
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটচাঁদপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল মেইন বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রেজাউল ইসলাম রেজা কোটচাঁদপুর থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি কোটচাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এর কাছে রেজাউল ইসলাম রেজাকে গ্রেফতারের বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।