Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সামিট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আবার শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় গ্যাস সরবরাহ শুরু হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সামিট গ্রুপ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরবরাহ শুরু হওয়ায় তীব্র গ্যাস সংকট কাটবে এবং বিদ্যুৎ উৎপাদন ও শিল্প উৎপাদনের গতি কিছুটা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে দৈনিক প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হারে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রাত ২টার মধ্যে সরবরাহ পর্যায়ক্রমে বেড়ে প্রায় ৫৫০ এমএমসিএফডিতে পৌঁছাবে বলে আশা করছে সামিট। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ)…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জনজীবনের নানা সংকট নিয়ে সরকারের সমালোচনা করে সংসদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মানুষ নামাজ পড়তে এসে তার কাছে গ্যাস ও পানি চাইছেন। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, চাঁদাবাজি ও দুর্নীতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। শুক্রবার (১৪ আগস্ট) নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মিরপুরের পীরেরবাগে জুমার নামাজ আদায় করেন জামায়াত আমির। নামাজ শেষে শিশু-কিশোরসহ স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘নামাজে আসলে মানুষ আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই; পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য…

Read More

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বন্ধ হয়ে যায়। সর্বশেষ বন্ধ হয়ে যাওয়া ১২৫ মেগাওয়াটের ইউনিটটিতে দৈনিক ৭০০ থেকে ৮০০ টন কয়লার প্রয়োজন হতো। এই ইউনিট থেকে প্রতিদিন ৪০ থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। এ ব্যাপারে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পানির পাম্প ড্যামেজ হওয়ার কারণে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতের কাজ চলছে। এটি মেরামত শেষ…

Read More

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে দুইজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাস ও জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে (১৩ আগস্ট) বুধবার মধ্য রাতে উপজেলার আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামের মেম্বার মার্কেট এলাকায় এ অভিযান চালায় বারহাট্টা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আসমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও হরিয়াতলা গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে মো. লিটন মিয়া (৫০) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ছয়গাঁও গ্রামের মো. সামছুদ্দিনের ছেলে মো. এমদাদুল হক হীরা (৪০)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিশে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা ব্রিজ টোল প্লাজায় টোল দিতে সামান্য বিলম্ব হওয়াকে কেন্দ্র করে অটোরিকশায় থাকা এক শিশুকে লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। এতে শিশুটির মাথা ফেটে আহত হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা হাটুভাঙ্গা ব্রিজ পার হওয়ার সময় টোল পরিশোধে সামান্য বিলম্ব হয়। এ সময় টোল আদায়ের দায়িত্বে থাকা এক ব্যক্তি অটোরিকশাটির পেছনে লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। ওই লাঠির আঘাত অটোরিকশায় থাকা এক শিশুর মাথায় লাগে। এতে শিশুটি আহত হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, টোল আদায়ের মতো একটি নিয়মিত কার্যক্রমকে কেন্দ্র করে এ ধরনের আচরণ কোনোভাবেই…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে বসতঘর থেকে কনিকা আক্তার (২২) ও তার চার বছরের মেয়ে রাজিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনিকা আক্তার ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব ও কনিকার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে স্থানীয়দের দাবি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজীব হোসেন সিলেটে বেড়াতে যান। শুক্রবার সকালে কনিকা তার মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় তার শ্বশুর নাজিমউদ্দিন ও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা দেশে ফেরার আগেই প্রত্যাহার করা হয়েছে। অর্থপাচারের অভিযোগে কাঠমান্ডু জেলা আদালত তার ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও গত ২৫ মে সুপ্রিম কোর্ট ওই পরোয়ানার কার্যকারিতা বাতিল করে তাদের গ্রেপ্তার না করার নির্দেশ দেন। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রায় পাঁচ মাস বিদেশে থাকার পর নেপালে ফিরেছেন ৮০ বছর বয়সী দেউবা। চিকিৎসার জন্য গত ফেব্রুয়ারিতে দেশ ছাড়ার পর তিনি বিদেশে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর তাকে ঘিরে আবারও সরব হয়েছে নেপালের রাজনীতি। একই সঙ্গে নেপালি কংগ্রেসের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদারমুক্ত করতে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব। বাহিনীটি বলছে, মোহাম্মদপুরে বর্তমানে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই। অভিযান চালিয়ে গ্যাংগুলোকে নির্মূল করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়মুল হাসান বলেন, ‘আমরা গডফাদারদের গ্রেপ্তার করছি। আমরা খুব বেশি নিচের সারির সদস্য বা ছোটখাটো গ্রুপগুলোর দিকে হাত দিচ্ছি না। গডফাদারদের গ্রেপ্তার করার ফলে মোহাম্মদপুর আগের তুলনায় অনেকটা স্থিতিশীল হয়েছে।’ তিনি বলেন, “আশা করি, অদূর ভবিষ্যতে মোহাম্মদপুর আরও নিরাপদ ও বসবাসের উপযোগী হবে। সবাই নিরাপদে মোহাম্মদপুরে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ছে। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যার নতুন একটি ভবন। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনটির শুভ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ভবনটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়াবে এক হাজারে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। নতুন ভবন চালু হলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে। সরেজমিন দেখা যায়, নতুন ভবনটি ১৫ তলা বিশিষ্ট। এর নিচের তিনতলা বেজমেন্ট…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  ‘বাংলাদেশে আল-কায়েদা ঘাঁটি গড়ার চেষ্টা করছে’- এমন একটি খবরের ফটোকার্ড শেয়ার করে উচ্ছ্বাসের টোনে ফেসবুকে প্যারোডি লিখেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিতর্কিত এই পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মনিরুল লিখেছেন, ‘এখন তো নাই আমি, কী বলবি রে বোকা।’ সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম’-এর ৩৮তম প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশে সক্রিয় সেল গঠনের মাধ্যমে নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে আল-কায়েদা। ১০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, আল-কায়েদার সহযোগী সংগঠন ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান…

Read More