Author: admin

সাতক্ষীরা প্রতিনিধি  যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করেছে হাবিবা খাতুন। আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান/সাধারণ বিভাগ থেকে অংশগ্রহণ করে সে জিপিএ-৫.০০ (গোল্ডেন এ+) পেয়ে উত্তীর্ণ হয়েছে। হাবিবা রইচপুর গ্রামের বাসিন্দা মোঃ হোসেন আলী ও জেসমিন নাহার দম্পতির কন্যা। হাবিবার রোল নম্বর ১৩৫৭০৬ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১৩৮৬৬৫৮৩। মেয়ের এই অনন্য অর্জনে আনন্দিত তার পরিবার ও স্বজনেরা। ফলাফল প্রকাশের পর হাবিবার পিতা মোঃ হোসেন আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন— “আলহামদুলিল্লাহ, আমার মেয়ে গোল্ডেন এ+ পেয়েছে।” তার এই পোস্টে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী হাবিবা এবং তার পরিবারকে শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছেন। মেয়ের এই…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেনের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে প্রভাব বিস্তার, অফিস ফাঁকি, দায়িত্ব পালনে অনিয়ম এবং বিভিন্ন সেবা নিতে আসা মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, ইকরাম হোসেন ২০০৬ সালে খুলনার নোয়াপাড়া পৌরসভায় চাকরি শুরু করেন এবং ২০১৬ সালে লোহাগড়া পৌরসভায় যোগ দেন। অভিযোগকারীদের দাবি, তার নিয়োগ ও যোগদানের সময় শিক্ষাগত সনদ যথাযথভাবে যাচাই করা হয়নি। তবে জাল সনদের অভিযোগ এখনো কোনো তদন্তে প্রমাণিত হয়নি। স্থানীয়দের অভিযোগ, জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সনদে নামের বানান…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে অফিস চলাকালিন সময়ে অন্যের স্ত্রী নিয়ে আবাসিক হোটেলে ধরা পড়েছে এছাক ভুঁইয়া নামের এক ব্যক্তি। সে পৌর এলাকার ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও একই গ্রামের মরহুম আবু রশিদ ভুঁইয়ার ছেলে। রোববার দুপুরে ধরা পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ উর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে বিষয়টি অবগত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা এছাক ভুঁইয়াকে ২০১৪ সালে ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও নাইট গার্ড হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর সে বিদ্যালয়…

Read More

রাণীনগর (নওগাঁ) : সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের একটি সোফা কারখানায় আগুনে ১৬জন নিহতদের মধ্যে শুধুমাত্র নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা রয়েছে ১১জন। রোববার বিকেলে এঘটনার পর এদিন সন্ধানাগাদ এখবর ছড়িয়ে পরলে উপজেলার গ্রামে গ্রামে শুরু হয় শোকের মাতম। এক সাথে এতোগুলো প্রাণ ঝড়ে যাওয়ায় শোকে স্তব্ধ হয়ে পরেছে পুরো উপজেলা। ঘটনার খবর পেয়ে রাত থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বাড়ী বাড়ী গিয়ে শান্তনা দেয়াসহ পরিবারের খোঁজ খবর নিচ্ছেন।‎নিহতরা হলেন,আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের গোফ্ফার প্রামানিকের দুই ছেলে মোহন ও সুমন,একই গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল ও বজলুর রহমানের ছেলে কলিমউদ্দীন,ডুবাই গ্রামের বাদল তালুকদারের ছেলে সোহেল রানা ওরফে সুমন,একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রোজী ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া সুলতানা, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সর্দার সিদ্দিকুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উজিরপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয় দখল ও পাল্টা দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিরোধের জের ধরে জেলা বাস মিনিবাস সমিতির কাছে পৃথক তিনটি প্রস্তাবিত কমিটি জমা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা কমিটি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। সরেজমিনে জানা যায়, মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির নিয়ন্ত্রণ ও নেতৃত্ব নিয়ে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবু রাজ এবং দপ্তর সম্পাদক আ. সামাদ ওরফে ছালামের পক্ষের মধ্যে বিরোধ এখন চরম আকার ধারণ করেছে। বাবু রাজের পক্ষের অভিযোগ, দপ্তর সম্পাদক ছালাম তার লোকজন নিয়ে সমিতির প্রধান কার্যালয়টি অবৈধভাবে জবরদখল করেছেন। দখলকারীরা কার্যালয়…

Read More

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলে ধূমপান, মাদক ও সব ধরনের নেশাজাতীয় দ্রব্যের সেবন, বহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন। একই সঙ্গে হলের ভেতরে মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণ সরবরাহকারীকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত ৮ আগস্ট হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তির স্মারক নম্বর— যবিপ্রবি/মুমেহ/বিজ্ঞপ্তি সংক্রান্ত/২০২৪-১৪৮। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হলের অভ্যন্তরে ধূমপানের পাশাপাশি মদ, গাঁজা, ফেনসিডিলসহ সব ধরনের মাদক ও নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার থেকে আবাসিক শিক্ষার্থীদের বিরত থাকতে হবে। একই সঙ্গে এসব নিষিদ্ধ দ্রব্য হলের সীমানায় বহন…

Read More

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্য। আসন্ন জবি শাখা ছাত্রদলের নতুন কমিটিকে সামনে রেখে রাজনৈতিকভাবে সুমন সর্দারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব ভিত্তিহীন অভিযোগ ও গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি তাদের। ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠনটির রাজনীতির সঙ্গে যুক্ত সুমন সর্দার বিভিন্ন দলীয় ও কেন্দ্রীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিগত সরকারের সময়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার কারণে তিনি একাধিকবার গ্রেপ্তার ও রিমান্ডের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের সিংগারবাড়ী এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘নবজাগরণ যুব সমাজ ও সেবা সংঘ’-এর উদ্যোগে রোববার (৯ আগস্ট) রাত ৯টায় সিংগারবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় এ সেমিনারের আয়োজন করা হয়। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’—এই বার্তাকে সামনে রেখে ধনবাড়ী-গোপালপুর আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন মো. আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমনগর মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম মারুফী। সেমিনারে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার ও সমাজে। একইভাবে অনলাইন জুয়া তরুণ সমাজকে অর্থনৈতিক ও সামাজিকভাবে বিপর্যয়ের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্লোগানে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার উদ্যোগে বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট সোমবার শহরের ছয়আনি বাজার টাঙ্গাইল শাখা ও মেডিক্যাল কলেজ শাখা থেকে একটি বর্ণাঢ্য রোড শো শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অভিন্ন বাংলা কিউ আর (BANGLA QR) লেনদেনে এক অভিনব পদ্ধতির সচেতনতা বৃদ্ধিতে “রোড শো” আয়োজন করে অগ্রনী ব্যাংক পিএলসি টাঙ্গাইল শাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম , টাঙ্গাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান রাসেল আহম্মেদ, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান,…

Read More