- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
অনলাইন ডেক্স সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ১৬৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ১২ হাজার ৩৬৩ জনকে দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাতে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে যৌথ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন। এ ছাড়া সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে।…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ‘বিভক্ত দেশকে ঐক্যবদ্ধ করার কারিগর ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে হানাদারমুক্ত বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে তিনি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস। রোববার (৬ সেপ্টেম্বর) ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের মেইন বাজারে প্রথমে আনন্দ মিছিল বের করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে আবু বকর বিশ্বাস বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং…
যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাংবাদিকদের শীর্ষ সংগঠন যবিপ্রবি প্রেসক্লাব-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে ভোরের বাংলা নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমিন সভাপতি এবং দৈনিক জাগো সংবাদ এর প্রতিনিধি মোঃ হাবিব উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আমিন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থী এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাইক্রো বায়োলজি বিভাগের শিক্ষার্থী। আজ রবিবার (৬ সেপ্টেম্বর, ২০২৬) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬-২৭ মেয়াদের এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল নোমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাবিব কায়সার সাকিব দায়িত্ব পেয়েছেন। কমিটির…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে টাঙ্গাইলে শিল্প কারখানার শ্রমিকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে টাঙ্গাইলের আলাউদ্দিন টেক্সটাইল মিলে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কারখানাটির প্রায় এক হাজার শ্রমিকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন টেক্সটাইল মিলের চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার সাহা, সবুজ পৃথিবী দেলদুয়ার শাখার সভাপতি বিপ্লব কুমার কর্মকার এবং সাঁকো সমাজসেবামূলক সংগঠনের নির্বাহী পরিচালক আমির হামজা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে ‘নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক। চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান মিঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর…
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি পাবনার ঈশ্বরদীতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সরকারি সন্মানি দেওয়ার তালিকা তৈরিতে উঠেছে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ। ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা জান্নাতুন নুর জামে মসজিদের প্রকৃত ইমামের নাম বাদ দিয়ে পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষকে ইমাম ও ভুয়া মুয়াজ্জিন এবং খাদেম বানিয়ে সরকারি তালিকা তৈরির অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে প্রতি মাসে ইমামদের পাঁচ হাজার, মুয়াজ্জিনদের তিন হাজার ও খাদেমদের দুই হাজার টাকা সম্মানী দেওয়ার জন্য তালিকা চাওয়া হয়েছে। ঈশ্বরদীতে প্রথম পর্যায়ে প্রতি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা ফুটবল…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে রোববার (৬ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। এদিন বিকাল তিনটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এর আগে ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করলেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে পর্যন্ত…
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত বুধবার ৮ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় তিনি পরিবারের সকলের অজান্তে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ বৃদ্ধের সন্ধান না পেয়ে তাঁর ছেলে মোঃ আব্দুল আলীম (৪৯) সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৭৪৪, রবিবার ১২ জুলাই ২০২৬ সংক্রান্ত আবেদন করেছেন। জিডি ট্র্যাকিং নম্বর QFBU2D। পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ ইফাজউদ্দীন বাকপ্রতিবন্ধী। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, শারীরিক গঠন মাঝারি এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল সবুজ রঙের জামা…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও জননেতা অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোটচাঁদপুরের আলফালাহ্ ইসলামী সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু,…
লক্ষ্মীপুর প্রতিনিধি পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা গ্যাস নাই, বিদ্যুৎ নাই বলে লংমার্চ করছেন, এ লং মার্চটা এখন কী হিসেবে জায়েজ। যেদিন আমরা শপথ নিয়েছি, সেইদিন তারা উপস্থিত ছিলেন না। প্রথম দিন থেকে এ ছয় মাস পর্যন্ত এমন কোনো দিন নেই যে, তারা প্রতিবাদ বা আন্দোলন করার মতো হুংকার না দিয়েছেন। তারা সংসদে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু বের হওয়ার পর চেহারাটা স্বাধীনতার সময়ের, একাত্তরের সময়ের রূপ ধারণ করেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত র্যালির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন,…