- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২জন সার ডিলারকে মোট ১৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার আবাদপুকুর বাজার ও পাকুরিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।নাবিলা ইয়াসমিন জানান, আবাদপুকুর বাজারে কৃষকদের নিকট সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা। এমন গোপন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধায় আবাদপুকুর বাজার ও এলাকার পাকুড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২হাজার এবং পাকুড়িয়ায় সুধীর ট্রেডার্সকে ৫হাজার টাকা জরিমানা করা…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ইভান (২৫)। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৬ আগস্ট কোটচাঁদপুরের আখ সেন্টার মোড়ে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ইভান কোটচাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ইভান কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি আখ সেন্টার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সজোরে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
টাঙ্গাইল প্রতিনিধি : সহপাঠীদের মানবিক উদ্যোগের পর এবার টাঙ্গাইলের সখীপুরের শিক্ষার্থী নাঈম শিকদারের ক্যান্সার আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসায় আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৭ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমকে ফোন করে বিষয়টি জানানো হয়। জানা গেছে, সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন থেকে চলতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগম কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হন। তাঁর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় আর্থিক সংকটে পড়ে পরিবারটি। মায়ের অসুস্থতার খবর পেয়ে নাঈমের সহপাঠীরা মানবিক উদ্যোগ নেন। পরীক্ষার ফলাফলের পর…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি রবিউল শিকদার রবিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুজ্জামান লিটু। রবিউল ইসলাম ওরফে রবি রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভায় আবেগঘন বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দিতে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই চার-পাঁচবার কেঁদে ফেলেন তিনি। স্মরণ করেন প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। একই সঙ্গে নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় এ আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেলা দুইটা থেকে প্রায় দেড় ঘণ্টা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশ কোনো দেশের সঙ্গে শর্তসাপেক্ষে নয়, বরং পারস্পরিক সমতা, সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে শ্রদ্ধা জানান রিজভী। রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। তবে কোনো ধরনের শর্তের বিনিময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক…
বড়াইগ্রাম, নাটোর নাটোরের বড়াইগ্রামে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিআরটিসি ও বেসরকারি বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ও দুটি বাস কাউন্টার ভাংচুর করা হয়। বুধবার দুপুরে উপজেলার বনপাড়া বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, বনপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী উঠনো নিয়ে বিআরটিসি ও বেসরকারি বাস বাসের শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিলো। এরই জের ধরে দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ভাংচুর করা হয় গোল্ডেন লাইন পরিবহণের কাউন্টার। সেখানে থানা ৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব…
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের তিন দিনের মাথায় গিতা রাণী (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বলরামচক গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধা গিতা রাণী ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী। তবে গিতা রাণীর পরিবারের ধারনা ঋনের চাপে পরে সে হয়তো আত্মহত্যা করেছে। গিতা রাণীর ছেলে মানিক কবিরাজ জানান, তার বাবা-মা বিভিন্ন এনজিও এবং সমিতি থেকে প্রায় ৫লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু সামর্থ না থাকায় কিস্তি এবং দেনাদারদের টাকা দিতে পারছিলেননা। ফলে বাবা-মা মাঝে মধ্যেই চাপে পরে…
মাইনুল ইসলাম জনি, নীলফামারী: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় নীলফামারীতেও পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার(১৯ আগষ্ট) সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উদযাপনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম। এরপর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যা লী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নীলফামারী জেলা শাখার সভাপতি মোর্শেদ আযম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান চৌধুরী শিহাব এর সঞ্চালনায় এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। জেলা বিএনপি’র আহবায়ক মীর সেলিম ফারুক…
রংপুর ব্যুরো প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই। মানুষ কষ্ট পাচ্ছে, তাই প্রধানমন্ত্রী জনগণের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত সরকার আমলের সকল ক্ষেত্রে যে লুটপাট হয়েছে তার জন্য এখন জনগণকে ভোান্তির শিকার হতে হচ্ছে। তিনি আরও বলেন, এই সরকারকে জনগণ একটি বড় বিজয় এনে দিয়েছে। সরকার যে কোনো মূল্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে, তা নিয়ে কেন সন্দেহ নেই। সে লক্ষ্যে আমরা কাজ…