- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী ও অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া জ্বালানি সংকট নিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান। বিএনপি…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে `July Uprising 2024: An Overview of Oral History Archive’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ডিসেম্বর) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা যথাযথভাবে সংরক্ষণ করতে পারিনি, ফলে এ নিয়ে অনেক কুতর্ক আমাদের ছেয়ে গেছে। সেজন্য প্রকৃত উৎসর্গের ইতিহাস আমাদেরকে প্রভাবিত করতে পারেনি। তিনি আরও বলেন, ১৯৯০ এর গণতন্ত্র পুনরুদ্ধার অঙ্গীকারের আমাদের শহিদরাও কেমন যেন হারিয়ে গেছে। কারণ গত দেড় যুগ ধরে ফ্যাসিস্ট সরকার আমাদের ওপর যেভাবে…
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পরনো গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি অভিযানিক দল। শনিবার(৫ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক পক্ষে বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব। বিজ্ঞপ্তিতে র্যাব আরোও উল্লেখ করেন, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে র্যাবের প্রশিক্ষিত বোম্ব ডিজপোজাল টিমের সহায়তায় সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ধাতব ওই গ্রেনেডটি উদ্ধার করে। উদ্ধার হওয়া গ্রেনেডটির ওজন অনুমান ৪৫০ গ্রাম এবং দৈর্ঘ্যে অনুমান ৫ ইঞ্চি। জানতে চাইলে, কোম্পানি কমান্ডার আশরাফুল কবির…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নড়াইলের নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি নূর মোহাম্মদ নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে তার রুহের…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থা ‘অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন’ (এবিএফ)-এর উদ্যোগে অসহায়, ভবঘুরে ও ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর শহরের বাজার, বাসস্ট্যান্ড ও রেলস্টেশন এলাকায় ঘুরে ঘুরে ভ্রাম্যমাণ অসহায়, ভবঘুরে ও ভিক্ষুকদের হাতে খাবার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল, অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ন্যাশনাল সার্ভে কোম্পানির চেয়ারম্যান মাজেদুল ইসলাম মিন্টু ঢালী, কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান আপেল, সহসভাপতি সাংবাদিক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিয়ার রহমান, অর্থ সম্পাদক আব্দুল…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা জানিনা এই জাতির ভাগ্যে কি হবে। এখন উনারা একের পর এক দেশ ধ্বংস করবেন, দলীয়করণ করবেন, নির্লজ্জভাবে চাঁদাবাজি করবেন, আগের চাইতে বেশি রেটে ঘুষ নিবেন, দূর্ণীতি করবেন; আর আমরা বসে বসে ললিপপ খাবো। আমাদেরকে জনগণ ললিপপ খাওয়ার জন্য ভোট দেয় নাই। আমরা যে নব্বই জন সংসদের ভেতরে আছি, এই নব্বই জন হচ্ছেন আঠার কোটি মানুষের পাহারাদার। তিনি বলেন, আমরা অধিকারের পক্ষে লড়াই শুরু করেছি, মূলত আজকের এই লং মার্চ এর মধ্য দিয়ে আমরা অধিকার আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই অধিকার জামায়াত, এনসিপি,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। আমাদের অভিভাবকরা ভাল নেই। যেখানেই মাদক কারবারী ও মাদকসেবীদের পাওয়া যাবে তাদের ধরে ধরে ১ থেকে ২ বছরের জেল দিয়ে দিবেন। তিনি আরও বলেন বর্তমান তারেক রহমানের সরকার মাদক থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে তরুণদের অংশগ্রহণের চেষ্টা চালাচ্ছেন। তরুণদেরকে কর্মমূখী করার জন্য সারাদেশেই এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ মিঠু নামের ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত মিঠুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং সার ও ট্রাক জব্দ করে মধুপুর থানায় রাখা হয়েছে। মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। থানা পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মেসার্স মেজবাহ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী পোড়াবাড়ী গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন ১২৭ বস্তা টিএসপি ও ২৬৮ বস্তা মিউরেট অব পটাস (এমওপি) সার শুক্রবার রাতে পাচার করছিলেন। গোপনসূত্রে খবর পেয়ে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর অর্ধেক থাকবে ব্যাংক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান। বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। কর্মসূচির আওতায় তফশিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্ক ব্যবহার করে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও চিহ্নিত করবে। পরে উদ্যোক্তার ব্যবসায়িক ধারণা ও প্রকৃত অর্থের চাহিদা যাচাই করে অর্থায়ন করা হবে। নির্বাচিত…
যশোর প্রতিনিধি অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বৃষ্টি খাতুন (১৯) নামে যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি। এ ঘটনায় মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করেছে কারা কতৃপক্ষ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যশোরের চুরামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। যশোর কারাগার সূত্রে জানা গেছে, বৃষ্টি খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে অ্যাম্বুলেন্স যোগে নেওয়া হচ্ছিল। রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্সটি যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে তার প্রসববেদনা তীব্র আকার ধারণ করে। পরে অ্যাম্বুলেন্সেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ…