- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক দুপুরের মধ্যে দেশের কয়েকটি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। রোববার (১৬ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে মনোনীত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন সদস্যরা হলেন- অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ। শনিবার (১৫ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত নেতাদের বিএনপির…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট সুবিয়ান্তোর কাছে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী তার এবং দেশের পক্ষ থেকে এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনি, ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ শোকবার্তায় তিনি বলেছেন, ‘৭ দশমিক ৭ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে ৩৮ জনের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক মহাসড়ক নিরাপত্তা নিশ্চিত করা ও ট্রাফিক শৃঙ্খলা জোরদার করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ। আগামী মঙ্গলবার থেকে দেশের ব্যস্ততম এ মহাসড়কে প্রযুক্তিনির্ভর এ কার্যক্রম চালু করা হচ্ছে। হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানায়, অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভার স্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালনাসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। এ ব্যবস্থার আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। মামলার তথ্য পাওয়ার পর…
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত এবং নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক হাতীবান্ধার সোনালী ব্যাংক চত্বর এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে বড়খাতা হয়ে আসা একটি ব্যাটারিচালিত (ইজিবাইক) অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার দুই যাত্রী জহুরুল ইসলাম ও আব্দুল মজিদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার রংপুর…
সাতক্ষীরা প্রতিনিধি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার আলিপুর চেকপোস্ট মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকালে আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ। আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার…
লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় কলাউজান ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার ১৫ই আগস্ট বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই বোনের পরিচয় আমেনা আক্তার (১১) ও আয়শা বেগম (১০)। তারা একই উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার হাফেজ মো. ইউনুসের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায় হেফজখানায় চাকরির সুবাদে মো. ইউনুস পরিবার নিয়ে কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার দুপুরের পর আমেনা ও আয়শা বাসার অদূরে বাংলাবাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি পুকুরে গোসল করতে নামেন।…
বিনোদন ডেস্ক রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, সকালে বসুন্ধরার একটি বাসা থেকে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলামের ভাষ্য অনুযায়ী, রিধিকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে ১০ বছর মেয়াদি একটি জ্বালানি পরিকল্পনা উপস্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী ৫ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার প্রত্যেকটিতে ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিসহ প্রতিটি ব্যবস্থাকে ফোকলা করে দিয়ে গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে এই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে হবে। দেশের…
নেত্রকোনা প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা ঘিরে নেত্রকোনার বিভিন্ন এলাকার বাজারগুলোতে জমে উঠেছে পাঁঠার হাট। আগামী ১৮ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা। মনসা পূজা উপলক্ষে এ দিন সনাতনী সম্প্রদায়ের অনেকেই দেবী মনসার উদ্দেশ্যে পাঁঠা, মেষ ও হাঁস বলি দিয়ে থাকেন। তাই প্রতি বছরই এ পূজাকে ঘিরে শ্রবণ মাসের মাঝামাঝি সময় থেকেই জেলা সদরসহ বিভিন্ন উপজেলার ছোট-বড় বাজারগুলোতে জমে ওঠে পাঁঠার হাট। পূজার দিন যতই এগিয়ে আসে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা ততই বেড়ে যায়। সপ্তাহ জুড়ে সরেজমিনে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার ছোট-বড় বাজারে গিয়ে দেখা যায়, দুপুর ১২ টার পর থেকে সময় বাড়ার সাথে সাথে হাটে বাড়তে থাকে মানুষের…