- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহাল দশায় যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলেই ব্রিজের দুই পাশে কাদা-পানি জমে থাকে। ফলে মোটরসাইকেল, ভ্যান, রিকশা ও বাইসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ পথচারীদের হেঁটে চলার পরিবেশও থাকে না। স্থানীয়দের অভিযোগ, এখানে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। জানা গেছে, এই রইচপুর ব্রিজের ওপর দিয়েই আশপাশের প্রায় ২০ থেকে ৩০টি গ্রামের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। এছাড়া এলাকাটি মৎস্য চাষ ও কৃষিনির্ভর হওয়ায় স্থানীয় ফসল ও উৎপাদিত মালামাল পরিবহনের একমাত্র প্রধান পথ এটি। সড়কটির এহেন নাজুক অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়ে সুবিধাভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, নির্ধারিত ৩০ কেজির পরিবর্তে অধিকাংশ বিক্রয়কেন্দ্রে ২৮ থেকে ২৯ কেজি করে চাল দেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারি খাদ্যগুদাম থেকে সরবরাহ করা চালের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। বিতরণের জন্য রাখা চালে পোকা ধরা, পচা, ভাঙা, ধুলা-বালি ও ময়লা মিশ্রিত দানা রয়েছে বলেও অভিযোগ তাঁদের। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বিভিন্ন ডিলারের বিক্রয়কেন্দ্রে সরেজমিনে গিয়ে বিতরণের জন্য রাখা চালে সাদা, হলদে, বিবর্ণ ও কালচে বিভিন্ন বর্ণের দানা দেখা যায়। স্থানীয় কয়েকজন এসব চাল খাওয়ার অনুপযোগী বলে অভিযোগ করেন। এ সময় কোনো…
যবিপ্রবি প্রতিনিধি: আল আমিননেপালের সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রদল। মানবিক সহায়তার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের হাতে ৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দিয়েছে সংগঠনটি।বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নেপালি শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়।আয়োজনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উল্লেখযোগ্য সংখ্যক নেপালি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা আন্তরিকতার সঙ্গে সহায়তা গ্রহণ করেন এবং নিজেদের ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে এসব ট্যাবলেট নেপালের দুর্যোগকবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের মতো সংকটময় সময়ে ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে মানুষের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সৃষ্ট পরিস্থিতিতে সেখানে অবস্থানরত এবং ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা ও আবাসন নির্দেশনা জারি করেছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপ-হাইকমিশন থেকে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বাংলাদেশি নাগরিকদের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত করে কলকাতায় ভ্রমণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। উপ-হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ আগস্ট কলকাতায় একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার পর ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কলকাতার স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ ও অনিরাপদ আবাসিক হোটেল এবং রেস্তোরাঁসমূহ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রায় নয় মাস ধরে চাষাবাদ করতে পারছেন না—এমন অভিযোগ করেছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের আমতলী বাজারসংলগ্ন বানিয়া বাড়ি এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমির ১৪০ শতাংশে চাষাবাদে বাধা দেওয়ায় কলা চাষ করতে পারেননি তিনি। এতে প্রায় ১৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। গোলাম মোস্তফা মৃত হোসেন আলীর ছেলে। তাঁর দাবি, হলদিয়া মৌজার ২৬ নম্বর খতিয়ানের ১১৬ নম্বর দাগে মোট ১ হাজার ৪৯০ শতাংশ জমির মধ্যে পৈতৃক ও সাব-কবলা দলিলের মাধ্যমে তিনি সাড়ে চার একর জমির মালিক হন। দীর্ঘদিন ধরে ওই জমি চাষাবাদ ও ভোগদখল…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মো. রাসেল (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানা মোড়ের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, অভিযানের সময় রাসেলকে আটক করার পর জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা পিকআপে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে পিকআপের পেছনের ডালায় প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার রাসেলের বাড়ি যশোর জেলায়। র্যাবের…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সানুহার-ধামুরা সড়কের সানুহার বন্দরে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে একটি বাস সানুহার-ধামুরা সড়কে প্রবেশের পর সানুহার বন্দরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে যায়। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে আনেন।…
নওগাঁ প্রতিবেদক শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে খাতার ওপর ঝুঁকে মুখে ধরা কলম দিয়ে ধীরে ধীরে অক্ষর লিখে সফলতা অর্জন করেছে রিয়াদ হোসেন। সহপাঠীরা যখন হাত দিয়ে লিখছিল, তখন দুই হাত না থাকা রিয়াদের একমাত্র ভরসা ছিল মুখ। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে পড়াশোনা চালিয়ে এবারের দাখিল পরীক্ষায় জিপিএ ২.৯৪ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। রিয়াদ নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালিচাঁদ দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও বালিচাঁদ গ্রামের মো. আইনাল হোসেনের ছেলে। রিয়াদের কাছে এই সাফল্য শুধু একটি পরীক্ষার ফল নয়, বরং জীবনসংগ্রামের এক বড় জয়। ছোটবেলা থেকেই দুই হাত না থাকায় সাধারণ কাজগুলোর জন্য তাকে বিকল্প পথ খুঁজে নিতে হয়েছে। মুখে কলম ধরে…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: বয়স্ক ও বৃদ্ধদের জন্য বিভিন্ন মেডিকেল ক্যাম্পের আয়োজনের কথা সাধারণত শোনা গেলেও শিশুদের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারও দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প চলবে। ক্যাম্পের উদ্বোধন করেন জীবন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মফিজুল ইসলাম বাবু। ক্যাম্প বাস্তবায়নে জীবন উন্নয়ন সংস্থা সার্বিক সহযোগিতা করছে বলে জানান তিনি। মেডিকেল ক্যাম্পে দুইজন মেডিকেল অফিসার ডা. মাহফুজ ও ডা. তামান্না ইয়াসমিন শিশুদের চিকিৎসাসেবা প্রদান করেন।…
পাথরঘাটা বরগুনা সংবাদদাতাবরগুনার পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ সাকিব (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক সাকিব পাথরঘাটা সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের জাকির হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার ৪ নম্বর পাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাদুরতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাকিব স্থানীয় বাদল ডাক্তারের বসতঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে।পুলিশের দাবি, আটক সাকিবের নিজ হাতে বের করে দেওয়ার তথ্য অনুযায়ী, তার পরিহিত লুঙ্গির পেছনের কোচর…