
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের উদ্যোগে কলারোয়া পাইলট গার্লস হাইস্কুলে শিক্ষার্থীদের নিয়ে ‘সাইবার অপরাধ প্রতিরোধ ও নিরাপদ প্রযুক্তি ব্যবহার’ বিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা। এতে প্রধান বক্তা হিসেবে সাইবার অপরাধের নানা ঝুঁকি ও সচেতনতার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক। সেমিনারে পরিচালক শেখ মাহবুবুল হক সাইবার অপরাধ, সাইবার বুলিং, ব্ল্যাকমেইলিং, হ্যাকিং, অনলাইন প্রতারণা, অনলাইন জুয়া, ইন্টারনেট আসক্তি এবং সাইবার আইন ও অপরাধের বিভিন্ন শাস্তির দিক তুলে ধরেন। একই সাথে বাস্তব জীবনে সংঘটিত বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের সামাজিক…
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ৩য় শ্রেণীতে পড়য়া ৯বছর বয়সি এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাম্মেল হক মোজা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক মোজা উপজেলার পারইল গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ উপজেলার পারইল বাজারে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়া লেখা করে। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ স্কুলে যাবার পর সহপাঠীদের সাথে পারইল বাজারে খাবার জিনিস কিনতে মোজার দোকানে যায়। এসময় অন্য সহপাঠীরা জিনিস কিনে ফিরে গেলেও দোকানদার মোজা তার মেয়েকে ডেকে দোকান ঘরের মধ্যে নিয়ে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে টাঙ্গাইল জেলা ইউনিটের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের সভাপতিত্বে ও জেলা ইউনিটের অর্থ-বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সঞ্চালনায় পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল হামিদ,সহকারী কমান্ডার সাংগঠনিক বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এন.এম.এন. শাহনেওয়াজ, জেলা ইউনিটের সাবেক সদস্য…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে অসুস্থ কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে কিশোরীর বাবা মো. এজাজুল করিম রেজাউল (৪০)।অভিযুক্তরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা এলাকার বাহারাম বাদশার ছেলে মো. ইমাম হাসান হৃদয় (২৩), গোপদ এলাকার মকবুল হোসেনের ছেলে মো. মোশারফ হোসেন (২৭) এবং মোখলেছুর রহমান মুকুলের ছেলে সেলিম ওরফে আল আমিন (৩১)।মধুপুর থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বয়স ১৭ বছর। প্রায় এক মাস ধরে তিনি বুকে চাপ অনুভব, হাত-পা বাঁকা হয়ে যাওয়া এবং জ্ঞান হারানোর মতো সমস্যায় ভুগছিলেন। একই ধরনের সমস্যায় আক্রান্ত স্থানীয় এক কিশোরীর পরিবারের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা ও উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সেলাই মেশিন,ঢেউটিন, টিউবওয়েল, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়ানুরাগীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হেলালুর রহমান খান হেলাল,পৌর-বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ধলা,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান খান পালন,সন্ধানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আসলাম উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত…
বিনোদন ডেস্ক মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। শিক্ষকতা, মডেলিং ও সমাজসেবার পাশাপাশি এবার বিশ্বসুন্দরীর মুকুটও জিতলেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর এই খেতাব জেতেন জোহেইরি মোলা দোমিঙ্গেস। এই মঞ্চে ৭৩তম মিস ওয়ার্ল্ডের নীল মুকুট নিজের মাথায় তুলে নেন ডোমিনিকান রিপাবলিকের প্রতিভাবান সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস। প্রথা অনুযায়ী, তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। জমকালো এই আসরে প্রতিযোগিতার প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস আলাবের্ন। আর দ্বিতীয় রানারআপের সম্মান অর্জন করেছেন মালয়েশিয়ার…
অনলাইন ডেক্স জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একজন ল্যাব টেকনিশিয়ান উম্মে হাবিবার পদোন্নতি ও পদায়ন নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। সরকারি নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, তৃতীয় শ্রেণির কর্মজীবন শুরু করা উম্মে হাবিবা পরবর্তী সময়ে প্রথম শ্রেণির (নবম গ্রেড) সহকারী কেমিস্ট এবং কেমিস্ট পদে পদোন্নতি পেয়েছেন। সর্বশেষ গত ১৮ আগস্ট তাকে পঞ্চম গ্রেডে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের আইভি ফ্লুইড বিভাগে সুপারিনটেনডেন্ট পদে পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তার পদোন্নতি ও পদায়নের পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নিয়োগবিধি, শিক্ষাগত যোগ্যতা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ভূমিকা এবং বিভিন্ন সময়ে উত্থাপিত অভিযোগ বিবেচনায় আনা হয়নি। নথি অনুযায়ী, তিনি উপজেলা স্বাস্থ্য প্রকল্প থেকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের রাজস্ব খাতের শূন্য পদে ল্যাব…