Author: admin

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে দুই দিন ধরে অবস্থান করছেন ফেনীর এক তরুণী। শনিবার (২২ আগস্ট) থেকে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে কাতারপ্রবাসী ইমনের বসতঘরের সামনে তিনি অবস্থান করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবস্থানরত তরুণীর নাম ফাতেমা আক্তার। তিনি ফেনী থেকে এসে ইমনের বাড়িতে অবস্থান নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ফাতেমা আক্তারের দাবি, বিয়ের আশ্বাস দিয়ে ইমন হোসেন তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এখন ইমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাই বিয়ের দাবিতে তিনি ইমনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। ফাতেমা বলেন, ইমনের বিয়ের আশ্বাসে তিনি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিদ্যুৎ চলে গেছে। আপনি তখন লিফটের ভেতর। হঠাৎ আলো নিভে গেল, লিফট থেমে গেল। চারপাশে অন্ধকার। কয়েক সেকেন্ডের মধ্যেই বুক ধড়ফড় শুরু হওয়া স্বাভাবিক। মনে হতে পারে, ‘লিফট কি নিচে পড়ে যাবে?’, ‘কেউ কি আমাকে শুনতে পাচ্ছে?’, ‘এখন বের হব কীভাবে?’ ভয় পাওয়াটা স্বাভাবিক। তবে প্রথমেই একটা কথা মনে রাখা দরকার—বিদ্যুৎ চলে গিয়ে লিফট থেমে যাওয়া মানেই বড় বিপদ নয়। বরং এ সময় আতঙ্কিত হয়ে দরজা খোলার চেষ্টা করা বা লিফট থেকে বের হওয়ার তাড়াহুড়ো করাই পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তবে সব লিফটের ব্যবস্থা এক রকম নয়। কোনও কোনও লিফটে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি-চালিত…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের বিভিন্ন দাবি বাস্তবায়ন ও দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন ১৬৪৭নং সাতক্ষীরা গণপূর্ত বিভাগ। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা গণপূর্ত ভবন প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন আবু দাউদ আলম, শেখ মেহদী হাসান, মো. জুবায়দুর রহমান ও মোছা. ফাতেমা খাতুন। এ সময় বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে এলেও তাদের চাকরি নিয়মিতকরণসহ বেশ কিছু দাবি এখনো বাস্তবায়ন হয়নি। সুপ্রিম কোর্টের রিভিউয়ের রায়, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের…

Read More

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক পৌর সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকত (৪৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ভৈরব পৌর শহরের টিনপট্টি এলাকায় সোশ্যাল ইসলামী ব্যাংকের কাছে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী ও মায়ের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার চাচাতো ভাইসহ কয়েকজন তাকে কুপিয়ে হত্যা করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আল-আমিন তার আবাসিক হোটেলের অফিস থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ দেওয়ার পাশাপাশি পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে…

Read More

নওগাঁ প্রতিনিধি   :হাসপাতালে স্যালাইন মজুত থাকার পরও রোগীকে তা না দিয়ে বাইরে থেকে স্যালাইন কিনতে বলার ঘটনায় নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।  সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়। অভিযুক্ত ওই নার্সের নাম মাসুদা আক্তার। তিনি হাসপাতালটির মহিলা মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি মহিলা মেডিসিন ওয়ার্ডের ১১৩ নম্বর বেডে চিকিৎসাধীন রোগী তারিনের সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন।…

Read More

কোটচাঁদপুর(ঝিনাইদহ )প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মো. সাইদ ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে কোটচাঁদপুর থানার গুড়পাড়া এলাকার গুড়পাড়া-তালিনা সংযোগ সড়কের দোনগাড়ি ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গুড়পাড়া ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ) মো. রেজাউল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, দোনগাড়ি ব্রিজের ওপর এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে গাঁজাসহ অবস্থান করছেন। পরে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় ফোর্সের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ওয়াজ মাহফিলের সুবক্তা হিসেবে পরিচিত মাওলানা হাবিবুর রহমান মিসবাহ। ধর্মীয় জ্ঞান বিলিয়ে কুড়িয়েছেন জনপ্রিয়তা। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়াজ মাহফিলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেছেন তাঁরই এক স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মোসা. হুমায়রা জান্নাত। অভিযোগ পর্যালোচনা করে হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। বাদীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালে তাঁদের শরিয়াহসম্মত বিয়ে হয়। বর্তমানে তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। মামলা সূত্রে জানা যায়, বিয়ের সময় আগের চারটি…

Read More

বিনোদন ডেস্ক  ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জার ব্যাংকে চাকরিতে যোগ দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। অভিনয়ের পাশাপাশি করপোরেট জগতে তার নতুন পথচলাকে কেউ স্বাগত জানালেও, কেউ কেউ এ নিয়ে সমালোচনা করছেন। এমন সমালোচনার জবাব দিতে গিয়ে তমার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নারীর পেশাগত পরিচয় নিয়ে সমাজের দ্বৈত মানসিকতার সমালোচনা করেন। ভাবনা লেখেন, ‘তমা মির্জার জায়গায় কোনো পুরুষ অভিনেতা ব্যাংকের এই একই পদে থাকলে আমাদের কলিগরাই বড় ভাই বলে তেল দিতেন।’ নারীর প্রতি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা যে কতটা স্পষ্ট হয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, নজরুল তার সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে আছেন, আর ‘আমাদের নজরুল হলেন তারেক রহমান’। সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় নূরুল ইসলাম মনি বক্তব্য দেন। তিনি বলেন, “নজরুল তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা প্রতিটি ঘরে, সারা দেশে নজরুলকে খুঁজি। আমাদেরও একজন নজরুল আছেন। আমরা হয়তো তাকে দেখতে পাই…

Read More

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান। তিনি যে পরিমাণে পরিশ্রম করেন তা পৃথিবীর আর কোনো প্রধানমন্ত্রী করেন বলে মনে হয় না।’ সোমবার (২৪ আগস্ট) বিকেলে শাহজালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকারের ব্যয় কমাতে তিনি বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিদেশ সফরেও স্বল্প সংখ্যাক সঙ্গী নিয়ে ব্যয় কমাচ্ছেন। শাহজালাল উচ্চ বিদ্যালয়সহ কুলাউড়ার সব বিদ্যালয়ের উন্নয়নের কাজ এই সরকারের আমলে শেষ হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নশাদ আহমদ চৌধুরী। রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী রিপনের…

Read More