Author: admin

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই স্লোগান এবং “দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থাসমূহের পুনর্চিন্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে তামান্না ইসলাম তরি (১৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও গলায় চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রিহান রুমান (২৪)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর খিলগাতী গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ব্যবসা করার কথা বলে রুমান ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এর মধ্যে ছয় লাখ টাকা পরিশোধ করে তরির পরিবার। বাকি চার লাখ টাকার জন্য তরিক নিয়মিত নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের। পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে রুমান শ্বশুরবাড়িতে গিয়ে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে হাঁটুভাঙ্গা বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের নামে মিথ্যা মামলা,হয়রানি,ইজারাদারের লোকজন কর্তৃক মোটর শ্রমিকদের মারধর,গাড়ি ভাঙঁচুর,ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে।এসব অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিক, চালক-মালিক ও স্থানীয়রা।বৃহস্পতিবার হাঁটুভাঙ্গা বংশাই সেতুর ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় বাসিন্দা,পরিবহন শ্রমিক, চালক ও মালিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খানসহ অনেকেই।বক্তারা অভিযোগ করেন,টোল ইজারাদারের লোকজন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ শ্রমিকদের হয়রানি ও নির্যাতন করছেন।নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায়ের কারণে পরিবহন শ্রমিক ও মালিকদের ভোগান্তি বাড়ছে।এর প্রতিবাদ করলে শ্রমিক ও মালিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা ও পলাশতলী এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সোসিও ইকোনমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা)। বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সংস্থাটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। কর্মসূচির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নালা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে দীর্ঘদিন ভোগদখলে থাকা ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধা, গালিগালাজ ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ফজলুল হক মনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) মধুপুর প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৫৯ সালের ৩১ জুলাই তাঁর চাচা দুদু মিয়া সাব-কবলা দলিলের মাধ্যমে তাঁকে ও তাঁর বড় ভাই তোফাজ্জল হোসেনকে ১০৭ দশমিক ৫০ শতাংশ জমি দেন। এতে তাঁর অংশ ৫৩ দশমিক ৭৫ শতাংশ। পরে ১৯৮২ সালের ১০ নভেম্বর তাঁর বাবা কালা মিয়া হেবা দলিলের মাধ্যমে একই দাগে তাঁকে আরও ২২ শতাংশ জমি দেন। দুটি দলিল অনুযায়ী তাঁর মোট জমির পরিমাণ ৭৫ দশমিক ৭৫ শতাংশ। জমিগুলো মধুপুর উপজেলার…

Read More

নিজস্ব প্রতিবেদক অনিয়ম দুর্নীতি ও স্বৈরাচারের মনোভাবের জন্য পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত বিএনপি সরকার। তাই শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর কড়া হুঁশিয়ারি দিয়ে আসছে। কিন্তু মাঠের চিত্র একেবারেই ভিন্ন। সরকার যেখানে দুর্নীতি দমনে সচেষ্ট, সেখানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অধিদপ্তর জাতীয় রাজস্ব বোর্ডের গুটিকয়েক কর্মকর্তার দুর্নীতির ঘোড়া ছুটে চলেছে লাগামহীন। এবার সেই তালিকায় বেশ বড় করে উঠে এসেছে রাজস্ব কর্মকর্তা মো. ইরফান আলীর নাম। সম্প্রতি এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে উঠে এসেছে তাঁর কথিত দুর্নীতির সাম্রাজ্যের খবর। অভিযোগে দাবি করা হয়, কাস্টমস অ্যান্ড বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)-এ দায়িত্ব…

Read More

তেঁতুলিয়া প্রতিনিধি  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাল্যবিবাহের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদানসহ মুচলেকা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আকাশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দালাল অফিসের গবরানদী সংলগ্ন সাহেবজোত গ্রামের এনটিভি অনলাইন প্রতিনিধি রবিউল ইসলাম রতনের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর জেলা আদালতের আইনজীবির মাধ্যমে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সেলামতি এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুর রাব্বির সাথে ২ লাখ টাকা দেনমোহরে কোর্ট অ্যাফিডেভিটে বিয়ে হয় ১৪ বছরের কিশোরীর। ওই কিশোরী উপজেলার সদর ইউনিয়নের মাথাফাটা গ্রামের রুহুল আমিনের মেয়ে। তবে পরিবারের কিশোরী বড় ভাই ও চাচা…

Read More

নওগাঁ প্রতিনিধি  তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কারিগরি শিক্ষার প্রসার এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নওগাঁর আত্রাইয়ের কৃতি সন্তান অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। মেধা, সততা ও আন্তরিকতা দিয়ে শিক্ষাবিস্তার এবং সমাজসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ​জন্ম ও শিক্ষাজীবন। ​অধ্যক্ষ রিজভী ১৯৭৫ সালের ২৫ অক্টোবর নওগাঁ জেলার আত্রাই উপজেলার হাটুরিয়া গ্রামে এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত মোহাম্মদ আলী মোল্যা এবং মাতা মোছাঃ সুফিয়া খাতুন। ​তিনি স্থানীয় কোঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৯৬…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটচাঁদপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল মেইন বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রেজাউল ইসলাম রেজা কোটচাঁদপুর থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি কোটচাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এর কাছে রেজাউল ইসলাম রেজাকে গ্রেফতারের বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Read More

নেয়ামুল হক,গৌরনদী(বরিশাল)। বরিশালের গৌরনদীতে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ছাত্রীদের উদ্দেশে শ্লীলতাহানিকর মন্তব্য, শিক্ষার্থীদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক যুবককে আটক করা হয়। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে বিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ওই যুবকের আচরণ নিয়ে অভিযোগের বিষয়টি সামনে আসে। বিশেষ করে ছাত্রীদের উদ্দেশে শ্লীলতাহানিকর মন্তব্য, ছাত্রদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের…

Read More