- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম কর্তৃক আয়োজিত ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চলমান প্রক্রিয়ার ২য় সপ্তাহের ২য় দিনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ে “যুব সমাজের নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা” ও স্বেচ্ছাসেবার গুরুত্ব শীর্ষক সচেতনতামূলক সেমিনার ও গাছের চারা বিতরণ করা হয়। সেমিনারে শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, মানবিকতা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিসিএস ৩১তম ব্যাচের পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক; সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নাজিম উদ্দিন আল আজাদ। ওই ব্যাচের পুলিশ কর্মকর্তাদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়। বুধবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। এদিন বিকাল ৫টায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। সংগঠনটি জানায়, আপাতত দুই জনের কমিটি নির্বাচন করা হয়েছে। পরে এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের কল্যাণ এবং পদোন্নতিতে এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছেন সদস্যরা।
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিমলেন্দু বড়াল আর নেই। বুধবার (১২ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সহযোদ্ধা, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা বিমলেন্দু বড়ালের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর অবদান ও স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন স্থানীয়রা।তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার মেয়াদোত্তীর্ণ চারটি ইউনিয়ন পরিষদে জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশোধিত ২০২৪ সালের ১৮ ধারার উপধারা (১) অনুযায়ী সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করে এসব ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৯ আগস্ট বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক নম্বর ০৫.১০.০৬০০.০০০.১১২.২২.০০১.২৬-৪৪৯-এ এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ২ আগস্ট পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ৮৫০ জনের বেশি নবীন শিক্ষার্থীকে নিয়ে ‘নবীন বরণ ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষা জীবন ও ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বুধবার (১২ আগস্ট) কুমিল্লা শহরের ফান টাউন পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজ্জামেল হোসাইন আবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। এ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না। তিনি বলেন, সঠিক তথ্য-উপাত্ত জননীতি প্রণয়নের জন্য অপরিহার্য। বিগত সময়ে পরিসংখ্যান ব্যুরোর তথ্যে যে বিভ্রান্তি বা ‘মিসইনফরমেশন’ জনগণের কাছে দেওয়া হয়েছে, বর্তমান সরকারের অধীনে তার কোনো সুযোগ নেই উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এই সরকার একটি জিনিস করবে না, যেটাতে তথ্যের বিভ্রান্তি হয়। ভুল তথ্য এই সরকারের অধীনে হওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ ওদেরকে (বিবিএস) বলছি, সঠিক তথ্য দিতে, যাতে আমরা কাজ করতে পারি। কারণ সরকার যদি সঠিক তথ্য না…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। বুধবার (১২ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। বার্তায় বলা হয়, বিদ্যুৎ বিভাগের ১১ জুন তারিখের এক সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন সময়সূচি নির্ধারণ করেছে, যা ১২ আগস্ট…
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কৃষকদের নিকট থেকে সরকারী দামের চাইতে রাসায়নিক সারের দাম বেশি নেয়ায় ৩জন সার ডিলারকে মোট ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।আদালত সুত্র জানায়,চলতি আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে বেশি দামে সার বিত্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে ৮হাজার,আব্দুল হান্নানকে ৬হাজার এবং অনিয়মিত দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরিকে ৬হাজার টাকা জরিমানা করা…
নওগাঁ প্রতিনিধি : স্বপ্ন ছিল প্রবাসের মাটিতে ঘাম ঝরিয়ে একদিন ঋণের বোঝা নামাবেন। কেউ চেয়েছিলেন নতুন করে সংসার সাজাতে, কেউ সন্তানের ভবিষ্যৎ গড়তে, কেউবা পাকা ঘরের অসমাপ্ত কাজ শেষ করে স্ত্রী-সন্তান আর স্বজনদের কাছে ফিরবেন। সেই স্বপ্নগুলো যেন ধীরে ধীরে সত্যির পথে হাঁটছিল। কিন্তু এক ভয়াবহ আগুন মুহূর্তেই সবকিছু ছাই করে দিল। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকন্ডে পুড়ে মারা গেছেন নওগাঁর আত্রাই উপজেলার ১৩ প্রবাসী। যাদের ফেরার অপেক্ষায় দিন গুনছিল পরিবার, সেই প্রিয় মানুষগুলোরই এখন দেশে ফেরার অপেক্ষা। তবে জীবিত নয়, নিথর দেহ হয়ে। রোববার দুপুরে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের হাজীপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে মারপিটের ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত নাইম (২২) নামে এক যুবককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট দুপুরে হাজীপুর গ্রামের তোতা মিয়ার ছেলে শাহরুখ (২৫), ফারুক (৪২), তারেক ওরফে তারু (৩৮), মারুফ এবং তোতা মিয়ার স্ত্রী এশিয়া বেগম পারিবারিক বিরোধের জের ধরে রবিউলের বাড়িতে গিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় রবিউলের ছেলে নাইম (২২), জহিরুল (৩০), রনি (২০) ও রবিউলের স্ত্রী সখিনা (৫০)বেগম আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে…