- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক উপস্থিতি ও জিও-ফেন্সিং প্রযুক্তি চালু করতে হবে। একই সঙ্গে হাসপাতালের ইউজার ফি, কেবিন ভাড়া, আইসিইউ চার্জ ও বিভিন্ন পরীক্ষার ফি পর্যায়ক্রমে শতভাগ ডিজিটাল পদ্ধতিতে আদায় করতে হবে। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপস্থিতির তথ্য বেতন, ছুটি ও পদোন্নতির সঙ্গে সমন্বয় করতে হবে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনের সময় কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এসব পদক্ষেপ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে অধিদপ্তর থেকে পরিপত্রও জারি করা হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয়…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চৌদ্দগ্রাম পৌর মার্কেট চত্বরে চৌদ্দগ্রাম মডেল থানার উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইনের সভাপতিত্বে ও থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ দাশের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুর। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলজার আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়জী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, পুলিশের…
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি প্রকাশ করে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে মন্তব্য করেছেন। ছবিতে দুজনের মুখভঙ্গি বন্ধুত্বপূর্ণ না হলেও কিমের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও ভালো বলে দাবি করেছেন ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নির্দিষ্ট ওই ছবিতে তাঁদের চেহারায় বন্ধুত্বের ছাপ না থাকলেও এমন আরও অনেক ছবি রয়েছে, যেখানে দুজনকে হাস্যোজ্জ্বল দেখা যায়। কিম জং উনের সঙ্গে তাঁর সম্পর্ক ‘দারুণ’ বলেও উল্লেখ করেন তিনি।
নওগাঁ প্রতিনিধি : গাছে গাছে ঝুলছে গৌড়মতি, বারি আম-৪, আশ্বিনা ও কাটিমনের মতো দেরিতে পাকা নাবি জাতের( লেইট ভ্যারাইটি) আম। একসময় জুলাই পেরোলেই দেশের বাজার থেকে প্রায় বিদায় নিত দেশীয় আম। কিন্তু সময় বদলেছে। বদলেছে আম চাষের ধরণও। নওগাঁর বিস্তীর্ণ আমবাগানে এখন ভরা মৌসুম শেষে শুরু হচ্ছে আরেক নতুন মৌসুম। বাজারে অন্যান্য জাতের আমের সরবরাহ প্রায় শেষ হলেও এসব আমের চাহিদা রয়েছে তুঙ্গে। আর সেই চাহিদাকেই পুঁজি করে ভরা মৌসুমের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি দামে আম বিক্রি করছেন কৃষকরা। কয়েক সপ্তাহ আগেও যারা দাম নিয়ে হতাশ ছিলেন, তারাই এখন লাভের হাসিতে উজ্জ্বল। কৃষি বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, বাজারের…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের মারধর, হেনস্তা ও কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ছাত্রদল। এসময় সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসে না আসারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, টিএসসিসি ও কয়েকটি বিভাগে এসব ঘটনা ঘটে। জানা যায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ফেসবুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেন। এতে ক্ষুব্ধ হয়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুই…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। ১৬ আগস্ট (রবিবার) থেকে ১৮ আগস্ট পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পক্ষটি পালিত হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা জায়, ১৬ আগস্ট সকাল ১০টায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মৎস্য…
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর রাণীনগর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়া হোসেন। রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন চালুর বিষয়ে খোঁজখবর নেন এবং ভবনটি ঘুরে দেখেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন। এ সময় হাসপাতালের রান্না করা খাবারও পরীক্ষা করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি খাবারের স্বাদ গ্রহণ করে এর মান সম্পর্কে খোঁজখবর নেন এবং অসহায় এক রোগীকে আর্থিক সহায়তা করেন। পাশাপাশি রোগীদের ওয়ার্ডের বাথরুম, স্টোররুম এবং হাসপাতালে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘অনুকূল পরিবেশ’ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত পাঠানো এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লির সহযোগিতা চেয়েছে ঢাকা। রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম। মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করছেন। তবে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের পর এ প্রক্রিয়ায় কিছুটা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের লক্ষ্য। যে কাজ করলে মানুষের উপকার হবে, সরকার সে কাজই করতে চায়। তারেক রহমান বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে সামনে রেখে সরকার কাজ করবে। যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। পর্যায়ক্রমে দেশের সব খালে মাছের পোনা ছাড়া হবে। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ…