Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে স্বামীকে রশি দিয়ে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৩ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ এবং একই এলাকার আয়নালের ছেলে মো. রুবেল। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকায় একটি…

Read More

ছবি সংগ্রহীত অনলাইন ডেক্স  ‘ভোরের পাখি আগে খাবার পায়’—এই পুরোনো কথাটি এবার যেন ডেটিংয়ের ক্ষেত্রেও খাটছে। অস্ট্রেলিয়ায় প্রথম ডেট হিসেবে রাতের ডিনারের বদলে সকালের নাশতা বা কফির আড্ডায় আগ্রহ বাড়ছে অবিবাহিতদের মধ্যে। খবর নিউইয়র্ক পোস্টের। কেলগসের এক জরিপে দেখা গেছে, অস্ট্রেলিয়ার ৬৪ শতাংশ সিঙ্গেল প্রথম ডেটে সকালের নাশতা বা কফির জন্য দেখা করতে আগ্রহী। জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি মানুষ মনে করেন, আগের তুলনায় এখন ডেটিং করা কঠিন হয়ে উঠেছে। ডেটিং অ্যাপ নিয়েও রয়েছে অসন্তোষ। ৬৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, এসব অ্যাপ সম্পর্কের স্বতঃস্ফূর্ততা ও আন্তরিকতা কমিয়ে দিয়েছে এবং সত্যিকারের যোগাযোগ তৈরি করা কঠিন করে তুলেছে। এ কারণেই অনেকেই এখন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‎টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং দরিদ্র ও মেধাবী মেয়েদের লেখাপড়ায় উৎসাহিত করতে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।‎বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় মধুপুর সদর উপজেলার সিডিপি প্রকল্প কার্যালয়ে এ সহায়তা বিতরণ করা হয়। বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) পরিচালিত সিডিপি প্রকল্পের উদ্যোগে এবং জার্মান দাতা সংস্থা লিচ ব্রুকের অর্থায়নে প্রকল্পের আওতায় গঠিত নারী ও কৃষক অ্যাসোসিয়েশনের দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মধ্যে এসব সহায়তা দেওয়া হয়।‎অনুষ্ঠানে ৫৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি স্কুলব্যাগ, একটি জ্যামিতি বক্স, পাঁচটি অঙ্কের খাতা, ছয়টি কলম এবং নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।‎শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সেবা সংস্থা। বুধবার (৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক মো. রিয়াজ আহম্মেদ লিটন ও পরিচালক (প্রশাসন) মো. সাইদুর রহমান মল্লিক। এ সময় সেবা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক আবু সাঈদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাঁর দায়িত্বকালীন সময়ে টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক অগ্রযাত্রায় সফলতা কামনা করেন সংস্থার কর্মকর্তারা। সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক আবু সাঈদ সেবা সংস্থার পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছার জন্য ধন্যবাদ ও…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বিকেল ৫টার দিকে পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকায় অ্যাডভোকেট মো. সাইফুল্লাহর নামীয় জমির দক্ষিণ পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। অভিযোগে ফারুক হোসেন, রবিউল ইসলাম, উম্মে কুলসুম, নাসরিন ও ফাহিমসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দা, লোহার রড ও শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন। এ সময় অ্যাডভোকেট সাইফুল্লাহর স্ত্রী সোনিয়া আফরিন…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের মাদারডাঙ্গা গ্রামে এক বৃদ্ধার কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার গাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের মৃত মহিত ব্যানার্জির স্ত্রী আরুতি ব্যানার্জি নিজ ঘরে থাকাকালীন মাক্স পরিহিত এক যুবক ঘরে ঢুকে কানের দুল ৪/৫ আনা ও গলার চেইন ৮ আনা স্বর্ণের ছিড়ে নিয়ে চলে যায় প্রাণভয়ে তিনি চিৎকার করেন নি। স্থানীয় লোকজন পরবর্তীতে এগিয়ে আসলেও কোন সন্ধান মেলেনি। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের দফাদার নিরাপদ রায় বলেন, তাৎক্ষণিক তিনি ইউনিয়ন বিট অফিসার এস আই আবদুল হক সাহেব কে জানিয়েছেন। এ বিষয়ে জানার জন্য কেশবপুর থানার অফিসার ইনচার্জ এর সেল ফোনে যোগাযোগ করা…

Read More

নওগাঁ প্রতিনিধি  “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ​দিবসটি উদযাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী বলেন, “শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা, আর্থিক সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। শিক্ষকের মর্যাদা ও অধিকার নিশ্চিত…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সমাজসেবক মো. কামরুজ্জামান টুলু। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন কামরুজ্জামান টুলু। করোনাকালীন সংকটসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার দাবি করেছেন তার সমর্থকরা। এলাকার তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও ‘সততা ষ্টোর’ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, সেক্রেটারী মোঃ জামাল হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, সাংবাদিক আবু বকর সুজন, বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম আজম, আমান উল্লাহ, মইনুল…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে প্রায় ১১ মাস দায়িত্ব পালন করে সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন মোঃ সোহেল রানা। সোমবার তিনি খুলনার ডুমুরিয়া উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করেন। মোঃ সোহেল রানা ২৫ সালের ২৯ অক্টোবর কোটচাঁদপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সরকারি সম্পদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দায়িত্ব পালনকালে তিনি নিয়মিত ভূমি সেবা কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা, মাদকবিরোধী অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ছিলেন। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে…

Read More