Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আজ কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হওয়ার আগে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, আমরা কেন নেমেছি, এই ব্যাপারে ১১ দলের নেতৃবৃন্দ ইতোমধ্যেই বক্তব্য রেখেছেন। আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সঙ্গে সপ্তম দফা হবে—কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাশত করব না। তিনি বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ, দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কাজ করা যাবে না, তা স্পষ্ট করেছে দূতবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করেছে দূতাবাস। বার্তায় বলা হয়েছে, সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়। এ ছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে চাকরি বা কাজ করা যাবে না। একইভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বড় জয়ে পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ সেপ্টেম্বর) চাইনিজ তাইপেকে হারিয়েছে ৭-০ গোলে বাংলাদেশ। এবারে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হকির আসর বসেছে চীনের মকিতে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ। দলের হয়ে প্রথম গোল করেন কনা আক্তার। কনার পর প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করেন ইমা এবং আইরিন আক্তার রিয়া। তারা দুজনেই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে জোড়া গোল করেন। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। এ সময় দলের পক্ষে হাল ধরেন অধিনায়ক সারিকা রিমন। তিনি চমৎকার দক্ষতায় পরপর দুটি গোল করেন। অধিনায়কের এই জোড়া গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়। টুর্নামেন্টের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন জোট সরকার দেশটির প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে নতুন রেকর্ড গড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বারিতে এক সমাবেশে সমর্থকদের সামনে এ অর্জন তুলে ধরে ২০২৭ সালের নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন মেলোনি। খবর ইউরো নিউজের। শুক্রবার মেলোনি সরকারের ক্ষমতায় থাকার ১ হাজার ৪১৩ দিন পূর্ণ হয়। এর মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির দ্বিতীয় সরকারের ১ হাজার ৪১২ দিনের রেকর্ড ছাড়িয়ে যায় তার সরকার। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ-পরবর্তী ইতালির রাজনীতিতে এ ধরনের দীর্ঘস্থায়ী সরকার বিরল। দেশটির অনেক সরকারই নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে। বারির সমাবেশে মেলোনি তার সরকারের দীর্ঘস্থায়িত্বকে ডানপন্থি জোটের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতার মসনদে বসে যদি জাতিকে ভুলপথে পরিচালিত করার চেষ্টা করে তাহলে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। লংমার্চটির আয়োজন করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জনগণের অধিকার আদায়ের জন্য ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির…

Read More

জিয়ারত জুয়েল : মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার ১ নং ফুলকি ইউনিয়নে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। সমাবেশ ও র‍্যালিতে উপস্থিত ছিলেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, অফিসার…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: স্কুল আছে, শিক্ষক আছে, কাগজে-কলমে শিক্ষার্থীও আছে শতাধিক। কিন্তু বাস্তবে বিদ্যালয়ে নেই একজন শিক্ষার্থীও। শিক্ষার্থীদের যেখানে শ্রেণিকক্ষে বসে পড়াশোনা করার কথা, সেখানে নিয়মিত বসে ছাগল। শ্রেণিকক্ষের বেঞ্চে ছাগলের মলমূত্র, কাদামাটি, ময়লা-আবর্জনা ও মাকড়সার জাল। হোয়াইট বোর্ডে লেখা ২০২৪ ও ২০২৫ সালের পাঠের চিহ্ন। এরপর আর সেখানে কোনো ক্লাস হয়েছে কি না, তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। কথাগুলো শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই চিত্র দেখা গেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা গ্রামের পশ্চিম বাদুরতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের জন্য প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষার্থী রয়েছে ১০০ জনের বেশি। তবে সরেজমিনে গিয়ে একজন শিক্ষার্থীকেও…

Read More

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি ‎ ‎শ্রীকৃষ্ণের ৫২৫৩তম পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) পাথরঘাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় জন্মাষ্টমী শোভাযাত্রা। ‎ ‎শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তাঁর জীবন ও দর্শন মানুষকে সত্য, ন্যায়, কর্তব্য, আত্মসংযম, মানবতা ও শান্তির পথে চলার শিক্ষা দেয়। জন্মাষ্টমীর এই পবিত্র দিনে পাথরঘাটাসহ বাংলাদেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ‎ ‎শ্রীকৃষ্ণের পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা ‎ ‎১. কর্তব্যের প্রতি নিষ্ঠা ‎নিজের দায়িত্ব ও কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা। ‎ ‎২. সত্য ও ন্যায়ের পথে থাকা ‎অন্যায়…

Read More

সিলেট ব্যুরো জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।’ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির বলেন, ‘দেশের মানুষের জাতীয় স্বার্থকে সামনে রেখেই আমরা বৈদেশিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করছি। প্রতিটি দেশের সঙ্গে আমরা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখছি।’ আন্তর্জাতিক সম্পর্কের বর্তমান গতিধারা…

Read More

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এই শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।‎‎সকাল ১০টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় এমপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা অংশ গ্রহণ করেন।‎‎পরে বিদ্যালয় প্রঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী. বিকাশ চন্দ্র প্রামানিক। সঞ্চালনায় ছিলেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী. বিধান সরকার।‎সভায় প্রধান অতিথি হিসেবে…

Read More