
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ২০২৬ সালের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে টাঙ্গাইল পৌরসভার উচ্চমান সহকারী মো. শাহাদৎ হোসেনকে সভাপতি এবং সাঁটলিপিকার মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ২০ আগস্ট ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের (বিপিকেএফ) কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে পৌরসভার কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে নুরে আলম ভাসানী সিনিয়র সহ-সভাপতি, রনজিত চন্দ্র পাল সহ-সভাপতি, আনিসুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক এবং রিদুয়ান নাজমুল রিয়ন সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া আমিনুর রহমান (হিসাবরক্ষক) সাংগঠনিক সম্পাদক, সোনা মিয়া অর্থ সম্পাদক, মো. জাহিদুল ইসলাম সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, মো. বিন তারেক দপ্তর সম্পাদক এবং বুলবুল সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন—আমিনুর রহমান (সার্ভেয়ার) জনসংযোগ সম্পাদক, মো. নাজমুল হোসাইন চাকরি ও আইনবিষয়ক সম্পাদক, মো. শাহীন আলম শিক্ষাবিষয়ক সম্পাদক, মোস্তফা কামাল সরকার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাদিকুল ইসলাম মানবাধিকারবিষয়ক সম্পাদক।
এছাড়া লিজা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, মো. কাইয়ুম খান ক্রীড়া সম্পাদক, মো. রোকন মিয়া সহ-ক্রীড়া সম্পাদক, সাঈদা খানম বন্যা স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, মারিয়া আফরোজ ঝুমুর সমাজসেবাবিষয়ক সম্পাদক, শামীম পরিবেশবিষয়ক সম্পাদক এবং মো. শাহিনুর ইসলাম সহ-পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির কার্যকরী সদস্যরা হলেন—মো. মুকুল মিয়া, মো. মাজহারুল ইসলাম, মো. রফিক আকন্দ, মো. জসিম মিয়া, মো. আমিনুল ইসলাম (সম্রাট), মেহেদী হাসান, সাকিব মোল্লা, সোলাইমান মোল্লা, আজিজুল হক, আরিফুর রহমান ও ফরিদুর রহমান সজিব।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক সাবেরা সুলতানার স্বাক্ষরিত নথিতে টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা জানান, পৌর কর্মচারীদের পেশাগত অধিকার, ন্যায্য দাবি ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে তারা কাজ করবেন। একই সঙ্গে কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সংহতি সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
৩৫ সদস্যের তালিকা পূর্ণাঙ্গ মিলিয়ে দিন