Author: admin

নওগাঁপ্রতিনিধি : নওগাঁ জেলার ধামইরহাট থানার খেলনা গ্রামের মেরিনা বেগম (৪৫) কে নৃশংসভাবে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায়, হত্যাকাণ্ডে জড়িত ০২ জন আসামী গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। আটক ব্যক্তিরা হলেন- ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. বাবুল হোসেন (৪৯) এবং তার সহযোগী মো. তারেক রহমান (২১)। পুলিশ সুপার জানান, গত ১৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় ধামইরহাট থানার ২নং আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর মাহমুদপুর গ্রামের একটি আমবাগানের ভিতরে গভীর জঙ্গলের মধ্যে…

Read More

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে নিজ বাড়ীর শোয়ার ঘর থেকে গোলাম রব্বানী লাবু (২৪) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কিশোরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকার বাসা থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক ওই এলাকার বাদশা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন আগে লাবুর সঙ্গে পরিবারের সদস্যের মনোমালিন্য হয়েছিল। আজকে সকালের দিকে তার শোয়ার ঘর থেকে দুর্গন্ধ ছড়ায়। পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করে কোনো সাড়া পায়নি। পরে ঘরের দরজা ভেঙে ঘরের তীরের সঙ্গে তার মরদেহ ঝুলছিল ও পা মাটিতে লেগে থাকা অবস্থায় দেখতে পায়। সেটি দেখে পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি আব্দুর গফুর বলেন, এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বার্ষিক পরিদর্শন উপলক্ষে টাঙ্গাইলে পৌঁছালে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। পরে পুলিশ অফিসার্স মেস, টাঙ্গাইল প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি ট্রাফিক অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের গোপালপুরে ৩৩৭ পিস ইয়াবাসহ রনি নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার চর আমিল এলাকায় ওমর ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শেনেরচর এলাকার যুব সমাজের সদস্যরা প্রথমে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারের বিষয়টি গোপালপুর থানা পুলিশকে জানান। পরে পুলিশ ও স্থানীয় যুবকদের যৌথ অভিযানে রনিকে আটক করা হয়। আটক রনি চর আমিল এলাকার বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, ইয়াবা উদ্ধারের ঘটনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোপালপুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করেছে বিএনপি। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন দলটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন। এতে বলা হয়, এই মর্মে সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিএনপির গঠনতন্ত্রের ৭-খ)৬) ধারা অনুযায়ী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বার্তায় জানানো হয়েছে। এর আগে বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল থেকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ায় মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের পর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন) এর ধারা ১১ অনুসারে নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা হলো। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশি পাহারায় তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। তাকে বহনকারী প্রিজন ভ্যানের সামনে ও পেছনে পুলিশের দুটি পৃথক গাড়ি ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ। জেল সুপার জানান, দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য…

Read More

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য পেয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। খবর এসপিএ’র। হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়। সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই কুরআনের হাফেজ। এবারের প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বিশ্ব মশা দিবস আজ। প্রতি বছর ২০ আগস্ট পৃথিবীর বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এসব রোগের বিস্তার রোধ এবং মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরিই দিবসটির মূল উদ্দেশ্য। ১৮৯৪ সালে ব্রিটিশ চিকিৎসক প্যাট্রিক ম্যানসন ও ভারতীয় মেডিকেল সার্ভিসের কর্মকর্তা রোনাল্ড রস ম্যালেরিয়া পরজীবী ছড়ানোর ক্ষেত্রে মশার ভূমিকা নিয়ে গবেষণা শুরু করেন। দীর্ঘ গবেষণার পর ১৮৯৭ সালের ২০ আগস্ট তারা প্রমাণ করেন, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া পরজীবী বহন করতে পারে। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য পরবর্তীতে রোনাল্ড রস নোবেল পুরস্কারে ভূষিত হন। তাদের সেই আবিষ্কারের স্মরণেই ২০ আগস্ট বিশ্ব মশা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশের…

Read More

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ মান্দা সাহাপাড়ার মৃত আওরঙ্গজেবের ছেলে মোঃ সাইদুর রহমান নাসিরের বিরুদ্ধে তথ্য গোপন করে একই জমি একাধিকবার বিক্রির অভিযোগ উঠেছে। ​ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইদুর রহমান নাসির ২০০৯ সালে নিজ জমি ভাইয়ের নামে লিখে দেওয়ার পরও তথ্য গোপন করে ২০২১ সালে দক্ষিণ মান্দা পালপাড়ার সাজেদা খাতুনের (স্বামী আকবর আলী) নিকট জমিটি পুনরায় বিক্রি করেন। পরবর্তীতে ২০২৪ সালে সাজেদা খাতুন জমিটি মণ্ডতোষ গ্রামের মোঃ সাইফুল ইসলামের (পিতা আব্দুল ওয়াহাব) নিকট বিক্রি করেন। ক্রেতা সাজেদা খাতুন ও সাইফুল ইসলাম উভয়েই জমিটির নামজারি (খারিজ) ও খাজনা পরিশোধ করেন। ​পরবর্তীতে ভাঙ্গুড়া পৌরসভা সরেজমিনে সাইফুল ইসলামকে জমিটি…

Read More