- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: admin
ইসলাম ও জীবন ডেস্ক একটি শিশুর জন্ম কোন পরিস্থিতিতে হয়েছে, তা তার নিজের সিদ্ধান্ত নয়। অথচ বড়দের ভুলের দায় অনেক সময় সমাজের চোখে এসে পড়ে সেই নিষ্পাপ শিশুটির ওপর। ইসলাম এ ক্ষেত্রে অত্যন্ত ন্যায়সংগত ও মানবিক অবস্থান গ্রহণ করেছে— কোনো শিশু তার বাবা-মায়ের গুনাহের জন্য দায়ী নয়। একই সঙ্গে সন্তানের নাসাব বা বংশপরিচয় সংরক্ষণের ক্ষেত্রেও শরিয়ত সুস্পষ্ট নীতিমালা দিয়েছে। তাই কোনো নারী বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার পর অন্য একজন পুরুষকে বিয়ে করলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে— সেই সন্তানের নাসাব কার সঙ্গে যুক্ত হবে? জৈবিক পিতা কি শরিয়তের দৃষ্টিতে সন্তানের পিতা হিসেবে গণ্য হবেন, নাকি মায়ের পরবর্তী স্বামীর সঙ্গে…
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাগারে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই গুঞ্জনকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে জানিয়েছে, ইমরান খান জীবিত এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি আছেন। গুজবের সূত্রপাত যেভাবে মার্কিনভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামে দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে তিনি পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর (জিএইচকিউ)-এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করেন। তাদের উদ্ধৃত করে তিনি জানান, ইমরান খান আর জীবিত আছেন কি…
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০ ২৭ অর্থ বছরের এডিপি ও রাজস্ব খাতের উন্নয়ন প্রকল্পের তালিকা তৈরিতে ইউপি সদস্যদের মতামত না নিয়ে এককভাবে দাখিল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যানের দাখিলকৃত বিতর্কিত প্রকল্পটি অগ্রহণযোগ্য ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে পরিষদের সকল সদস্যের উপস্থিতিতে আলোচনা করে নতুন প্রকল্প তালিকা প্রণয়নপূর্বক আগামী ৭ কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য জনাব সামছু মিয়া গং কর্তৃক গত ৩০ জুলাই ২০২৬ তারিখে দাখিলকৃত লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়। অভিযোগ অনুসন্ধানে জানা যায়, কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী…
সৈয়দপুর প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির দলীয়করণ ও স্বজনপ্রীতি দেখা যাচ্ছে। অনেক জায়গায় কার্ডের লোভ দেখিয়ে ধর্ষণও করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে গোলাম পরওয়ার বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রংপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, রংপুর অঞ্চল সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মমতাজ উদ্দিন, অন্যতম অঞ্চল টিম সদস্য আব্দুল হাকিম, নীলফামারী জেলা আমির ও নীলফামারী-১ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানীর ভাটারা থানা বসুন্ধারা আবাসিক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। নিয়াজ মেহেদী জানান, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা ওই ফ্ল্যাটে সমবেত হয়েছিলেন। এসময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন।…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: “বিদায় নয়, এটি নতুন পথচলার সূচনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গুণী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান-এর অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের মুক্তমঞ্চে বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান শিক্ষক…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: সামান্য বৃষ্টিতেই বরিশালের উজিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সানুহার-ধামুরা-সাতলা সড়কের ঈদগাহ মার্কেট এলাকায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে আটকে পড়েছে। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টা করেও মাঝ রাস্তা থেকে অ্যাম্বুলেন্সটি উঠানো সম্ভব হয়নি বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দীর্ঘদিন ধরে বেহাল সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ আরও তীব্র হয়েছে। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সড়কটির দুরবস্থা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কের অসংখ্য গর্ত ও খানাখন্দে পানি জমে কাদায় পরিণত হয়। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, অনেক স্থানে পথচারীদের চলাচলও…
রাণীনগর (নওগাঁ) : এবারে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে নওগাঁ জেলায় প্রথম এবং রাজশাহী বিভাগে দ্বিতীয় স্থান অর্জণ করেছেন মানসী সরকার। ১২৫০ নম্বরের মধ্যে ১২২৩ নম্বর পেয়ে কৃতিত্বের সাথে এই গৌরব অর্জণ করেন তিনি। মানসী সরকার নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল আ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি ভবিষ্যতে প্রকৌশলী হতে চান। মানসী সরকার উপজেলার সাহেবগঞ্জ পালপাড়া এলাকার বাসিন্দা আত্রাই মহিলা কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার সরকার ও মধুগুড়নই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মল্লিকারানী মজুমদার দম্পতির মেয়ে।আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বুলবুল হোসেন বলেন,বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারে এসএসসি পরীক্ষায় ৯৭জন শিক্ষার্থী অংশ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দিরের দুটি দানবাক্সের আনুমানিক ৯০ হাজার টাকা, স্বর্ণালংকার, রূপার নুপুর, পিতল-কাঁসার পূজার সামগ্রীসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায়। পাশাপাশি পূজার কাজে ব্যবহৃত স্বর্ণালংকার, রূপার নুপুর, পিতল-কাঁসার বিভিন্ন সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায়। স্থানীয়রা জানান, জলছত্র হরিসভা মন্দিরটি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। মন্দিরের ইতিহাসে এ ধরনের চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। ফলে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের পথে-ঘাটে ছড়িয়ে থাকা অসহায় ও অবহেলিত প্রাণিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘প্রাণিকল্যাণ পরিষদ’ নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের বটতলায় জেলার প্রাণিপ্রেমীদের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সংগঠনটি যাত্রা শুরু করে। সভায় উপস্থিত বক্তারা প্রাণিদের নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে নাহার চাকলাদারকে সভাপতি এবং মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর প্রথম কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি ইমরুল হাসান বাবু, যুগ্ম-সম্পাদক বিউটি আক্তার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ শাহ আলম সরকার।…