Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  গণতন্ত্র উত্তরণে বিরোধীদলের দায়িত্বশীল ভূমিকা পালনে সহযোগিতা করার জন্য সম্পাদকদের সাহায্য কামনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় বিরোধী দলকে সহিংস না হয়ে গঠনমূলক বিরোধিতার পরামর্শ দিয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক। সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতের আমির এ সাহায্য চেয়েছেন। শফিকুর রহমান বলেন, আমরা সংসদকে কার্যকর রাখতে চাই। সংসদকে সব কর্মকান্ডের মূল জায়গা করতে চাই। কার্যকর ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। এজন্য সরকারকেও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আপন চাচা ও চাচাতো ভাইয়ের দা’র কোপে তবিবর রহমান (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত তবিবর রহমান মল্লিকপুর গ্রামের নবী ছদ্দীন মন্ডলের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, রোববার সকাল আনুমানিক ৬টার দিকে তবিবর রহমান তার আপন চাচি হাসিনা বেগমকে মারধর করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাসিনা বেগমের স্বামী উজির মন্ডল (৫৫) এবং তার ভাসুরের ছেলে শাকিল…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে গত ২২ আগস্ট অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে করা বিভিন্ন বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ দাবি করে এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মধুপুর প্রেসক্লাবে নির্যাতিত পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু। তিনি পুন্ডুরা বড়বাজার গ্রামের মৃত আফাজ উদ্দিন খানের ছেলে। লিখিত বক্তব্যে বজলুর রশিদ খান চুন্নু বলেন, জমি-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। গত ২২ আগস্টের সংবাদ সম্মেলনে তাদের সম্পর্কে…

Read More

পিরোজপুর প্রতিনিধি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক-কর্মকর্তা পরিষদের আয়োজনে কলেজ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তারা ফুল দিয়ে লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তার নেতৃত্বে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের কার্যক্রম আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলাম বলেন, “ছোটবেলা থেকেই মানুষের সেবা করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। সব সময় মানুষের পাশে থাকতে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল বাজার রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে ঘাটাইল বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাজি বিরিয়ানি খাবার হোটেল ও মিহির কসমেটিকস নামের দুই প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় হাজি বিরিয়ানি খাবার হোটেলে বাসি খাবার ও পচা মাংস সংরক্ষণ এবং বিক্রির অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মিহির কসমেটিকসে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির অনিয়মও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্মে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘আমার প্রধান দায়িত্ব হবে দলকে সুশৃঙ্খল ও সুসমন্বিতভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যানের নির্দেশিত সাংগঠনিক কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেভাবেই আমি কাজ করব।’ তিনি বলেন, ‘জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জনকল্যাণে কাজ করেছেন। নারীর ক্ষমতায়ন ও দেশের আর্থিক উন্নয়নে তাদের নেওয়া পদক্ষেপ বিএনপির জনপ্রিয়তা বাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় তারেক…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে দৈনিকভিত্তিক ও আউটসোর্সিং কর্মচারীদের কর্মস্থলভিত্তিক স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, টাঙ্গাইল জেলা কমিটি। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে গণপূর্ত কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গণপূর্ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া কর্মচারীরা দৈনিকভিত্তিক ও আউটসোর্সিং কর্মচারীদের অস্থায়ীভাবে নিয়মিতকরণ, চাকরি ও মামলা-সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রথা বিলুপ্ত করে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানান। এ সময় সংগঠনের নেতাকর্মীরা তাদের বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন এবং দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  ইসরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃতদের দাফনের জায়গারও তীব্র সংকট দেখা দিয়েছে। একের পর এক কবরস্থান ধ্বংস হওয়ায় নিহতদের অনেককে এখন বাগান, তাঁবু, স্কুল, হাসপাতাল ও বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রের মতো অস্থায়ী জায়গায় দাফন করতে হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার জেইতুন এলাকার ৪০ বছর বয়সী মোহাম্মদ আল-সাওহি গত ১০ জুন গুলিতে নিহত হন। তার ছেলে ওমর বাবাকে দাফনের জন্য জেইতুন কবরস্থানে গেলে দেখতে পান, সেখানে কবরগুলো এত ঘন হয়ে গেছে যে নতুন করে দাফনের জন্য প্রায় কোনো জায়গাই অবশিষ্ট নেই। শেষ পর্যন্ত দাদার কবরেই বাবাকে দাফন করতে হয় পরিবারটিকে। যুদ্ধের কারণে অনেক কবরের…

Read More

নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর বদলগাছীতে পাখি (৩৮) নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।  শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে। আহত পাখিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পাখি(৩৮) কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের মৃত আঙ্গুর হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছী হাটের দিন হওয়ায় কাঁচামাল কেনা ও লোড করার জন্য পাখি হাটে যান। দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে রবিউল (৪০) ছিলেন। বদলগাছী ব্রিজের কাছে পৌঁছালে এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) বাড়ি যাওয়ার কথা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে প্রবল অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।…

Read More