Author: admin

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দলিল লেখকদের ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)-এর নীলফামারী জেলা শাখা। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন’র হাতে স্মারকলিপি তুলে দেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের ভবন চত্ত্বরে জেলা দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানীর সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবী বাস্তবায়ন শীর্ষক বক্তব্য দেন জেলার ছয় উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ”দীর্ঘদিন ধরে দলিল লেখকরা বিভিন্ন পেশাগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের যৌক্তিক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে দেশে একটি ‘শক্তিশালী রাজস্ব ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। আসুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে আমরা সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলি।’ তিনি বলেন, ‘আরও সমৃদ্ধ, আরও বিনিয়োগ এবং আরও ব্যবসাবান্ধব একটি রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশায় আমি এই রাজস্ব সম্মেলনে সফলতা কামনা করছি।’ রাজস্ব আহরণে কর্মকর্তাদের ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আমি একটি আশা, সম্ভাবনা এবং প্রত্যাশার কথা বলতে চাই। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মাত্র পাঁচ দিনের দুই জমজ কন্যাশিশু। মায়ের বুকের দুধ আর আদর-স্নেহ পাওয়ার বয়সেই মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অবুঝ দুই নবজাতক। সন্তান জন্মের মাত্র পাঁচ দিন পর দুই শিশুকে বাড়িতে রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ উঠেছে। হৃদয়বিদারক এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন শিশু দুটির বাবা ও পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধাড়িয়াল গ্রামে। পলাতক মায়ের নাম মারিয়া (১৮)। তিনি শান্তিনগর এলাকার ময়েন উদ্দিনের মেয়ে এবং ধাড়িয়াল গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সাকিব হোসেনের (২০) স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সাকিব ও মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান প্রার্থী ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন আপনাদের ভোটে আমি যদি চেয়ারম্যান হতে পারি ছিলিমপুর ইউনিয়নকে একটি মডেল হিসাবে গড়ে তুলবে এ সময় আরও বক্তব্য রাখেন মো. মেনহাজ উদ্দিন, মো. সাখায়াত হোসেন, মো. হাফিজুর রহমান (হাফেজ), মো. ইসমাইল হোসেন, মো. বাবুল মিয়া, মো. তারেক আহাম্মেদ, মো. মাদারী মিয়া, মো. খোরশেদ আলম ও মো. নূরুল ইসলাম। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আগামী…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামের এক সন্তানের জননী দিপা কর্মকার বিয়ের দাবিতে তার পরকীয়া প্রান্ত কর্মকারের বাড়িতে অনশন করছেন। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যার পর ওই নারী মহাদেবপুর গ্রামের প্রান্ত কর্মকারের বাড়ি গিয়ে ওঠেন। বিয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানেই থাকার কথা জানান দিপা কর্মকার। তার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে এতদিন প্রান্ত তার সঙ্গে সম্পর্ক করেছে। তবে অভিযুক্ত প্রান্ত কর্মকারকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় নিয়ে তাদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রয়োজন রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষকদের জীবনমান উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়টি নিয়ে সরকার অনেক ভাবছে। তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো: আব্দুল সাত্তারের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে এতে খোলামেলা আলোচনা করা হয়। মঙ্গলবার (১৮ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা কার্যালয়ে উপজেলা শাখার জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ডিমলা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। সভায় এলাকার বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত সমস্যার কথা এমপির দৃষ্টিগোচর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জামায়াতে সেক্রেটারী তাজুল ইসলাম, ডিমলা উপজেলা নায়েবে…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় হাসি বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের ভ্যানচালক আবু মুসার স্ত্রী। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার চণ্ডীপুর মুচিপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসি বেগম সুগার মিলের ফার্ম থেকে গবাদিপশুর জন্য ঘাস নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪৫৫৬) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসি বেগমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু ও ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়। এ বিষয় বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয় যে, দেশে ফেরা ১৭৪ বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিতভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় লিবিয়ার উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়। এর মধ্যে গ্যানফুদা ডিটেনশন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে পরিত্যক্ত একটি কারাগারে অন্তরীণ করে রেখেছিলেন। খালেদা জিয়াকে কারাগারে চিকিৎসা দেয়নি, খাবারও দেয়নি। কারাগারে সুস্থভাবে বেঁচে থাকার কোনো আয়োজন ছিল না। খালেদা জিয়ার মৃত্যুবরণ করলেও রাজনীতিতে বিজয়ী হয়েছেন। কিন্তু শেখ হাসিনা পরাজিত হয়েছেন।’ সোমবার (১৭ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএ ভবন অডিটোরিয়ামে ‘মহীয়সী বেগম খালেদা জিয়া—ঐক্য, সংহতি ও আলোকিত দ্বীপ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন,…

Read More