- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: একসময় গ্রামবাংলার মানুষের দৈনন্দিন পানির চাহিদা মেটানোর অন্যতম ভরসা ছিল পাটের কূয়া। বিশেষ করে আধুনিক পানির ব্যবস্থা সহজলভ্য হওয়ার আগে গ্রামের অনেক বাড়িতেই ছিল এমন কূয়া। সকাল-বিকেল কলসি, বালতি কিংবা ঘড়া হাতে কূয়া থেকে পানি সংগ্রহ করা ছিল গ্রামীণ জীবনের পরিচিত দৃশ্য। সময়ের সঙ্গে টিউবওয়েল, বৈদ্যুতিক মোটর ও সাবমার্সিবল পাম্পের ব্যবহার বাড়ায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এসব কূয়া। শুধু ডিমলা নয়, দেশের বিভিন্ন গ্রামীণ অঞ্চলেও কমবেশি প্রচলিত ছিল পাটের কূয়া। কয়েক দশক আগেও ডিমলার বিভিন্ন গ্রামের বাড়িতে এমন কূয়া দেখা যেত। গ্রীষ্মের প্রচণ্ড গরমেও এসব কূয়ার পানি তুলনামূলক ঠান্ডা থাকত। অনেক পরিবার পান করা থেকে শুরু করে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার ধোপাপাড়ায় পাঁচ বছরের শিশু সৈয়দ তাহসিনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা সৈয়দ সাব্বির ও সৎ মা কল্পনার বিরুদ্ধে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির ওপর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল বলে স্বজনরা অভিযোগ করেন। বুধবারও তাহসিনকে মারধর করা হয়। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা শারীরিক নির্যাতনের ধারাবাহিকতায় বুধবারের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ঘাটাইল মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ফকরুল ইসলাম, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান মিয়া, মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজ্জদ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতা…
প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আলোচিত অপহরণের ২৭দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের মূল হোতা কনটেন্ট ক্রিয়েটর ইমন মিয়া (২৩) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ভোরে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে কসাইবাড়ি এলাকায় একটি বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও ইমনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমন মিয়া বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকার ইদ্রিস আলী মিয়ার ছেলে। এ ঘটনায় মামলার আসামি ইমনের বাবা ইদ্রিস আলী মিয়া, মা নাজমা বেগম ও বড় বোন ছাবিনা আক্তার পলাতক রয়েছে। অপহরণের শিকার ওই ছাত্রী বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুরে (জিয়া নগর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে জোয়াড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ভবানীপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে র্যালি বের হয়, পরে অত্র মাদ্রাসা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও ইয়াছিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলু, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে এক কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১:৩০ মিনিট থেকে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে পরিচালিত এই বিশেষ টাস্কফোর্স অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস ও জব্দ করা হয়েছে। অবৈধ পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬টি ইঞ্জিনচালিত নৌকা এবং ৪টি শ্যালো মেশিন ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। মালামাল জব্দ: ৩টি লৌহদণ্ড, ১২টি প্লেন সিটের তৈরি লোহার ডালি এবং ৬টি বেলচা উদ্ধার করে জব্দ করা হয়। জিম্মা জিম্মাদার: জব্দকৃত সমস্ত মালামাল বার্ণিঘাট বিওপির (বিজিবি) জিম্মায় রাখা হয়েছে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক কোনো চাপের কারণে নয়, প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। বিমানের ৭০ থেকে ৮০টি উড়োজাহাজের প্রয়োজন রয়েছে। এ প্রয়োজনের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনা হবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং আমরা কিনতে থাকব। কোনো চাপে নয়, প্রয়োজনেই কেনা হবে।’ গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি কর্মসূচির অনুমোদন না দেওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের…
লোহাগাড়া প্রতিনিধি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ঠাকুরদিঘী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের পুত্র ফিরোজ আহমেদ তৌহিদ (২০) ও একই থানার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর পুত্র মাহি উদ্দিন (২৫)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি বাইকের সাথে বিপরীতমুখি মাল বাহী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাইক চালক তৌহিদ মারা যান। আহত মাহি উদ্দিনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তারা বাইক যোগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। চাঁদপুর ফেরার পথে ঘটনাস্থলে দুর্ঘটনা ঘটে। ঘটনার…
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি রাশেদা আক্তার হীরা বলেছেন, জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বিএনপি সরকারের এক নম্বর অঙ্গীকার। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা মা বোনের কানের দুল নাকফুল বিক্রি করে মামলা চালাতে হয়েছে, জেলে থাকতে হয়েছে। তারা কষ্ট দিতে দিতে এতো পাহাড়সম কষ্ট দিয়েছে যে আল্লাহ হুকুমে এদেশর মানুষ অভূতপূর্বভাবে এদেরকে এদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছে। এখনো ষড়যন্ত্র থেমে নেই, সে ভারতে বসে বসে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নেয়ার ষড়যন্ত্র করে। ১৭ বছরের ষড়যন্ত্রে আমাদের বিদ্যুতের চাবিকাঠি যেভাবে তাদের নাগালে নিয়ে গিয়েছিল। আজকে সেই ঝাড়খন্ডে বসে এদেশের বিদ্যুতের সুইচ টিপে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগ ও প্রচেষ্টায় টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে সিভি সংগ্রহ এবং যোগ্য প্রার্থী বাছাই করছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে এ জব ফেয়ারের আয়োজন করা হয়। জব ফেয়ারে ৫১টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন করছেন এবং সিভি সংগ্রহ করছেন। চাকরিপ্রত্যাশীরা সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে চাকরির সুযোগ সম্পর্কে জানতে পারছেন। জেলা প্রশাসক শরীফা হক বলেন, চাকরি করতে আগ্রহী…