
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরের মাদারডাঙ্গা গ্রামে এক বৃদ্ধার কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার গাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের মৃত মহিত ব্যানার্জির স্ত্রী আরুতি ব্যানার্জি নিজ ঘরে থাকাকালীন মাক্স পরিহিত এক যুবক ঘরে ঢুকে কানের দুল ৪/৫ আনা ও গলার চেইন ৮ আনা স্বর্ণের ছিড়ে নিয়ে চলে যায় প্রাণভয়ে তিনি চিৎকার করেন নি।
স্থানীয় লোকজন পরবর্তীতে এগিয়ে আসলেও কোন সন্ধান মেলেনি। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের দফাদার নিরাপদ রায় বলেন, তাৎক্ষণিক তিনি ইউনিয়ন বিট অফিসার এস আই আবদুল হক সাহেব কে জানিয়েছেন।
এ বিষয়ে জানার জন্য কেশবপুর থানার অফিসার ইনচার্জ এর সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।