- আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
- ঘাটাইলে শ্রেষ্ঠ সমবায়ী হলেন এনায়েত করিম
- অন্য সুন্দরীদের পেছনে ফেলে যেভাবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি
- উজিরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত
- কোটচাঁদপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
- পলাতকদের দেশে এসে মামলার মোকাবিলা করা উচিত: শেখ রবিউল আলম
- সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী
- রাজাপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ ইং উদযাপন
- কেশবপুরে খাদ্য সংকটে কালোমুখো হনুমান
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে এক গৃহবধূকে ধর্ষণ ও তাঁর আপত্তিকর ছবি ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পুনরায় ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি খাইরুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় অপরাধে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪-এর প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গ্রেপ্তার খাইরুল ইসলাম ভুক্তভোগী গৃহবধূর সন্তানের মাদ্রাসাশিক্ষক ছিলেন। সন্তানের পড়াশোনার খোঁজখবর নেওয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। এজাহারের বরাত দিয়ে প্রেস রিলিজে বলা হয়,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল: দিবসটি উপলক্ষে ঘাটাইলে সরকারি জিবিজি কলেজ মাঠে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিচালনা করেন ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। এতে সভাপতিত্ব…
ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান ও মন্তব্য করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা অবস্থায় ড. মুহাম্মদ ইউনূসের দিকে এগিয়ে এসে কিছু ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:সমাজে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। তিনি বলেন, “একটি শিশুর জন্মের পর তার পরিচয় ছেলে না মেয়ে—এটি তার স্বপ্ন দেখার অধিকার নির্ধারণ করতে পারে না। অথচ বাস্তবতায় এখনো অনেক কন্যাশিশুকে শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও নিজের পছন্দের ভবিষ্যৎ বেছে নেওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। সামাজিক কুসংস্কার, দারিদ্র্য ও নিরাপত্তাহীনতা কন্যাশিশুর বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়। অনেক পরিবারে ছেলের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হলেও মেয়েদের ক্ষেত্রে বাল্যবিয়ে ও পারিবারিক দায়িত্বের চাপ দ্রুত এসে পড়ে। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক কন্যাশিশুর পড়াশোনা থেমে…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে বিয়েতে অসম্মতি জানানোর কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তথ্য জানা গেছে। নিহত সিফাত হোসেন ওই গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে একটি হোটেলে কাজ করত। সেখানে অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ওই নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে সিফাত। তবে বয়স কম হওয়া এবং পাত্রী…
জিয়ারত জুয়েল : ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বাসাইল উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, বাসাইল…
কোটচাঁদপুর (ঝিনাইদহ ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোঃ নাঈম (২৪) এবং ফুলবাড়ি দক্ষিণপাড়ার বিপ্লব (২৯)। পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে বিশেষ অভিযান চালিয়ে ঝিনাইদহের জিআর ৩৫৪/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নাঈমকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তমিজ উদ্দিন ওরফে তরিকুলের ছেলে। অন্যদিকে, গত ১২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে…
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য খালাস ও আনস্টাফিং কার্যক্রম ঘিরে ঘুষ বাণিজ্য, ফাইল আটকে রাখা এবং সিএন্ডএফ কর্মচারীদের হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (এসি) ওমর কাউসার এবং রাজস্ব কর্মকর্তা সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী প্রতিনিধি ও সিএন্ডএফ কর্মচারীদের অভিযোগ, তাঁদের বিভিন্ন অজুহাতে হয়রানি করে পণ্য ছাড়ের ক্ষেত্রে অনৈতিকভাবে অর্থ আদায়ের চাপ সৃষ্টি করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এই দুই কর্মকর্তার অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্যে জানা যায় চট্টগ্রাম বন্দরের পিসিটিসহ পাঁচটি আনস্টাফিং গেট থেকে সাপ্তাহিক ভিত্তিতে অর্থ আদায় করা হয়। প্রতিটি গেট থেকে সপ্তাহে দেড় লাখ টাকা করে আদায়ের অভিযোগও উঠেছে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের ষষ্ঠ তলায় লাগা আগুন চার ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। সরু গলি, তীব্র ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। সোমবার (১২ অক্টোবর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম রাত ১০টার দিকে গণমাধ্যমকে জানান, সাততলা ভবনটির ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। গুদামগুলো তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে সময় লাগছে। এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা শাহজাহান হোসেন…
কেশবপুর(যশোর) প্রতিনিধি; যশোরের কেশবপুরে সোমবার বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়ুলি গ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পার্শ্ববর্তী উপজেলা ডুমুরিয়ার জাহিদুল ইসলাম (৩৮)কে ২ হাজার ৫ শত টাকা ও মাহাবুর রহমান(৩৮)কে ২ হাজার টাকা করে দুইজনকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারেন পার্শ্ববর্তী উপজেলা ডুমুরিয়া থেকে ২টি নসিমনে কেশবপুর উপজেলার বুড়ুলি এলাকায় মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে ব্যবহার করার জন্য ৩২টি ড্রামে করে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়া হচ্ছে । এসময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জরিমানা করা হয়েছে। ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী…