Author: admin

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন ২০২৬। শনিবার (২২ আগস্ট) বেলা ২টায় রংপুর টাউন হলে এই সভার আয়োজন করা হয়। সম্মেলনে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। তিনি তাঁর বক্তব্যে বস্তুনিরপেক্ষ সাংবাদিকতা বজায় রাখা এবং সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ​বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। ​সভায় প্রধান আলোচক…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া এলাকায় আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ছয়ানী বকশিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আতর আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, হুমকি-ধমকি এবং বিভিন্ন হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবিতে গত ১ আগস্ট সংবাদ সম্মেলন করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও জামিনে মুক্ত হয়ে তিনি সংবাদ সম্মেলনে অংশ নেওয়া…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে শরীকদের জমি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ আগস্ট সকালে মধুপুর প্রেসক্লাবে সংবাদের সম্মেলনের আয়োজন করে ভ’ক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভ’ক্তভোগী লাবনী আক্তার, লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি জানান, মধুপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামের মৃত আফাজ উদ্দিন খান এর ছেলে বজলুর রশিদ খান চুন্নু শরিকদের জমি জমা প্রতারণার মাধ্যমে আত্মসাত করিয়াছে। এসময় তিনি আরো জানান বজলুর রশিদ খান তিনি কাউকে না জানিয়ে গোপনে গোপনে শরীকদের জমি ক্রয় করে বিতর্ক সৃষ্টি করেছে। বিগত পতিত আওয়ামী সরকারের আমলে সকল সুবিধা নিয়ে জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সময় শরীকদের ও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে বীর শহীদদের প্রতি তিনি এই শ্রদ্ধা জানান। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এসময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। পাশাপাশি বিউগলে বেজে উঠবে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতির এ সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত তালিকাটি নিয়ে নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে আগ্রহ তৈরি হলেও কবে থেকে এবং কী প্রক্রিয়ায় নিয়োগ শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি মালয়েশিয়া সরকার। এফডব্লিউসিএমএসের প্রকাশিত তালিকায় রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার (২২ আগস্ট)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। এতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর (আংশিক) ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্তনগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ…

Read More

বিনোদন ডেস্ক বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘বিগ বস’-এর নতুন সিজন ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে ‘বিগ বস ২০’। তবে এখন পর্যন্ত প্রতিযোগীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি নির্মাতারা। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে একের পর এক নাম নিয়ে জল্পনা চলছে। সে তালিকায় এবার উঠে এসেছে ‘নাগিন’খ্যাত অভিনেত্রী মৌনী রায়ের নাম। সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ২০’-এ প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার জন্য অভিনেত্রী মৌনী রায়কে প্রস্তাব দিয়েছেন নির্মাতারা। যদিও সেই প্রস্তাবে অভিনেত্রী সম্মতি দিয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। মৌনীকে শোতে নিয়ে আসতে নির্মাতারা নাকি বেশ আগ্রহী। বিপুল অঙ্কের পারিশ্রমিক দিতেও প্রস্তুত বলে জানা গেছে। বর্তমানে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে ঢাকার উত্তরা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত মো. নাঈম (২২)কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ৫ মিনিটের দিকে র‌্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ও র‌্যাব-১-এর সিপিসি-২, উত্তরা যৌথ অভিযান চালিয়ে উত্তরা এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করে। একই সময় তার হেফাজত থেকে ১৩ বছর বয়সী ওই মাদ্রাসাছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার নাঈম টাঙ্গাইলের মধুপুরের বাসিন্দা এবং ভুক্তভোগীর প্রতিবেশী। বিভিন্ন প্রলোভনের মাধ্যমে সে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ২০২৫ সালের ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে ভুক্তভোগী নিজ বাড়ি থেকে পরীক্ষা…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে ১৮৮ বোতল বিদেশি মদসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হামিদপুর বাজারের কাছে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেরপুর জেলার রাশেদ মিয়া (২৫) ও মিজানুর রহমান মমিন (৩২) এবং টাঙ্গাইল জেলার সুজয় দেব (২৮) ও হৃদয় দাস (২৫)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর বাজারের কাছে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সীমান্তবর্তী জামালপুর এলাকা থেকে টাঙ্গাইলের দিকে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সরকার গঠনের ৬ মাসের মাথায় আকার বাড়াল প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার। সেইসঙ্গে মন্ত্রিসভায় বড় রদবদলও এনেছেনে তিনি। নতুন করে চার মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন চার পূর্ণমন্ত্রী হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংহী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, বান্দরবান আসনের সাচিং প্রু জেরী এবং বিএনপির জোট শরিক ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হয়েছেন রশিদুজ্জামান মিল্লাত। এতদিন তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রশিদুজ্জামান মিল্লাত…

Read More