Author: admin

আন্তর্জাতিক ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করাই শত্রুপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য। সেইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং ইসরাইল মুসলিম ঐক্য ও বন্ধুত্বের ‘চিরশত্রু’ বলেও মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইঙ্গিত করে খামেনি বলেন, ‘তারা মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করতে চায়।’ তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের বিভক্তি ও শক্তি দুর্বল হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে তারা, যাতে উপযুক্ত সময়ে মুসলিম দেশগুলোর ওপর নিজেদের প্রভাব ও আধিপত্য…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে ‘ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৩০ আগস্ট রবিবার বেলা এগারোটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), (অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া মমিন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ নিজাম উদ্দিন শেখ, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, বিভিন্ন এলাকার জামে মসজিদের ইমামগণ, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যেসব দেশ অংশ নেবে, তাদের শত্রু  হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান।  দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই এ হুঁশিয়ারি দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক  বক্তব্যে তিনি বলেন, ‘সব দেশকে আমরা সতর্ক করছি—যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, তাতে যোগ দেবেন না। কোনো দেশ আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে অংশ নিলে তাকে শত্রু  হিসেবে বিবেচনা করা হবে।’ এ বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় মিত্র বা অন্য কোনো দেশ যুক্ত হলে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের ইঙ্গিত দিল ইরান। এর আগে, ইরানের ওপর যে কোনো হামলার জবাব আগের চেয়ে আরও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভুটানের রাজার বিশেষ বিমান ঢাকায় যাত্রাবিরতি করলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে দুই নেতা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। সাক্ষাতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাঁদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। ভুটানের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব,…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে আজ বুধবার। এদিন বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও তিরোধানের দিন। পৃথিবীতে তার আগমনের দিনটি মুসলিম সম্প্রদায় তাদের আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়েই পালন করে। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের পাশাপাশি বাংলাদেশেও দিনটি গুরুত্বের সঙ্গে পালিত হয়। এ দিন সরকারি-বেসরকারি ছুটি। দেশব্যাপী দোয়া মাহফিল ও রাসুল (সা.)-এর জীবনী আলোচনাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। দেশে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী…

Read More

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফিশারিজ ক্লাব নির্বাচন-২০২৬’। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন একাধিক প্রার্থী। পাশাপাশি কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) পদে মো. আখতারুজ্জামান নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিজয়ী হয়েছেন মো. ফিরোজ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহফুজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে সমান ৯৪ ভোট পেয়ে হাবিব কায়সার (১) ও মো. আশিকুর রহমান (২)…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  সারাদেশে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সরকারি দলের ধারে-কাছেও বিরোধীদলের এমপিরা নেই বলে অভিযোগ তুলেছেন জামায়াতের ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদের বাইরেও বৈষম্য পাকাপোক্ত হচ্ছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে। সরকারি বরাদ্দ কোনো দলের না। অথচ সরকারি দল নির্বাচনের আগে বলেছিলেন বৈষম্য করবেন না, দেশের সুষম উন্নয়নে হাত দেবেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের শফিকুর রহমান বলেছেন, আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসাথে কাজ করছি। সংসদের ভেতরে ও…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী (সাবেক) বিদিশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন। ওসি বলেন, একটি প্রতারণা মামলায় উনার ২ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশে শিশু-কিশোর, তরুণসহ সব বয়সী মানুষের মধ্যে মাত্রাতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার গ্রহণের প্রবণতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। একইসাথে বাড়ছে খাদ্যজনিত বিভিন্ন অসংক্রামক রোগ। এক্ষেত্রে প্যাকেটে স্পষ্ট সতর্কবার্তা বা ‘ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল)’ অসংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ২৪ ও ২৫ আগস্ট, রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত “বাংলাদেশে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়” শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন বক্তারা। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশে ৭১…

Read More