
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় আকাশকুড়ি গোদার বাজার যুব সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৬, (সোমবার) বিকাল ৩.০০ ঘটিকায় আকাশকুড়ি গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান। এতে সভাপতিত্ব করেন, নাউতারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ৬নং নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ডিমলা উপজেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান রায়হান। বিশেষ অতিথি ও প্রধান মেহমান হিসেবে, উপস্থিত ছিলেন ৬নং নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ডিমলা উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং ডিমলা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক, পরিরব হোসেন (পরি)।
উদ্বোধক হিসেবে ছিলেন ডিমলা উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি জাইবার রহমান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছিলেন, তারেক জিয়া সাইবার ফোর্স নীলফামারী জেলার সভাপতি রবিউল ইসলাম রবি।
১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুর রহিম খানের সার্বিক সহযোগিতায় এবং ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল ও ডিমলা সদর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা-র সার্বিক তত্ত্বাবধানে খেলাটি সফলভাবে পরিচালিত হয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বাবুল হোসেন (মাস্টার), বাংলাদেশ প্রেসক্লাব- ডিমলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সুমন, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সভাপতি রফিকুল ইসলাম কালু, জাতীয়তাবাদী তাঁতীদলের ডিমলা উপজেলা শাখার সহ-সভাপতি হেলাল হোসেন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুজার ইসলাম এবং সাধারণ সম্পাদক আল মামুন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আকাশকুড়ির মেম্বার পদপ্রার্থী শফিকুল ইসলাম, সমাজ সেবক মনছের আলী এবং অন্যান্য স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে এই হাডুডু খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে মাঠে উপচে পড়া দর্শকের ভিড় লক্ষ্য করা যায়।