- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
স্পোর্টস ডেস্ক অবশেষে অবসান হলো বিশ্ব ফুটবলের এক সোনালী ও ঐতিহাসিক অধ্যায়ের। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন দলটির ৩৯ বছর বয়সী কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের হয়ে এক বর্ণিল ও গৌরবোজ্জ্বল যুগের নেতৃত্ব দেওয়ার পর ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন এই মহাতারকা। নিজের বিদায়ী বার্তায় আবেগাপ্লুত মেসি বলেন, ‘ফাইনালের পর দীর্ঘ সময় ধরে অনেক চিন্তাভাবনা করার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। সিদ্ধান্তটি অত্যন্ত কঠিন এবং এখনো আমার হৃদয়ের গভীরে আঘাত করছে, তবে আমি বুঝতে পেরেছি যে এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়। আমি শপথ করে বলছি…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশালের উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ট্রেইনিং ইনস্ট্রাক্টর সৈয়দ গফ্ফার এবং পরিচালনা করেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ…
নীলফামারী প্রতিনিধি: ভুয়া ব্যাংক কর্মকর্তা সেজে নীলফামারীর এক ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ির সাড়ে ৪ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিলেও, একই ঘটনা ঘটিয়ে আর পার পেল না ওই প্রতারক। এবার লালমনিরহাটে প্রতারণাকালে তাকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন, কক্সবাজার জেলার রামু উপজেলার সিকদারপাড়া এলাকারমৃত সেলিম উদ্দিনের ছেলে তারেক উদ্দিন (৩৮)। নীলফামারীর ক্ষুদ্র বিকাশ ব্যবসায়ী জান্নাত হোসেন জানান, “সম্প্রতি প্রতিদিনের মত নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যস্ত সময় পার করছিলাম। হঠাৎই আমার দোকানে তারেক উদ্দিন নামে ওই প্রতারক নিজেকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা লেনদেনের কথা বলে আমাকে কৌশলে ডেকে নেন নীলফামারী মার্কেন্টাইল ব্যাংকে। এরপর বিকাশ ও নগদের মাধ্যমে হাতিয়ে নেয় সাড়ে ৪…
কোটচাঁদপুর(ঝিনাইদহ) সংবাদদাতা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক আহমদ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমাদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রাফিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাজী বিল্লাল হোসেন। আলোচনা সভায় বক্তারা নজরুলের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ভায়েটা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিয়াজুল ইসলাম নামে ওই শিক্ষককে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পরে পুলিশের হাতে তুলে দিয়েছে। রোববার (৩০ আগস্ট) রাতে মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শিক্ষক রিয়াজুল ইসলামকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে আটক করে বিক্ষুব্ধ জনতা। পরে গণপিটুনির শিকার হয়ে তিনি প্রাণ বাঁচাতে মাদ্রাসা সংলগ্ন একটি মসজিদে আশ্রয় নেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য সালিসি বৈঠকের উদ্যোগ নেওয়া…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই রাতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোটচাঁদপুর থানাধীন আখসেন্টার পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে সাজা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর মডেল থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুধসরা কাঠের মিলে দুই ব্যক্তি গাঁজা সেবন করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় শাওন (২২) ও মো. মুকুল (২১)কে আটক করা হয়। পরে বিষয়টি কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন ও আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মাদক ও সন্ত্রাসবিরোধী ঐক্যবদ্ধ কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন আহমেদ। সভা সঞ্চালনা করেন মোঃ খোকন সরদার। এতে দুই উপজেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য দেন আগৈলঝাড়া থানার তদন্ত কর্মকর্তা সুসংকর মল্লিক, শোলক ইউনিয়নের তদন্ত কর্মকর্তা মোঃ মামুন খান, মাদক ও সন্ত্রাসবিরোধী…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর গ্রামে প্রবাসী ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ছেলে কর্তৃক মা’কে বাড়ি থেকে বের করে ঘরে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিবেশী ও সচেতন মহল। কোন উপায় না পেয়ে ভুক্তভোগী মা আছিয়া বেগম ছেলের বিরুদ্ধে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সতের বছর আগে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আছিয়া বেগমের(৭২) স্বামী আবদুল করিম আমিন মারা যান। এরপর থেকে তিনি ছেলেদের উপর নির্ভরশীল ছিলেন। মারা গেছেন বৃদ্ধা আছিয়া বেগমের বড় ছেলে জাকির…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ আগস্ট (শনিবার) বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপি সদস্য ও ডিমলা উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী, উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম…