- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করা হয়েছে। সোমবার কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মানসূচক পদ প্রদান করেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ। সফরের শুরুতেই দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন তিনি। ভারত ও নেপালের সেনাপ্রধানদের একে অপরের দেশের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ দেওয়ার ঐতিহ্য ১৯৫০ সাল থেকে চলে আসছে। দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের অন্যতম প্রতীক হিসেবে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি সরকারের ছয় মাসে দেশে কোনো ধরনের রাজনৈতিক নিপীড়ন হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সরকারের গত ছয় মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘আজ আমাদের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে যে আয়োজন সেটাই কিন্তু জনগণের প্রতিনিধিত্বমূলক যে সরকারব্যবস্থা যেখানে জবাবদিহিতা থাকবে স্বচ্ছতা থাকবে দায়বদ্ধতা থাকবে সেটিরই প্রতিফলন।’ তারেক রহমানের নেতৃত্বাধীন এ সরকার বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড স্থাপন করেছে বলেও উল্লেখ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের ২ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে। নতুন চেয়ারম্যান ও দুই সদস্যের নিয়োগের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে পরিবর্তন এলো।
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও বাছাই করতে দুবাইয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এ তথ্য জানান দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল। দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান,…
ইবি প্রতিনিধি: সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১৭ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে মিছিল বের করে সংগনটির নেতা-কর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে মিলিত হয়। এসময় সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুল ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ ওঠা প্রবাস ফেরত জামাল উদ্দিন (৪৯) মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামাল উদ্দিন উপজেলার কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে। দীর্ঘ প্রায় ১২ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে কয়েক বছর আগে কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে প্রায় আট মাস আগে তিনি দেশে ফেরেন। এরপর থেকেই তিনি পারিবারিক অবহেলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। এর আগে অসুস্থ জামাল উদ্দিনকে রাতের আঁধারে কালমেঘা এলাকায় পৈতৃক বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ ওঠে। পরে বৃষ্টির মধ্যে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) দুপুরে মধুপুর উপজেলা হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মধুপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা শিক্ষা অফিসার ও কমিশনার গার্ল গাইডস রেবেকা সুলতানা অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এসময়ে সভাপতিত্ব করেন স্থানীয় কমিশনার সালমা আফরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা কমিশনার গার্ল গাইডস শিক্ষিকা জেসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আউয়াল খান ও উপজেলা…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় তিস্তার প্রধান সেচ ক্যানেলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সংলগ্ন সেচ ক্যানেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- নাউতারা ইউনিয়নের কাঁকড়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের মেয়ে ফারজানা আক্তার পাখি (১১) এবং একই গ্রামের সেলিম হোসেনের মেয়ে সিনহা আক্তার (৪)। ফারজানা স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সম্পর্কে তারা খালা ও ভাগ্নি। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ফারজানা আক্তার পাখি ও সিনহা আক্তারসহ কয়েকজন কাঁকড়া তুহিন বাজার সংলগ্ন সেচ ক্যানেলে গোসল করতে যায়। একপর্যায়ে সিনহা আক্তার পানিতে…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে টাঙ্গাইলে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি রোড ও পার্ক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে উৎপাদিত দইয়ের মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টান্ন উৎপাদনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শ্রীকৃষ্ণ নিরামিষ ভোজনালয়কে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা…
শেখ ফয়সাল আহমেদ উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা আরও দ্রুত ও সঠিকভাবে করতে বিশেষ ডিজিটাল সফটওয়্যার তৈরি করেছে গণপূর্ত অধিদপ্তর (PWD)। এই সফটওয়্যারের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা থেকে হাসপাতালের বর্তমান অবকাঠামো, শয্যা সংখ্যা, জমি, চিকিৎসা ও সহায়ক সেবা, বিদ্যুৎ-পানি বিভিন্ন সুবিধা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহ করা যাচ্ছে। সংগৃহীত তথ্য নির্দিষ্ট কাঠামো অনুযায়ী ডিজিটাল তথ্যভান্ডারে সংরক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। ফলে দেশের বিভিন্ন উপজেলার হাসপাতালগুলোর অবকাঠামোগত অবস্থা একই মানদণ্ডে তুলনা ও মূল্যায়ন করা সহজ হচ্ছে। তথ্য যাচাই করে প্রয়োজন নির্ধারণের পর প্রকল্পের পরিধি, প্রয়োজনীয় জায়গা এবং সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হচ্ছে। এর মাধ্যমে দ্রুত প্রকল্প প্রস্তাব তৈরি…