Author: admin

স্পোর্টস ডেস্ক ইতালিয়ান ফুটবলের নতুন প্রজন্মের অন্যতম মুখ হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন ফ্রান্সেসকো পিও এস্পোসিতো। উয়েফা নেশনস লিগের চতুর্থ রাউন্ডে সোমবার রাতে নিজেদের মাঠে তুরস্কের বিরুদ্ধে ইতালি ৩-১ ব্যবধানে জয় পায়, যেখানে দলের তৃতীয় গোলটি করেন তিনি। ম্যাচের ৫৫তম মিনিটে জানলুকা স্কামাকার বদলি হিসেবে মাঠে নেমেই নিজের ছাপ রাখতে একদমই সময় নেননি ইন্টার মিলানের এই তরুণ ফরোয়ার্ড। ম্যাচের ৮৭তম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। ২২ বছর পূর্ণ হওয়ার আগেই আন্তর্জাতিক ফুটবলে এটি এস্পোসিতোর সপ্তম গোল। অপটার তথ্য অনুযায়ী, ইতালি ফুটবলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ২১ বছর বয়স পেরোনোর আগেই সাত গোলের মাইলফলক স্পর্শ…

Read More

ভোলা প্রতিনিধি ভোলায় এবার ১১২টি পূজামণ্ডপে উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়। মণ্ডপগুলোতেও চলছে সাজসজ্জা ও আনুষঙ্গিক প্রস্তুতি। দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে মণ্ডপ উন্নয়নের জন্য প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ১১২টি মণ্ডপের জন্য মোট ৬৭ দশমিক ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্ত…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ মঙ্গলবার (৬ অক্টোবর)। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের আইনগত পরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নাগরিকসেবা গ্রহণে জন্মনিবন্ধন প্রয়োজন। একইভাবে উত্তরাধিকার, বিমা, জমিজমা ও অন্যান্য প্রশাসনিক কাজে মৃত্যু নিবন্ধনের গুরুত্ব রয়েছে। তবে নির্ভুল নিবন্ধন নিশ্চিত করতে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে পুরোনো জন্মনিবন্ধনে বাংলা ও ইংরেজি নামের ঘরে অদ্ভুত শব্দ, ভুল বানান কিংবা অসম্পূর্ণ তথ্য থাকার অভিযোগ করছেন নাগরিকেরা। এসব ভুলের কারণে জন্মনিবন্ধন সংশোধন করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। দিবসটি উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ ও…

Read More

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে তোলা হয়েছে। এসময় আদালতজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকলেছুর রহমান…

Read More

লালমনিরহাট প্রতিনিধি  লালমনিরহাটের হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাই ও তার লোকজনের হামলায় ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বড় ভাই নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবু নামের দুজনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার নুর মোহাম্মদ ওরফে ঢাকাইয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আপন বড় ভাই নুর ইসলামের। পূর্বের সেই বিরোধপূর্ণ জমি নিয়ে দ্বন্দ্বে জড়ান দুই ভাই৷ এর একপর্যায়ে বড় নুর ইসলামসহ তার লোকজনের সঙ্গে হাতাহাতি শুরু হয় নুর মোহাম্মদের। এ সময় নুর ইসলাম লাঠি দিয়ে ছোট…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :একসময় মাত্র ১০ টাকা পারিশ্রমিকে গ্রামের শিশুদের পড়িয়ে শিক্ষার আলো ছড়িয়েছেন তিনি। তাঁর হাতে শিক্ষার প্রথম অক্ষর শিখেছেন এলাকার বহু শিশু। সময়ের ব্যবধানে সেই শিক্ষকের জীবনেই নেমে এসেছে অসহায়ত্ব। ভাঙাচোরা বাড়িতে একাকী দিন কাটছে প্রবীণ শিক্ষক মনিরুজ্জামান এলাহির। বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান এলাহি এলাকায় ‘এলাহি মাস্টার’ নামে পরিচিত। নব্বইয়ের দশকে গ্রামের শিশুদের মাত্র ১০ টাকা পারিশ্রমিকে পড়াতেন তিনি। অর্থের চেয়ে শিক্ষাদানকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর কাছে পড়াশোনা করা অনেকেই বর্তমানে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তবে বয়সের ভারে আজ অনেকটাই অসহায় এই প্রবীণ শিক্ষক। জরাজীর্ণ বাড়িতে একাই বসবাস করছেন তিনি। নেই প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, নেই নিয়মিত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ৫ অক্টোবর, ২০২৬ (বাসস): তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই। আজ সোমবার মন্ত্রণালয়ে নিজ অফিসকক্ষে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়ার বিষয়টিও…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। বিজিবি জানায়, বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫ অক্টোবর সোমবার সকালে গীতবাড়ি বিওপি’র টহলদল চৌদ্দগ্রাম উপজেলায় ভারত সীমান্তের ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা এলাকা থেকে একটি হায়েস মাইক্রোবাসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ আটক করা হয়। বিজিবি ১০ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক দমনে…

Read More

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। উপজেলার গোবিন্দপুর বাজারে রবিবার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর বাজারে রাস্তার উপর ইট, সুরকিসহ নির্মাণসামগ্রী রাখার অপরাধে মহাসড়ক আইন, ২০২১ এর সংশ্লিষ্ট ধারায় ৫ জনকে ৫ টি মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া ফুটপাতে বিভিন্ন অবৈধ দোকান অপসারণের নির্দেশনা করা হয়। বিশেষত বিভিন্ন চাল ও ধানের গুদামের সামনে মালামাল লোড-আনলোডের সময়সীমা রাত ৮টা থেকে…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের বিরুদ্ধে মসজিদ ও ঈদগাহ উন্নয়নের জন্য সরকারি বরাদ্দের অর্থ পুরোপুরি না দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মসজিদ ও ঈদগাহ কমিটির দায়িত্বশীলদের দাবি, বরাদ্দের বিপরীতে তাদের হাতে দেওয়া হয়েছে অর্ধেকেরও কম অর্থ। বিষয়টি তদন্ত করে বাকি অর্থের হিসাব বের করার দাবি জানিয়েছেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা খাত থেকে দোড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ সংস্কার ও উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে দোড়া বিশ্বাসপাড়া জামে মসজিদের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ১৩ হাজার টাকা। তবে মসজিদটির সভাপতি শহিদুল ইসলাম জানান, চেয়ারম্যান…

Read More