Author: admin

নীলফামারী প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ নীলফামারী জেলা শাখার উদ্যোগে র‌্যালী ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। বুধবাধ ( ১২ আগস্ট) জেলা জামায়াত অফিস থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ট্রাফিক মোড়ে এসে সমাবেশ অনুষ্টিত হয়। জেলা যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেকের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমাদ রায়হানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। প্রধান অতিথির বক্তব্যে আলফারুক আব্দুল লতীফ বলেন, “আজকের যুবকরা আগামী দিনের ভবিষ্যত। কিন্তু অনেক যুবক আজ মাদকের করাল গ্রাসে আক্রান্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে। যুব…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক দালাল, এক চোর ও এক মাদকসেবীসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযান সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে হাসপাতাল এলাকায় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দালালদের হয়রানির অভিযোগ রয়েছে। একই সঙ্গে হাসপাতাল চত্বরে মাদকসেবীদের উৎপাতও বেড়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়।…

Read More

হাতীবান্ধা প্রতিনিধি  লালমনিরহাটের হাতীবান্ধায় দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সোমবার (১০ আগস্ট, ২০২৬) দিনভর পরিচালিত এক মোবাইল কোর্টে ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১২টি চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রন্টি পোদ্দার। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের কারবালা দীঘি বাজারের একটি দোকান ও সংশ্লিষ্ট বিক্রেতার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং অবৈধ জাল…

Read More

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে “ক্যাশলেস বাংলাদেশ” এর উদ্বোধন করা হয়েছে। এউপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। “লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ“ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় পূবালী ব্যাংক পিএলসি-এর আবাদপুকুর উপশাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।‎এদিন পূবালী ব্যাংক পিএলসি-এর আবাদপুকুর উপশাখা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজার প্রদক্ষিন শেষে আবারো ব্যাংকের সামনে এসে শেষ হয়। এর পর ফিতা কেটে ক্যাশলেস বাংলাদেশ এর উদ্বোধর করা হয়। পরে ব্যাংক প্রাঙ্গনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি-এর আবাদপুকুর উপশাখার শাখা ব্যবস্থাপক আব্দুল আলিম ভুঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক…

Read More

মোঃ সিফাতুল্লাহ তাসনীম ঢাবি প্রতিনিধি ​ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। ​সোমবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ​কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি আবু সাকিব মো. নাজমুল হক (জাতীয় বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন (ঢাকা কলেজ), সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আরাফাত বিজয় (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল হক আসাদ (শাহজালাল বিজ্ঞান…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সেপ্টেম্বরে বাংলাদেশে সফরে আসছে না ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ তাদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আফগানিস্তান সিরিজ নিশ্চিত হওয়ায় আগামী মাসে ভারত দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা আর নেই। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১ থেকে ১৩ সেপ্টেম্বর সময় নির্ধারণ করেছিল বিসিবি। তবে আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ফলে আফগানিস্তানের সঙ্গে সিরিজ নিশ্চিত নির্ধারিত হয়ে যাওয়ার ভারত দলের বাংলাদেশ সফর হচ্ছে না বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। প্রসঙ্গত, ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে বাংলাদেশে সরকার পতনের হওয়ার পর ভারত সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরপর চলতি বছরের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। ভোটের জন্য ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে বৈঠকের আহ্বান করেছেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ প্রদত্ত ক্ষমতাবলে স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন অর্থাৎ ২০ আগস্ট দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করছি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো ) আওতায় অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ এবং জমাকৃত সঞ্চয়ের ওপর উৎসাহ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টার সময় সাতক্ষীরার বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাতক্ষীরা সদর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।স্বাগত বক্তব্য রাখেন মো: রফিকুল ইসলাম উপজেলা পল্লী উন্নয়ন অফিসার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৃদুল…

Read More

লালমনিরহাট প্রতিনিধি   ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় লালমনিরহাটে পাসের হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ। জেলায় মোট ১৮ হাজার ৪২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৩৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬২৭ জন। কালীগঞ্জ উপজেলার এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল পাঁচজন, তারা সবাই অকৃতকার্য। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। স্থানীয়রা জানান, উপজেলার মদাতী ইউনিয়নে নারী শিক্ষার প্রসার ঘটাতে গত ১৯৯৯ সালে এএম রথবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্থানীয়রা। পরবর্তীতে ২০১১ সালে…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী দাখিল মাদরাসায় ১৭ জন শিক্ষক-কর্মচারী কর্মরত থাকলেও এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৮ জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। একই উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা দাখিল মাদরাসার কোনো শিক্ষার্থীও এবার দাখিল পরীক্ষায় পাস করেনি। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নড়াইল জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠান রয়েছে মোট ১৮৩টি। এর মধ্যে এবার দুটি মাদরাসার শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো—পেড়লী দাখিল মাদরাসা ও আফরা দাখিল মাদরাসা। পেড়লী দাখিল মাদরাসা সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ১৯৯০ সালে প্রথম দাখিল পরীক্ষায় অংশ নেয় এবং ১৯৯৩ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে…

Read More