Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এই সংকট মোকাবেলায় যথাযথ কর্মসূচি এবং টেকসই অর্থায়ন জরুরি। আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে আজ (১১ই আগস্ট) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত “যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এ মতামত তুলে ধরেন । গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহায়তায় এই অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল তরুণদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন এবং গিভ বাংলাদেশ। আগামীকাল ১২ আগস্ট “ডিফারেন্ট কনটেক্সট, কমন অ্যাসপিরেশন” প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হবে। ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য…

Read More

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬৬হাজার টাকার জাল নোটসহ মাজেদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিনগত রাতে উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার মাজেদুল ইসলাম উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এঘটনায় সোমবার রাতেই বিশেষ ক্ষমতা আইনে র‌্যাবের পক্ষ থেকে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করে মাজেদুলকে থানায় সোর্পদ করা হয়েছে।‎মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫,সিপিসি-২,নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,রাণীনগরের মাজেদুল ইসলাম নামে এক যুবক দীর্ঘ দিন ধরে বাংলাদেশী জাল টাকার ব্যবসা করে আসছেন এবং তার বাড়ীতে জালটাকা রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিকদল…

Read More

ইবি প্রতিনিধি: ​বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে মানববন্ধনে মিলিত হয়। এসময় মানবাধিকার সংগঠন সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ইবি শাখার সভাপতি আব্দুল্লাহ আল রাহাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, ছাত্রশিবিরের সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি, ছাত্র শক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান, শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: শীতের আগমনী বার্তা যেন জানান দিচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুরের বিস্তীর্ণ মাঠজুড়ে ফুটে থাকা আগাম শিমের সাদা ফুল। সবুজ পাতার ফাঁকে ফাঁকে দুলছে কচি শিম। কোথাও শিমগাছে ফুলের সমারোহ, কোথাও আবার বাজারজাতের অপেক্ষায় বেড়ে উঠছে শিম। ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন আর কৃষকের ব্যস্ততায় প্রাণ ফিরে পেয়েছে উপজেলার বিভিন্ন মাঠ। আগাম শিমের ভালো দাম ও বাড়তি লাভের আশায় এবারও আগেভাগেই শিম চাষে নেমেছেন কোটচাঁদপুরের কৃষকেরা। উপজেলার বালিয়াডাঙ্গা, সাবদারপুর, লক্ষ্মী কুন্ডু, কন্যনগর, মানিকদিহি, মান্দারবাড়িয়াসহ বিভিন্ন এলাকার মাঠে এখন শিমের সবুজ সমারোহ। উপজেলার পাঁচটি ইউনিয়ন এর মধ্যে সাফদারপুর ইউনিয়নে শিমের আবাদ হয়েছে সবচেয়ে বেশি। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কোটচাঁদপুর…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সেবাপ্রত্যাশী মানুষের জন্য কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ আগষ্ট মঙ্গলবার ১০.৩০ মিনিটে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর কনফারেন্স রুমে এসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, আইন সহায়তা প্রদানকারী সংস্থা, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম মিঞা। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  হরমুজ প্রণালি থেকে মাইন সরিয়ে ফেলার পর কৌশলগত এই নৌপথের পুরো নিয়ন্ত্রণ এখন মার্কিন নৌবাহিনীর হাতে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হরমুজ এখন খোলা। এই মুহূর্তে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে।’ ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে এখনো মাঝে মাঝে মাইন পেতে রাখা হচ্ছে। তবে মার্কিন বাহিনী সেগুলো শনাক্ত করছে এবং সরিয়ে ফেলছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই নৌপথে চলাচল বন্ধ বা ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এর আগে…

Read More

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় সদরের বিরাজোত সীমান্তে স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। রোববার (৯ আগস্ট) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, চা শ্রমিক দীপঙ্কর গোপ শনিবার সকালে সদর উপজেলার বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি একটি আখখেতে প্রবেশ করে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হন। পরে স্থানীয়রা তাকে ওই গ্রামে আটকে রাখেন। এ…

Read More

রাজশাহী প্রতিনিধি   সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এ কর্মসূচি পালন করেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে সম্প্রতি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে টিকিট ছাড়া এসি কোচে ভ্রমণকে কেন্দ্র করে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার (রাজস্ব) মো. মোস্তাফিজুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট…

Read More

ছবি সংগ্রহীত ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে চারটি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী এবং অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা দিতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ৪৩নং দক্ষিণ পূর্ব কানুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান পনির। বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ব্যাডমিন্টন র‌্যাকেট, ব্যাডমিন্টন নেট, শাটলকক, ফুটবল, হ্যান্ডবল, ক্যারম বোর্ডসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম। এছাড়া মো. আসাদুজ্জামান পনিরের ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে এলাকার সাতজন অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে ফাইল, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ…

Read More

ছবি সংগ্রহীত জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামেও সোমবার এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে অবস্থিত ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬১২৫ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩৪৮২ জন। পাশের হার ৫৫.৭৮। জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসিতে ৫৭ বিদ্যালয়ের ৩৭০১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২০৯২১ জন। জিপিএ-৫ পেয়েছে ১২০ জন, পাশের হার ৫৬.৪৯। দাখিলে ৪৯টি মাদরাসার ২৩১৭ শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১৩৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২১…

Read More