- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারে এসে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম বলেছেন, “মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যা যা স্মৃতি আছে, ইনশাআল্লাহ একটিও আমি নষ্ট হতে দিব না”। ১৯ আগষ্ট বুধবার বিকেলে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারে এসে তিনি আরও বলেন, আমি অত্যন্ত দুঃখিত আমি ভাবতেই পারিনি এই রিসার্চ সেন্টারের এই অবস্থা, এখানে পরিচালক আছে, দুইজন ডেপুটি ডাইরেক্টর আছে, একজন কর্মচারীও আছে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিগুলো খারাপ অবস্থায় থাকবে, এটা কল্পনাই করা যায় না। তিনি আরও জানান : মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের একাডেমিক মাস্টারপ্ল্যান…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “হাত নেই বলে থমকে দাঁড়ায়নি পথ, পা দিয়ে লিখে বুনেছেন শত শপথ। চোখ মেলে চেয়ে আকাশের নীল পানে, জীবন জয়ের গান গায় অদম্য প্রাণে।” ভোরের আলো ফুটলেই গ্রামীণ কাঁচা রাস্তার পাশে থমকে দাঁড়ায় নিয়তি। জন্ম থেকেই যার দুটি হাত নেই, তার পৃথিবীর ক্যানভাসে ছবি আঁকার কথা ছিল না। কথা ছিল না হাজারো প্রতিকূলতার দেয়াল টপকে বিজয়ের নিশান ওড়াবার। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা আর দারিদ্র্যের নিষ্ঠুর পরিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে এক অনন্য ইতিহাস লিখে চলেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৭নং দিগড় ইউনিয়নের গারট্র উত্তর পাড়া (খুশিপাড়া) গ্রামের সন্তান মো. তাওহীদ ইসলাম। পিতা মো. ফজলুল হক এবং মাতা রত্না…
স্পোর্টস ডেস্ক জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেন ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বিমানবালা তামিমা সুলতানাকে বিয়ে করেন। ১০ দিন পর তামিমার সাবেক স্বামী রাকিব মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, তাকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন তামিমা। অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলা থেকে মুক্তি পেয়েছেন নাসির হোসেন। সেই মামলা থেকে খালাস পাওয়ার পর থেকে ফুরফুরে মেজাজে আছেন এই দম্পতি। প্রথম স্বামী এবং সন্তান রেখে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেনকে স্বামী হিসেবে বেছে নেওয়াকে জীবনের সঠিক সিদ্ধান্ত বলেছেন তামিমা। আজ মঙ্গলবার ফেসবুকে পোস্টে এমনটি জানান তিনি। তামিমার স্ট্যাটাসটি হুবহুতুল ধরা হলো- সঠিক সময়ে ভুল জায়গা থেকে বেরিয়ে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করে গেছে, আর এখন যদি বিএনপি দলটি থেকে মুখ ফিরিয়ে নেয় দলটি রাজনীতি করতে পারবে কি না, সেই প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। নুরুল হক নুর লিখেছেন, ‘আ.লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামায়াত রাজনীতি করতে পারবে?’ তিনি আরও লিখেছেন, ‘জামায়াতের মূর্খ নেতাকর্মীরা কি এ কথা উপলব্ধি করতে পারে?’ জামায়াত-শিবিরের কর্মীদের সমালোচনা করে নুর বলেন, ‘জামায়াত-শিবিরের অতিউৎসাহী কর্মীরা যতোই লাফালাফি করুক জামায়াত কখনোই…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় টানা বর্ষণে বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা-সানুহার সড়কের ঈদগাহ মার্কেট এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে সড়কে পানি জমে থাকায় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ঈদগাহ মার্কেট এলাকায় সড়কের দুই পাশে একাধিক পাকা ভবন ও দোকান নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা রাখা হয়নি। ফলে বৃষ্টির পানি সড়কের ওপর জমে থাকছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় সড়কের ক্ষয় দ্রুত বাড়ছে এবং সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এদিকে হস্থিসুন্ড আলীম মাদ্রাসা সংলগ্ন এলাকায়…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া গ্রামে ডোবার পানিতে পড়ে নাঈম হাওলাদার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের এনামুল হাওলাদারের প্রথম ছেলে। স্থানীয়রা জানান, সকালে নাঈমকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নাঈমের চাচা বাড়ির পাশের ডোবার কিনারে শিশুটির পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি পানিতে নেমে খোঁজাখুঁজি করে নাঈমের মরদেহ উদ্ধার করেন। নাঈমের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর-ডোবা ও জলাশয়ের কাছে শিশুদের চলাফেরায় অভিভাবকদের আরও সতর্ক থাকার…
সাতক্ষীরা প্রতিনিধি: ‘দক্ষতায় শক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের কারিগরি দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিডো’- র বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‘একফরটি’ (ACTFORIT) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে যুবদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই জীবিকা নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন প্রান্তিক ও দূরবর্তী এলাকা থেকে প্রায় ১৫০ থেকে ২০০ জন তরুণ-তরুণী ও যুব নারী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তাদের সুবিধাজনক ও পছন্দসই বিভিন্ন কারিগরি ট্রেডে প্রশিক্ষণের…
জিয়ারত জুয়েলঃ টাঙ্গাইলের বাসাইলে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সাফল্য অর্জন করেছে যমজ দুই ভাই আব্দুল্লাহ আল মুনিফ তামিম ও আব্দুল্লাহ আল মাহাদি হামিম। তারা দুজনেই টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তামিম জিপিএ-৫ এবং হামিম জিপিএ-৪.৮৩ পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তামিম ও হামিম জেলার বাসাইল উপজেলার সুন্যা গ্রামের বাসিন্দা শিক্ষক দম্পতি মোহাম্মদ আসাদুজ্জামান ও নাজমুন্নাহারের যমজ ছেলে। যমজ দুই ভাইয়ের এমন কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইছে । একই বিভাগ থেকে উত্তীর্ণ হলেও এখন দুই ভাইয়ের স্বপ্ন দুই রকম। তামিম প্রকৌশলী হতে চান। আর হামিম ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে…
যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক সংগঠন ‘উন্নত মম শির’। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ছাতিয়ানতলা চূড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সংরক্ষণ বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্টের পাশাপাশি একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়, যা অর্জনের আনন্দের সাথে সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারকে যুক্ত করে। অনুষ্ঠানে ছাতিয়ানতলা চূড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান…
কুবি প্রতিনিধি :আহসান হাবিব রাফি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রাউন্ডটেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল বৈঠক ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য আব্দুল্লাহ-আল-মামুন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এ ছাড়া বৈঠকে ৪২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের…