Author: admin

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী নেত্রী মরহুম ডা.যোবায়দা খাতুনের প্রতিষ্ঠিত কুমিল্লা আলেখার চর চক্ষু হাসপাতালের চিকিৎসক টিম এক মুক্তিযোদ্ধাকে , মুক্তিযোদ্ধাদের চিকিৎসা নাই বলে ঘাড় ধাক্কা দিয়ে পিএসপি ক্যাম্পের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে খবর নিয়ে জানা যায় কুমিল্লার আলেখার চর চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ ৪ সেপ্টেম্বর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের সাবেরা সোহবান স্কুলে বিনা মূল্যে গরিব ও মুক্তিযোদ্ধাদের চোখের ছানী অপারেশন করবে বলে প্রচারনা ও মাইকিং করে, ঐ মাইকিং শোনে একই জেলার নবীনগর উপজেলার মেরকুডা গ্রামের গরিব মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়্যুম(৭০) চোখের ছানী অপারেশন করতে আসে। তাকে চিকিৎসক দেখে ছানী অপারেশনের জন্য বাছাই করে পরে বিনামূল্যে অপারেশন করাবে বলে হাসপাতালের…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণে সাত মাস বিলম্বের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহর বিরুদ্ধে পুরস্কারের অর্থ নিয়ে নয়-ছয় ও আত্মসাতের চেষ্টার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তড়িঘড়ি করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জানা গেছে, প্রতিবছরের মতো চলতি বছরের জানুয়ারি মাসে কোটচাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় ২৫টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেন। খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে অনেক শিক্ষার্থী বিজয়ী হন। তবে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরও পুরস্কার…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী চমচমকে বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিন দিনব্যাপী ‘মিষ্টি উৎসব-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘টাঙ্গাইলের চমচম সারা বাংলাদেশ তথা বিশ্বের অনেক মানুষই কমবেশি চেনে। টাঙ্গাইলের শাড়ি যেমন বাংলাদেশের গর্ব ও ঐতিহ্য, তেমনি চমচমও আমাদের ঐতিহ্যের অংশ। এই পণ্যকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সেটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।’ তিনি বলেন, ‘আমাদের যে ঐতিহ্য রয়েছে, সেটিকে মানুষের মাঝে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এ সময় পুলিশ সুপার বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ…

Read More

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন মঙ্গল শোভাযাত্রা, পূজা-অর্চনা, গীতাপাঠ ও কীর্তনসহ নানা ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘জন্মাষ্টমী’ উদযাপিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পূজা-অর্চনা, ভক্তিমূলক গীতাপাঠ ও হরিনাম কীর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) বলেন, “বিশ্ববিদ্যালয় সকল ধর্ম ও মতের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির স্থান।” বক্তব্যের এক পর্যায়ে তিনি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যবিপ্রবি ক্যাম্পাসে একটি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বিনামূল্যে প্রাণীর স্বাস্থ্যসেবা, বিভিন্ন প্রজাতির পশুপাখির টিকাদান, মাছের খাদ্য এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া স্কুল মাঠে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ মানবিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. আতিকুর রহমান মিঠু, কৃষিবিদ বদরুল হক শাহীন,…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: আশির দশক থেকে সাংবাদিকতা জগতে যার ছিল সাহসী ও দীপ্ত পদচারণা, ঝিনাইদহের কোটচাঁদপুরের সেই প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলাম এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে নিজ বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন একসময়ের তুখোড় এই সংবাদকর্মী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অধিকাংশ সময়ই তিনি অচেতন অবস্থায় থাকছেন। আশির দশকে কবিতা ও ছোটগল্প লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতায় হাতেখড়ি হয় শেখ নজরুল ইসলামের। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কাজ করেছেন দৈনিক বাংলার বাণী, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক মানবজমিন এবং স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকায়। সাংবাদিকতার দীর্ঘ পথচলায় কোটচাঁদপুরসহ বৃহত্তর এলাকার মানুষের সমস্যা,…

Read More

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ধরে দিয়ে প্রায় ২লাখ টাকার মালামাল ভস্মিভূত‚ত করার অভিযোগ ওঠেছে। বুধবার গভীর রাতে উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া মৃধাপাড়া গ্রামে প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এছাড়া নির্মানাধীন বাসার বেশ কিছু পাইপও ভাংচুর করেছে দুবৃত্তরা। গত দেড় বছর আগেও দুবৃত্তরা ওই বাড়ীতে আগুন দিয়ে মালামাল পুরে দেয় বলে জানিয়েছেন স্বজনরা। প্রবাসী মোফাজ্জল হোসেন ওই গ্রামের খয়ের আলীর ছেলে। ‎প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার জানান,গত ১সপ্তাহ আগে বাড়ীতে তালা দিয়ে বাবার বাড়ীতে বেড়াতে যান। হঠাৎ করেই বুধবার গভীর রাতে মোবাইল ফোনে জানতে পারেন বাড়ীতে আগুন জ¦লছে। এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রন করার…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু সংযোগ সড়কের অভাবে দেড় বছর ধরে কার্যত অকেজো পড়ে আছে। সেতুর মূল নির্মাণকাজ শেষ হলেও দুই পাশে পূর্ণাঙ্গ সংযোগ সড়ক না থাকায় এখনো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি। সংযোগ সড়কের জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে আটকে আছে নির্মাণকাজ। এতে বিপুল সরকারি অর্থ ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ অবকাঠামোটি জনগণের কোনো কাজে আসছে না। উপজেলার ধামুরা-শোলক-বাটাজোর সড়কে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ৪৪ দশমিক ০৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটির চুক্তিমূল্য ৬ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৫৩৫ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প-সংক্রান্ত তথ্য অনুযায়ী, গ্রামীণ সেতু সহায়তা…

Read More