Author: admin

 ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স  সম্প্রতি ইন্টারন্যাশনাল জার্নাল অব সেক্সুয়াল মেডিসিন-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, একটি স্বাস্থ্যকর এবং সন্তোষজনক যৌনমিলনের আদর্শ সময়কাল গড়ে ৭ থেকে ১৩ মিনিট পর্যন্ত হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের বিহ্‌রেন্ড কলেজের গবেষক ড. ইরিক কোট্রি তার একটি পৃথক গবেষণায় জানিয়েছেন, মাত্র ৩ মিনিটের ভালোবাসা ও আবেগময় শারীরিক মিলনও যথেষ্ট এবং তা ‘পর্যাপ্ত’ হিসেবেই ধরা হয়। এই গবেষণাগুলোতে বিভিন্ন দেশ থেকে বাছাইকৃত দম্পতিদের সঙ্গে কথা বলা হয়। তাদের কাছে ‘পেনিট্রেটিভ সেক্স’ অর্থাৎ যৌনাঙ্গ স্থাপন করে যৌনমিলনের গড় সময় সম্পর্কে জানতে চাওয়া হয়। অধিকাংশের মতে, ৭ থেকে ১৩ মিনিট সময়ের যৌনমিলন আদর্শ এবং সন্তোষজনক। গবেষণার সারাংশে বলা হয়: ৩–৭…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নিয়েছেন রুহুল কবির রিজভী। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি নয়াপল্টনের কার্যালয়ে এসে নিজের দাপ্তরিক কাজ করেন। এরপর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতারা এবং ১২ দলীয় জোটের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। কেউ কেউ ফুল দিয়েও শুভেচ্ছা জানান। এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী জানান, তিনি সব সময়ই নয়াপল্টনের কার্যালয়ে আসা-যাওয়া করেন। ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘যথাযথ প্রক্রিয়া’ অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে এর পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থান থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের কাজ হবে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করা, কোনোভাবেই কন্ট্রোলের দিকে যাওয়া নয়। রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই।’ নতুন দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা অনেক বড় একটা সুযোগ দিয়েছেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড জনগণের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন। এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। ২৩ আগস্ট রোববার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ এর উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ নৌ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। রোববার ট্রুথ সোশ্যালে পোস্ট করা মানচিত্রটিতে হরমুজ প্রণালির ওপর ‘নিউ ইউএস টেরিটরি’ বা ‘নতুন মার্কিন ভূখণ্ড’ লেখা রয়েছে। তবে এবার পোস্টটির সঙ্গে কোনো ক্যাপশন বা ব্যাখ্যা দেননি ট্রাম্প। এক সপ্তাহের মধ্যে একই মানচিত্র দ্বিতীয়বার প্রকাশ করলেন তিনি। এর আগে শুক্রবার এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালিকে তিনি ‘এই মুহূর্তে আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  চোখে সানগ্লাস, হালকা রঙের শাড়ি আর গলায় মুক্তোর মালা— প্রথম দেখায় যে কারও চোখে ধাঁধা লাগতে পারে। পর্দায় যেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে একটু ভালো করে দেখলেই বোঝা যায়, তিনি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। খালেদা জিয়ার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন চমক। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর নতুন পর্বে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলার সময় তার পরিচিত লুকেই ক্যামেরার সামনে হাজির হন এই অভিনেত্রী। শনিবার (২২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নামের ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি  এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’ (এসবিজিএন)-এর সদস্যদের দিনব্যাপী ব্যবসায়ী উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকালে সাতক্ষীরা উন্নয়ন সংগঠন ‘স্বদেশ’-এর প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। দাতা সংস্থা একশনএইড-এর সহায়তায় এবং স্বদেশ-এর বাস্তবায়নে আয়োজিত এ প্রশিক্ষণে ২০ জন এসিড সারভাইভর অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন দেবজ্যোতি ঘোষ। প্রশিক্ষণে অংশ নেওয়া সারভাইভররা হাঁস-মুরগি পালন, মাছ চাষ, গবাদি পশু পালন, কবুতর পালন এবং সবজি চাষসহ বিভিন্ন ক্ষুদ্র ট্রেডে যুক্ত থেকে সফলতার কথা তুলে ধরেন। তবে…

Read More

নওগাঁ প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আকস্মিক পরিদর্শন কার্যক্রমের ধারাবাহিকতায় এবার নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি। রবিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১০ দিকে হঠাৎ হাসপাতালে পৌঁছে জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ ও খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে দুটি বড় অনিয়ম দেখতে পান। যার মধ্যে রয়েছে দায়িত্ব পালনকালে এক চিকিৎসকের অনুপস্থিতি এবং হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করা। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের নথিপত্র যাচাইবাছাই করেন। আর এমন ঘটনায় নওগাঁ জেলার সমগ্র স্বাস্থ্য বিভাগ…

Read More

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা অভিযোগে সাক্ষী দেওয়ায় মো: সুজন হোসেন লালন (33) নামের এক যুবককে খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৪২৫, তারিখ: ২২/০৮/২০২৬) দায়ের করেছেন। ​জিডি সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মেেন্দা শাহপাড়া গ্রামের জনৈক মো: সাইফুল ইসলামের সাথে প্রতিবেশী মো: নাসির আহমেদ (৫২)-এর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম বিবাদীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে সুজন হোসেন লালন সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় ১ নং বিবাদী নাসির আহমেদ ও…

Read More