Author: admin

বরিশাল প্রতিনিধি  অন্তিম শয়নে শতবর্ষী মায়া রানী দাস! বানারীপাড়ার মানুষের কাছে খুবই পরিচিত ও প্রিয় মুখ ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী বনিক বাড়ির বাসিন্দা শতবর্ষী সংগ্রামী নারী মায়া রানী দাস। জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন চরম সংগ্রামের মধ্য দিয়ে। কখনো পৌরসভার অলিগলিতে ভিক্ষা করেছেন, আবার কখনো শাকসবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন। অভাব-অনটন তাঁকে মানুষের প্রতি ভালোবাসা ও হাসিমুখে কথা বলা থেকে দূরে সরাতে পারেনি। বানারীপাড়া বাসস্ট্যান্ড ও বন্দর বাজারে তাঁকে প্রায়ই দেখা যেত। সেখানেই তাঁর সঙ্গে দেখা হতো সকলের । বয়সের ভারে ন্যুব্জ হলেও পরিচিত মানুষ দেখলেই হাসিমুখে কথা বলতেন। মানুষকে তিনি খুবই ভালোবাসতেন। তার আচরব…

Read More

​ডিমলা (নীলফামারী):প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় জ্বালানি তেলে ওজনে কম দেওয়া এবং পণ্যের ভুয়া বিএসটিআই সনদ প্রদর্শনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে যৌথ মোবাইল কোর্ট। ​আজ মঙ্গলবার (২৫ আগস্ট, ২০২৬) ডিমলা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ​অভিযান সূত্রে জানা যায়, মেসার্স আফতাব ফিলিং স্টেশন (বাবুরহাট, ডিমলা): প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিমিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিমিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। ওজনে কারচুপির অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার)…

Read More

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। ‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,সোমবার রাতে করজগ্রাম এলাকার কয়েকজন যুবক তিনজন নারী নিয়ে এসে অনৈতিক কর্মকান্ডে জরিয়ে পরে। এসময় স্থানীয় লোকজন জানতে পেরে তিন নারীসহ রাণীনগর উপজেলার করজগ্রাম গ্রাম মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০),আমগ্রাম গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩০) ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর মাজিন্দা গ্রামের সামছুল আলমের ছেলে সিরাজুল ইসলাম (৪০) কে আটক…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এবিএফ)-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে কোটচাঁদপুর শহরের পৌর পাঠাগার মিলনায়তনে উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। সভায় মানবাধিকারকে মানুষের মর্যাদা, স্বাধীনতা, ন্যায়বিচার ও সমঅধিকারের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের মূলনীতি বাস্তবায়নে রাষ্ট্র, সমাজ, বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে নির্যাতন, বৈষম্য, অন্যায় ও অধিকারবঞ্চনার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং…

Read More

বাগেরহাট প্রতিনিধি সুন্দরবনের শতবর্ষী ঐতিহ্যবাহী দুইটি জাহাজ “এম এল বন কন্যা” ও “এম এল বন রানী”র নিলাম বাতিল করে সংরক্ষণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছে হেরিটেজ এন্ড নেচার ভয়েস্ বাংলাদেশ। ২৪ আগস্ট ২০২৬ বেলা ১১ টার পর সংগঠনের নেতৃবৃন্দ বাগেরহাটের জেলা প্রশাসক মহোদয়ের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “আগামীর সময়” পত্রিকায় প্রকাশিত “স্মৃতির জাহাজ নিলামে বিক্রি” শীর্ষক সংবাদের আলোকে জানা যায় সুন্দরবনের ইতিহাসের সাক্ষী এই দুইটি জলযান ৪৭ লাখ ২২ হাজার ১০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।এর মধ্যে ১টি জাহাজ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। নেতৃবৃন্দ স্মারক লিপিতে জানান,১৯০২ সালে ৩৮ হাজার টাকা…

Read More

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি‎‎‎বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার একদিন পর চার জেলের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে এক জেলে।‎‎মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে পাঁচজনের মধ্যে চারজনের লাশ পাওয়ার খবর নিশ্চিত করেছেন কাওসার নামে এক জেলের চাচি সাথী বেগম।‎‎এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।‎‎কয়েক ঘণ্টা পর আট জেলে ভাসমান অবস্থায় উদ্ধার হলেও ট্রলারসহ নিখোঁজ হয় পাঁচ জেলে।‎বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি বরকত’ ১৩ জন জেলেকে…

Read More

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন টানা ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের শিক্ষার্থী আদিবা সাহার। মঙ্গলবার (২৫ আগস্ট) আনুমানিক রাত ৯:৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২১ বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১ম বর্ষ, ১ম সেমিস্টার) শিক্ষার্থী ছিলেন। পারিবারিক ও বিভাগীয় সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারাত্মক শারীরিক জটিলতা দেখা দিলে আদিবাকে রাজধানীর পপুলার হাসপাতালে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের মারধর, মোবাইল ফোন কেড়ে নেওয়া, হেনস্তা ও ক্লিনিকের ভেতরে আটকে রাখার অভিযোগ উঠেছে ঢাকা ক্লিনিকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় গণমাধ্যমকর্মী মো. সোহেল রানা টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মাদরাতুল কুরআন অ্যান্ড ব্রাইট ফিউচার স্কুলের এক শিক্ষার্থীকে মারধর করে হাত ভেঙে গুরুতর আহত করার অভিযোগ ওঠে। পরে ওই শিক্ষার্থীকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার কথা বলে পরে তাকে ঢাকা ক্লিনিকে নেওয়া হয়। এ ঘটনার…

Read More

‎ টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‎ ‎টাঙ্গাইলের মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‎ ‎এসময়ে অনুষ্ঠানটির সভাপতিত্বে করেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, সাইফুল ইসলাম। অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ: লতিফ পান্না, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, উপজেলা সমবার অফিসার হবিবুর…

Read More

স্পোর্টস ডেস্ক ক্রিকেট বিশ্বে রাজত্ব করছে ভারত। এশিয়ার জায়ান্টরা এবার ফুটবলকে নিয়েও মহাপরিকল্পনায় ব্যস্ত। যার প্রমাণ হিসেবে আগামী অক্টোবরেই পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। শুধু লাতিন আমেরিকার সবচেয়ে সফল দেশ সেলেসাওদের বিপক্ষে ম্যাচ দিয়েই যে শেষ হচ্ছে তাদের আন্তর্জাতিক সূচি; বিষয়টি এমন নয়! অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে একের পর এক বিশ্বকাপে খেলা দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতীয় দলের। সবকিছু ঠিক থাকলে ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে পানামার সঙ্গে এবং এরপর কেপ ভার্দের বিপক্ষেও খেলতে পারে ভারত।ভারতীয় গণমাধ্যম এই সময়ের প্রতিবেদন। ব্রাজিল ম্যাচটি অবশ্য আগেই নিশ্চিত হয়েছে। ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে…

Read More